লোকেশ রাহুল ও ক্রুণাল পান্ডিয়ার বিরুদ্ধে লড়াইকে দুই বনাম একের লড়াই বলছেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Mar 19, 2022 2:03 pm

আইপিএল খেলার ছাড়পত্র কয়েকদিন আগেই পেয়ে গিয়ছেন হার্দিক পান্ডিয়া। এবার শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা। আর আইপিএলের প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়ার সামনে যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে প্রথমবার অধিনায়ক হয়েছেন তিনি। আর প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ আরেক নতুন দল লখনউ সুপার জায়ান্টস। সেই দলে আবার রয়েছেন লোকেশ রাহুল এবং ক্রুণাল পান্ডিয়া।
ক্রিকেটের বাইশ গজে থেকে তার বাইরে, হার্দিকের প্রিয় বন্ধু লোকেশ রাহুল। আর দাদা ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তাঁর সু সম্পর্কের কথা তো সকলেরই জানা। কিন্তু এবারের আইপিএলে সেই প্রিয় বন্ধু এবং নিজের দাদাই হার্দিক পান্ডিয়ার প্রতিপক্ষ শিবিরে। এই ম্যাচ ঘিরে যেমন সকলের উত্তেজনার পারদ তুঙ্গে, তেমনই উত্তেজিত হয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া নিজেও। এতদিন দাদা ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে এক দলেই খেলেছেন তিনি। এই প্রথমবার তারা মুখোমুখি হতে চলেছে।
আর সেজন্যই এই ম্যাচকে দুই বনাম একের লড়াই হিসাবেই দেখছেন হার্দিক পান্ডিয়া। এক দলের অধিনায়ক তিনি। অন্যদিকে প্রতিপক্ষ দলের অধিনায়ক তাঁরই প্রিয় বন্ধু লোকেশ রাহুল আবার সেই দলেই রয়েছেন হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পান্ডিয়া। এবারের আইপিএল আট দলের পরিবরতে হতে চলেছে দশ দল নিয়ে। বিরাট অঙ্কে নতুন দুই দল গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস এসেছে এবারের আইপিএলে।
প্রিয় বন্ধু লোকেশ ও দাদা ক্রুণালের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া
সেখানেই নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারকে। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে প্রায় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল। এবারের আইপিএলেই প্রথমবার হার্দিক পান্ডিয়া প্রথমবার টস করতে যাবেন। এতদিন মুম্বই ইন্ডিয়ান্সে খেললেও, কখনও অধিনায়ক হওয়ার সুযোগ পাননি তিনি।
আর লোকেশ রাহুল ও ক্রুণাল পান্ডিয়ার বিরুদ্ধে নামার আগে সেই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “এটা সত্যিই আমায় খুব মজা দিচ্ছে। এই প্রথমবার লোকেশের বিরুদ্ধে আমি টস করতে যাব। আর আমি নিশ্চিত আশে পাশেই কোথাও আমার দাদা ক্রুণাল পান্ডিয়া থাকবেন এবং আমাকে টস করতে যেতে দেখে হাসাহাসিও করবেন। এই তিনজন এবার মুখোমুখি। আমার কাছে এটা অবশেষ দুজনের বিরুদ্ধে একের লড়াই। যদিও চিন্তা করছি না, আমার সঙ্গে আমার গুজরাত দল রয়েছে”।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। তাঁর অল রাউন্ডার হওয়ার ভূমিকা নিয়ে বহুদিন ধরেই নানান সমালোচনা চলছে। অস্ত্রোপচারের পর থেকেই সেভাবে অল রাউন্ডার হিসাবে পারফরম্যান্স করতে পারেননি হার্দিক। তাঁকে ভারতীয় দলে রাখা নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। এরপর নিজেই ভারতীয় দল থেকে বেশ কয়েকদিনের বিরতি চেয়ে নিয়েছিলেন। আইপিএল দিয়েই মাঠে ফিরছেবন হার্দিক পান্ডিয়া। এবার অবশ্য অল রাউন্ডার হিসাবে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে একটা চমক রয়েছে। হার্দিক নিজেই সেই কথা জানিয়েছেন।