প্রথম ম্যাচেই ধোনির চমক, ক্যাপ্টেন কুলের অর্ধশতরান দেখে সোশ্যাল সাইটে শুভেচ্ছাবার্তার ঢল
আপডেট করা - Mar 26, 2022 11:05 pm

আইপিএলের মঞ্চে প্রথমবার ক্রিকেটার হিসাবে মাঠে নেমছিলেন মহেন্দ্র সিং ধোনি। দল হারুক কিংবা জিতুক, তা ম্যাচ শেষ হলেই বোঝা যাবে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলের প্রথম দিনটাই যে বেশ সরণীয় করে রাখলেন, তা বেশ স্পষ্ট। শুধু নিজেরই নয়, তাঁর ভক্তদেরও প্রথম দিনে একটা দুর্ধর্ষ ইনিংস উপহার দিলে মহেন্দ্র সিং ধোনি। ক্যাশরিচ লিগের শুরুটাই দুরন্ত গতিতে করলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচেই চেন্নাইকে একটা ভদ্রস্থ রান যেমন এনে দিলেন, তেমনই কেরিয়ারের ২৪তম অর্ধশতরানও করে ফেললেন তিনি।
আইপিএলের প্রথম ম্যাচেই ৩৮ বলে ৫০ রানের ইনিংস মহেন্দ্র সিং ধোনির
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই এবর অর্ধশতরান পেলেন মহনেদ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৮ বলে ৫০ ানের ঝোরো িনিংস খেলে এবারের আইপিএলে যাত্রা শুরু করলন এম এস ধোনি। এদিন আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সই ম্যাচেই জ্বলে উঠল চেন্নাইয়ের থালাইভা।
Well played by @msdhoni.
He started slowly but used his experience and a combination of composure, aggression and common sense to get @ChennaiIPL to where they are.Their bowlers will have to bowl exceedingly well to defend the total on this pitch. #CSKvKKR pic.twitter.com/BmfKRyDJOd
— Sachin Tendulkar (@sachin_rt) March 26, 2022
NOT FINISHED ❤️ #Dhoni pic.twitter.com/1IxLxxISnl
— LORD SHERDUL (@sherdul_thakur) March 26, 2022
First 50 of #IPL2022 #Dhoni 👊💥 pic.twitter.com/ohOAPMTmGM
— HeᎥຮen多erg♦️ (@V_I_P_E_R__) March 26, 2022
What a inning by Dhoni !!!
Incredible #mahi #CSKvKKR #dhoni pic.twitter.com/V39WyLa1kt— Ritikyadav (@_Ritikyadav__) March 26, 2022
.@msdhoni is now the oldest Indian player to score an IPL fifty!💛🥳#IPL2022 #Dhoni #CSK #KKRvsCSK pic.twitter.com/ufhgNt6Jm7
— MS Dhoni Fans Official (@msdfansofficial) March 26, 2022
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কলকাত নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর শুরু থেকেই চেন্নাই সুপার কিংসকে চিন্তায় ফেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বোলাররা। মাত্র ৬১ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে রীতীমত চাপে পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই জায়গা থেকেই চেন্নাইয়ের হাল ধরেন আবারও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন এদিন তিনি। জাদেজার ওপর থেকে চাপ কমানোই শুধু নয়, চেন্নাই সুপার কিংসের রান একটা ভদ্রস্থ জায়গাতেও পৌঁছে দেন ধোনিই।
Irrespective of whether #CSK win or lose this one, this could be a blessing in disguise for them with #Dhoni getting runs and confidence right at the start of the season. #IPL2022
— Rahul Rawat (@rawatrahul9) March 26, 2022
Regardless of the result here, @ChennaiIPL will be mightily pleased with how well @msdhoni has finished. His batting form will be critical in their middle order #CSKvKKR #Dhoni #IPL2022
— Vikrant Gupta (@vikrantgupta73) March 26, 2022
https://twitter.com/inferna63786672/status/1507746850627067908
One man army … why fear when #dhoni is there..!! @msdhoni #50 back in action..!!!! @ChennaiIPL pic.twitter.com/ab40aTTVoj
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) March 26, 2022
এবারই প্রথমবার আইপিএলের মঞ্চে শুধু মাত্র ক্রিকেটার হিসাবে নেমেছেন ধোনি। কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আরেক সতীর্থ রবীন্দ্র জাদেজার ওপর তুলে দিয়ছেন সেই দায়িত্ব। কিন্তু প্রথম দিনের শেষে চেন্নাইয়ের না.ক সেই ধোনিই। কঠিন পরিস্থিতিতে নেমে একাই চেন্নাইয়ের পরিস্থিতি সামাল দেন ধোনি।
রবীন্দ্র জাদেজার ওপর নেতৃত্বের চাপও কমান তিনিই। যদিও শুরুর দিকে ধোনি একটা ধীরেই ম্যাচ খেলার স্ট্র্যাটেজি নিয়েছিলেন। শেষ তিন ওভারই ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখল মহেন্দ্র সিং ধোনির বিধ্বংসী পারফর্ম্যান্স। তাঁর পারফরম্যান্সের সৌজন্যেই চেন্নাই সুপার কিংস ১৩০ রানের গন্ডী টপকাতে পারে। আর তাতেই খানিকটা হলেও মান বাচে চেন্নাই সুপার কিংসের।