আরসিবির বিশৃঙ্খল বোলিংয়ের ফায়দা তুললো পাঞ্জাব কিংসের পাওয়ারহিটাররা

আরসিবি অধিনায়ক ডু প্লেসির ৮৮ কোন কাজে এলো না

Odean Smith and Shahrukh Khan
Odean Smith and Shahrukh Khan. (Photo Source: IPL/BCCI)

ওডিয়ান স্মিথ ও শাহরুখ খানের জন্য পাঞ্জাব কিংস টাকা খরচ করতে দ্বিধা করেনি নিলামের সময়। তার প্রতিদান প্রথম ম্যাচেই দিলেন দুজনেই। ষষ্ঠ উইকেটে ২৫ বলে ৫২ তুলে পাঞ্জাব কিংসকে ২০৬ রানে লক্ষ্য তাড়া করতে শায্য করলেন দুজনে। স্মিথ ৮ বলে২৫ রানে এবং শাহরুখ ২০ বলে ২৪ রানে অপরাজিত থেকে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটে দলকে ম্যাচ জেতান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের ওপেনাররা ধীরে শুরু করলেও মহম্মদ সিরাজ একই ওভারে দুবার ওয়াইডসহ চার রান দেওয়ায় পাঞ্জাব ইনিংস গতিপ্রাপ্ত হয়। শুরুতে মায়াঙ্ক আগরওয়াল (২৪ বলে ৩২) আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করা শুরু করেন। সিরাজ ও ডেভিড উইলের বিরুদ্ধে ছয় হাঁকানোর পর ওয়ানিন্দু হাসারাঙ্গার একটি শর্ট পিচ ডেলিভারি স্কোয়্যার লেগের ফিল্ডারের হাতে জমা করে বসেন।

তিনে নামা স্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপাকসা (২২ বলে ৪৩) ও শিখর ধাওয়ান (২৯ বলে ৪৩) সেখান থেকে রান তোলার গতি বজায় রাখেন। বাঙলার পেসার আকাশ দীপের একটি ওভারে তাঁরা ১৯ রান তোলেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দ্রুত উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ধাওয়ানকে হর্ষল প্যাটেল আউট করেন, কিন্তু মূল ধাক্কাটি দেন মহম্মদ সিরাজ। ১৪তম ওভারে পরপর দুই বলে রাজাপাকসা ও রাজ অঙ্গদ বাওয়াকে আউট করে আরসিবিকে ম্যাচে ফেরান তিনি।

সেখান থেকে পাঞ্জাবের রান তোলার গতি কমতে দেননি লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান ও ওডিয়ান স্মিথ। আরসিবি বোলারদের লাইন ত্রুটিময় হতে থাকে এবং তারা একের পর ওয়াইড ডেলিভারি করতে থাকেন। বেশ কিছু বল ইয়র্কার করার প্রচেষ্টায় জায়গা মতো না পড়ায় অনায়াসে ছয় মারতে থাকেন পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটাররা।

ডু প্লেসি আরও একবার মনে করালেন পুরনো চাল ভাতে বাড়ে

এর আগে প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তাঁর প্রথম খেলায় ফাফ ডু প্লেসি তাঁর জাত চেনালেন আরও একবার। সদ্য-নিযুক্ত আরসিবি অধিনায়ক পাঞ্জাব কিংস বোলিং ইউনিটের বিরুদ্ধে ধীরগতিতে শুরু করলেও পরে ঝড়ের গতিতে রান তুললেন। শেষ ৬৩ রান করেছেন মাত্র ২২ বলে। ৫৭ বলে ৮৮ রানের ইনিংস খেলে দলকে ২০০-র দোরগোড়ায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে দীনেশ কার্তিক ও বিরাট কোহলি আরসিবির স্কোর ২০৫/২-এ নিয়ে যান।

তরুণ অনুজ রাওয়াতের সাথে ৫০ রানের ওপেনিং পার্টনারশিপ থাকা সত্ত্বেও, আরসিবি দ্রুত গতিতে রান তুলতে পারছিল না। কিন্তু ডু প্লেসি ১৩তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার ওডিয়ান স্মিথের বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়া শুরু করেন। আরসিবি অধিনায়ক ২টি ছক্কা এবং একটি বাউন্ডারি মারেন সেই ওভারে। দক্ষিণ আফ্রিকার তারকা মোট ৭টি ছক্কা এবং ৩টি বাউন্ডারি মারেন এবং বিরাট কোহলির সাথে ১১৮ রানের জুটি গড়েন।

ফাফ ডু প্লেসিস যখন তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে তখন অর্শদীপ সিংয়ের বলে শাহরুখ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তাঁর পরে ব্যাট করতে নামা দীনেশ কার্তিক ফিনিশার হিসেবে অনবদ্য ভূমিকা পালন করেন এবং ৩টি চার ও ৩টি ছয় মেরে ১৪ বলে ৩২ রানে নট আউট থাকেন।  

পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের টুইটার প্রতিক্রিয়া

https://twitter.com/kingashu1008/status/1508138969141186560

https://twitter.com/soumyacristiano/status/1508130618164617219

https://twitter.com/rishabhgautam81/status/1508134511271297024

close whatsapp