পঞ্জাব কিংসকে বিদায় জানানোর মুহূর্তটা কঠিন ছিল, বলছেন লোকেশ রাহুল
আপডেট করা - Mar 21, 2022 4:48 pm

পঞ্জাব ছাড়া তাঁর কাছে কঠিন সিদ্ধান্ত হলেও, আইপিএলের মঞ্চে আরও বেশী নিজেকে উজার করে দিতে চেয়েছিলেন লোকেশ রাহুল। আর সেজন্যই পঞ্জাব ছেড়ে দেওয়ার পর নতুন গন্তব্যের খোঁজে ছিলেন তিনি। এবারের আইপএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি এসেছে লখনউ সুপার জায়ান্ট ও গুজরাত টাইটান্স। সেখানেই এবার লখনউ সুপার জায়ান্টসে বিরাট অঙ্কের বিনিময়ে গিয়েছেন লোকেশ রাহুল। ১৬ কোটি টকায় লখনউ সুপার জায়ান্টসে শুধু যাওয়াই নয়, এবার তাদের অধিনায়কও লোকেশ রাহুলই হয়েছেন।
গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন লোকেশ রাহুল। অধিনায়কের দায়িত্বই ছিল তাঁর কাঁধে। প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স করলেও, শেষপর্যন্ত দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। এবার আট দলের পরিবর্তে দশ গলের হয়ে আইপিএল। আর তার জন্যই আয়োজন হয়েছিল মেগা নিলাম। সেই নিলামের আগেই দলের প্রায় সব তারকাকেই ছেড়ে দিয়েছিল পঢ্জাব কিংস। লোকেশ রাহুলকেও দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
যদিও রাহুলের আইপিএলে দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। মেগা নিলাম শুরু হওয়ার আগেই অবশ্য লখনউ সুপার জায়ান্টস তাঁকে তুলে নিয়েছিল দলে। বিরাট টাকার অঙ্কে এবার লখনউ সুপার জায়ান্টসে গিয়েছেন লোকেশ রাহুল। শুধু তাই নয় লখনউয়ের অধিনায়কের দায়িত্বও এবার তাঁরই কাঁধে। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে আইপিএল শুরু হতে। এবারের মেগা আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নামবে লখনউ সুপার জায়ান্টস। তার আগে তাদের অধিনায়কের দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষাতেই ছিলেন সকলে।
আইপিএলে পঞ্জাব ছেড়ে নতুন দলে যাওয়া প্রসঙ্গে লোকেশ রাহুল
আগামী ২৬ মার্চ থকে শুরু হচ্ছে আইপিএল। সেখানে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস। তার আগে নিজের দল বদলানো ও নতুন দল নিয়ে লোকেশ রাহুল রেড বুলের একটি অনুষ্ঠনে জানিয়েছেন, “আমি তাদের সঙ্গে প্রায় চার বছর ধরে রয়েছি এবং নানান সাফল্য পেয়েছি। শুধু দেখতে চেয়েছিলাম আমার জন্য এখানে নচুন কিথু অপেক্ষা করছে কিনা। এটা সত্যিই একটা কঠিন পরিস্থিতি ছিল। পঞ্জাবের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভাল। এবার লখনউয়ের হয়ে কিছু করে দেখাতে চাই”।
আইপিএলের মঞ্চে গত চারল বছর লোকেশ রাহুলের জীবনে সবচেয়ে ভাল সময় গিয়েছে। এই চার মরসুমে লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে প্রায় ৫৫০ রানেরও বেশী। এছড়া গতবার পঞ্জাব কিংসের অধিনায়কও ছিলেন তিনি। শুধু আইপিএলের ট্রফিটাই অধরা রয়েছে তাঁর। এবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে সেটা করতে পারেন কিনা সেটাই এখন দেখার।