নাইট রাইডার্সের হয়ে তিন নম্বর পজিশনেই ব্যাটিং করতে নামবেন শ্রেয়স আইয়ার
আপডেট করা - Mar 20, 2022 9:18 pm

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব এবার শ্রেয়স আইয়ারের কাঁধে। তাঁর হাত ধরে দীর্ঘ ৮ বথর পর ফের নাইট রাইডার্সের ট্র্ফি ক্যাবিনেটে আঐইপিএলের ট্রফি আসে কিনা সে তো অবশ্য সময়ই বলবে। তবে শ্রেয়স আইয়ার যে নাইট রাডার্সকে নেতৃত্ব দিয়ে মাঠে ামতে প্রস্তুত কার্যত স্পষ্ট। আইপিএলের মঞ্চে নামার আগে নিজের লক্ষ্য এক প্রকার ঠিক রেই ফেলেছেন শ্রেয়স আইয়ারষ। একইসঙ্গে নাইট রাইডার্সের জার্সিতে কোন পজিশনে ব্যাটিং করবেন তাও ঠিক করে ফেলেছেন তিনি।
এবারের আইপিএলে শ্রেয়স আইয়ারের দিকে সকলেরই চোখ ছিল। তাঁকে নেওয়ার জন্য মরিয়া ছিল বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি। তেমনই কলকাতা নাইট রাইডার্সও মরিয়া ছিল তাদের নেতা বাছার জন্য। আর সেই লক্ষ্যেঅ সকলকে হারিয়ে সারে বারো কোটি য়াকায় শ্রেয়স আইয়ারকে নিজেদের দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, কয়েকদিন আগে তাঁকে নিজেদের অধিনায়ক হিসাবেও ঘোষণা করেছে তারা।
আইপিএলের মঞ্চে শ্রেয়স আইারের সাফল্যের গ্রাফ ক্রমশই উর্ধ্বমুখী। তঁর হাত ধরেই ২০১৮ সালে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয় আইপিএলে তাঁর হাত ধরেই ২০১৯ ও ২০২০ সালে পরপর দুবার প্লে অফের ছাড়পত্র পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদও চোটের জন্য গতবার দিল্লির হয়ে শুরু থেকে খেলতে পারেননি তিনি। তাঁর জয়গায় অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
তিন নম্বর পজিশনেই ব্যাটিং করতে ভালবাসেন শ্রেয়স আইয়ার
এবারের মেগা নিলাম থেকে শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় তুলে নিয়েছেল কলকাতা নাইট রাইডার্স। কয়েকদিন আগেই নাইট অধিনায়ক কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। নাইট জার্সিতেও তিন নম্বর পজিশনটাই সবচেয়ে প্রিয় তাঁর কাঁছে।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার মতে দলের প্রতটি ক্রিকেটারকেই সমানভাবে দায়িত্ব নিতে হবে। মাঠে যাও আর ম্যাচ জিতেয়ে আসো, কোনও বিশেষ কারোর ওপর যেন নির্ভরশীল না হতে হয়। আর আমার জন্ ব্যক্তিগতভাবে আমি তিন নম্বর পজিশনেই ব্যাট করতে চাই। সেই জায়াগাতেই আমার ব্যাটিং করতে ভাল লাগে। বহুদিন ধরেই সেই জায়গায় ব্যাটিং করে আসছি আমি। যদিও আমি যথেষ্ট ফ্লেক্সিবল। দলের প্রয়োজনে যেখানে ব্যাট করতে হবে, সেখানেই ব্যাটিং করতে প্রস্তুত রয়েছি আমি”।
আগাী ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাবে কলকাতা নাইট রাইডার্স। গতবার সেই চেন্নাইয়ের কাছে হেরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল কলকাতার নাইটদের। এবার শ্রেয়সের হাত ধরে সেই ধোনিদের হারিয়েই নাইটরা যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।