কলকাতা নাইট রাইডার্সই তাঁর কাছে সবচেয়ে প্রিয় দল, মাঠে নামার অপেক্ষায় উমেশ যাদব

Umesh Yadav
Umesh Yadav. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

কলকাতা নাইট রাইডার্স তাঁর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি সবসময়ই তাঁর ওপর ভরসা রেখেছে। এবার উমেশ যাদবকে দলে নিয়েছে কতলকাতা নাইট রাইডার্স। সেই ভরসার পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এই তারকা পেসার। এখন নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার অপেক্ষা রয়েছেন তিনি। বেশ কয়েক মরসুমে আইপিএলে তেমন পারফম্যান্স দেখাতে পারেননি উমেশ যাদব। এবার নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তাঁর। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন উমেশ যাদব।

আগামী ২৬ মার্চ আইপিএলের মঞ্চে যাত্রা সুরু কবে কলকাত নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুুার কিংস। গতবার ফাইনালে পৌঁছলেও শেষপর্যন্ত চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল তাদের। এবারের মেগা আইপিএলে সেই চেন্নাইয়ের বিরুদ্ধেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে কলকাতা নাইট রাইডার্সের। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

২০২১ সালের আইপিএলে কোনও দল পাননি উমেশ যাদব। এবারে অবশ্য দল পেতে খুব একটা অসুবিধা হয়নি তাঁর। তাঁকে ফের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। এই মুহূর্তটা এখনও টাটকা রয়েছে উমেশ যাদবের স্মৃতিতে। শনিবারি নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন উমেশ যাদব। পরিবার নিয়েই এবার নাইট শিবিরে এসেছেন তিনি। আপাতত চ্যাম্পিয়ন হওয়াই এখন তাঁর একমত্র লক্ষ্য।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন উমেশ যাদব

নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েই সোশ্যাল সাইটে উমেশ যাদব জানিয়েছেন, “নাইট রাইডার্সে ফেরার অনুভূতিটাই অন্যরকম। ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। কেকেআরের সঙ্গে সেই মুহূর্তের অমুভূতিটা এখনও টাটকা রয়েছে। কেকেআরই আমাকে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছিল প্রথম। তাই নাইট  রাইডার্স যে আমার কাছে লাকি দল তা বলতে কোনও দ্বিধা নেই”।

যদিও ভারতীয় দলের জার্সিতেও বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছে না। যদিও টিম ইন্ডিয়ার সঙ্গেই রয়েছেন তিনি। সদ্য হওয়া টেস্ট সিরিজেও ভারতীয় দলের ব্যাক আপ পেসার হিসাবে রাখা হয়েছিল উমেশ যাদবকে। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে ছিলেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ সেভাবে পাননি উমেশ যাদব। কিন্তু ভারতীয় দলের সঙ্গে সবসময় প্রস্তুতি সেরেছেন তিনি।

আর সেই অভিজ্ঞতাই এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজে লাগাতে চান উমেশ। দেশের হয়ে খেলার জন্য প্রথম দিকের কয়েকটি ম্যাচে নাইট শিবিরে দেখা যাবে না প্যাট কামিন্সকে। সেই জায়গায় নাইটদের প্রধান ভরসা হতে চলেছেন উমেশ যাদবই। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা এই তারকা পেসারের।

close whatsapp