ললিত যাদব-অক্ষর পটেলের পার্টনারশিপে মুম্বইকে হারিয়ে যাত্রা শুরু দিল্লি ক্যাপিটালসের
আপডেট করা - Mar 27, 2022 8:22 pm

আইপিএল মনেই অনশ্চয়তার খেলা। সেটা যে কেন, তা রবিবার ফের একবার বুঝিয়ে দিল। বড় রান করেও জিততে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ধারা এবারও অব্যহতই থাকল। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও, শেষ মুহূর্তে ললিত যাদব ও অক্ষর পটেলের দুরন্ত পারফরম্যান্সে ভর করে মুম্বইয়ের সামনে থেকে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস। দুর্ধর্ষ পারফরম্যান্স লিলত যাদব ও অক্ষর পটেলের।
শক্তিশালী দল গঠন করলেও, এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালসের সেরা বিদেশীরা এসে পৌঁছতে পারেননি। তাই এদিন মাত্র ২ জন বিদেশী ক্রিকেটারকে নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ধারেভারে পিছিয়ে থেকেই এদিন মাঠে নেমেছিল তারা। আবার পরিসংখ্যানও ছিল মুম্বইয়ের পক্ষেই। কিন্তু সমস্তকিছুকে মিথ্যা প্রমাণিত করে এক অসাধ্য সাধণ করল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হারের ধারা অব্যহত
প্রথম ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট খুইয়ে একসময় দিল্লি প্রায় হারের মুখে ছিল। সেই জায়গা থেকে শুরু ঘুরে দাঁড়ানোই নয়, ললিত যাদব ও অক্ষর পটেলের হাত ধরে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারালোও দিল্লি ক্যাপিটালস। আর তাতেই আপ্লুত সকলে। বল হাতে কুলদীপ যেমন সফল. তেমনই এদিন আইপিএলের মঞ্চে উঠে এলেন নতুন তারকা ললিত যাদব।
Winning the game From 10 overs 5 down, was a top effort from Delhi capitals. @akshar2026 was outstanding and so was @LalitYadav03 #MIvDC
— Irfan Pathan (@IrfanPathan) March 27, 2022
Only using two overseas players, @DelhiCapitals knock off the @mipaltan Lalit and Patel partnership brilliant. Patel capitalising on the dropped catch by David in the 17th over was the game changer. #DCvMI
— Brad Hogg (@Brad_Hogg) March 27, 2022
WHAT. A. CHASE. 🔥🔥@DelhiCapitals register their first victory of the season in style!
Scorecard – https://t.co/WRXqoHz83y #TATAIPL #DCvMI pic.twitter.com/prGmdPTAaN
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
We agree 💙 https://t.co/ERF6ICDZFQ
— Delhi Capitals (@DelhiCapitals) March 27, 2022
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট হাতে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। রোহিত একটু বেশীই বিধ্বংসী মেজাজে ছিলেন। যদিও মিডল ওভারে কুলদীপ যাদবের আগমবন খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের সেরা তিন উইকেট তুলে নেন কুলদীপই। প্রথমে রোহিত শর্মাকে ৪১ রানে থামান তিনি।
Superb run chase by #DC, putting #MI biwlers to the sword. How Jasprit Bumrah was tamed was the decisive factor and also the highlight of the match
— Cricketwallah (@cricketwallah) March 27, 2022
New heroes will drive the show. The Indians in the Indian Premier League will be the lead narrative this season… What a stunning turn around by the @DelhiCapitals .. #DCvMI
— Jatin Sapru (@jatinsapru) March 27, 2022
Importance of batting depth on display. Delhi Capitals bat deep. Game on
— Harsha Bhogle (@bhogleharsha) March 27, 2022
এরপর একে একে কায়রণ পোলার্ড ও আনমোলপ্রীতকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দেন কুলদীপ যাদবই। সেই সময় মুম্বই ইন্ডিয়ান্সের রানের গতিও খানিকটা কমে। কিন্তু ইশান কিষাণকে আটকানো যায়নি শেষ পর্যন্ত। এদিন ইশান ঝড়ে শেষপর্যন্ত বড় রানে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ইশানের ৪৮ বলে ৮১ রানের ঝোরো ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছয় ১৭৭ রানে। দুর্বল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতার জন্য যা হয়ত এদিন যথেষ্ট ছিল।
ললিত যাদব ও অক্যর পটেলের হাত ধরে শেষ মুহূর্তে জয় পেল দিল্লি ক্যাপিটালস
ব্যাট হাতে দিল্লি ক্যাপিটলস এদিন শুরুটা একেবারেই ভাল করেনি। ৩২ রানের মধ্যেই দলের সেরা তিন উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শ চেষ্টা চালালেও ৩৮ রানেই থামতে হয় তাঁকে। ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট খুইয়ে একসময় রীতিমত খাদের কিনারায় চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেখান থেকেই লড়াই শুরু ললিত যাদব ও অক্ষর পটেলের।
এবারের অবাছাই তারকা ছিলেন ললিত যাদব। সেই ললিতই এদিন দিল্লি ক্যপিটালসের ত্রাতা। মুম্বইয়ের বোলারদের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংলই শুধু খেললেন না, চার বল বাকি থাকতেই দিল্লিকে ম্যাচ জিতেয়ে মাঠ ছাড়েন তিনি। তিনি খেলেন ৩৮ বলে ৪৮ রান। অন্যদিকে ১৭ বলে ৩৮ রানের আরেকটা ঝোরো ইনিংস খেলেন অক্ষর পটেল।