শ্রেয়স আইয়ারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামের
আপডেট করা - Mar 26, 2022 7:37 pm

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে আর মত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরই আইপিএলের মঞ্চে শুরু মেগা লড়াই। উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর সই ম্যাচে নামার আগেই দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাকালাম। নাইট রাইডার্সের এই নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার ভবিষ্যতে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা তারকা হয়ে উঠবেন বলেই মনেকরছেন ব্রেন্ডন ম্যাকালাম।
শনিবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে এবারের মেগা আইপিএল। সেই মঞ্চেই প্রথমবার অধিনায়ক হিসাবে নামবেন শ্রেয়স আইয়ার। তাঁকে ঘিরে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে ব্রেন্ডন ম্যাকালা শেন এখন থেকেই শ্রেয়স আইয়ারের ভক্ত হয়ে পড়েছেন। যদিও শ্রেয়সের নাইট জার্সিতে খেলারক অভি।েক কিন্তু এখনও পর্যন্ত হয়নি। যদিও ব্রেন্ডন ম্যাকালাম শ্রেয়স আইয়ারকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত।
এই টি টোয়েন্টি ফর্ম্যাটের ভবিষ্যতে তারকা তো বটেই, শ্রেয়স আইয়ারকে নাইট রাইডার্সের দশকের সেরা ক্রিকেটার বলতে জ্ব্ধা করেননি ব্রেন্ডন ম্যাকালাম। যে ফরমের মধ্যে দিয়ে শ্রেয়স আইয়ার যাচ্ছেন। সেই ফর্মের দারাই যদি আইপিএলের মঞ্চেও তিনি ধরে রাখতে পারেন, তবে ম্যাকালাম মনে করছেন শ্রেয়স আইয়ার হয়ে উঠবেন নাইট রাইডার্সের দশের সেরা ক্রিকেটার। আর তা শুনে খানিকটা হলেও হতবাক সকলে। যদিও নাইচ অধিনায়ককে নিয়ে যথেষ্ট আশাবাদী নাইট রাইডার্সের কোচ।
শ্রেয়স আইয়ারকে ভবিষ্যতের টি টোয়েন্টি তারকা হিসাবে দেখছেন ম্যাকালাম
ম্যাচের আগে ম্যাকালাম এই প্রসঙ্গে জানিয়েছেন, “তিনি সত্যিই একজন দুর্ধর্ষ ক্রিকেটার। নাইট রাইডার্সের হয়ে দশকের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারেন শ্রেয়স আইয়ার। সেভাবেই চেন্নাইয়ের বিরুদ্ধে একটা জমকালো শুরু করতে চাই আমরা। তিনি নিজের খেলা দিয়ে কী করতে পারবেন এবং শ্রেয়স কতটা দক্ষ ক্রিকেটার, তা গোটা ক্রিকেট বিশ্ব জানে”।
ম্যাকালাম আরও জানিয়েছেন, “শ্রেয়স আইয়ার কোনওকিছু পাওয়ার জন্য কতটা দক্ষ একজন ক্রিকেটার তা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। তাঁর জীবনের সেরা সময়টাই এখম তাঁর সামনে। আমার মনে হয় এই ফর্ম্যাটের সেরা ক্রিকেটার হয়ে ওঠার সমস্ত দক্ষতা রয়েছ শ্রেয়স আইয়ারের মধ্যে। তাঁর সঙ্গে কাজের জন্যই মুখিয়ে রয়েছি”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকেই এবার জ্বলে উঠেছেন শ্রেয়স আইয়ার।এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেও শ্রেয়স আইয়ার ছিলেন নিজের মেজাজে।
তিম ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ভরতকে জিতিয়েছিলেন শ্রেয়স আইয়ার নিজে। সেইসঙ্গে টেস্ট সিরিজেও শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এসেছিল বড় রান। এবার সেই শ্রেয়স আইয়ারের কাঁধে নাইট রাইডার্সের দায়িত্ব। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।