অধিনায়ক রোহিত শর্মার সাফল্যের নেপথ্য কারণগুলোই জানালেন জাহির খান

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে ধোনির পাশে একমাত্র সফল অধিনায়ক রোহিত শর্মা। তাঁর হাত ধরেই মুম্বই ইন্ডিয়ান্স পাঁচটি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। কেন রোহিত শর্মা এতটা সফল, সেটাই এবার জানালেন প্রাক্তন ভারতীয় পেসার তথা মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট জাহির খান। অধিনায়ক  রোহিতের কোন গুনগুলো তাঁকে সবচেয়ে বেশী ছুঁয়ে যায় সেই সম্বন্ধেই অকপট স্বীকারক্তি জাহির খানের। ক্রিকেটারদের সময় দেওয়া থেকে, তাদের পাশে থাকা নানান বিষযই উঠে এসেছে তাঁর মুখে।

মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএলের শিখরে পৌঁছে দিয়েছেন রোহিত শর্মা। তাঁর হাত ধরে সবচেয়ে বেশী পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই সমস্ত কিছুর পিছনে যে রোহিত শর্মার অবদান সবচেয়ে বেশী, তা মানতে এতটুকু দ্বিধা নেই জাহির খানের। কয়েকদিন আগেই ভারতীয় দলেরও অধিনায়কের দায়িত্ব উঠেছে রোহিত শর্মার কাঁধে। সেখনেও শুরুটা সাফল্য দিয়েই করেছেন হিটম্যান।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের মেগা আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য তাদের প্রথম ম্যাচে নামবে ২৭ মার্চ। এবারের মেগা নিলাম থেকে বেশকিছু বড় নামকে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স বাহিনী। ইশান কিষাণকে তারা বিরাট অঙ্কে ফের তাদের দলে ফিরিয়েছে। কিন্তু এবারের আইপিএলের আগে তারা রোহিত শর্মাকে কিন্তু ছাড়েনি। দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকেই রেখে দেওয়া হয়েছে।

নেতা রোহিতের সাফল্যের পিছনে কারণ গুলোই এবার জানালেন জাহির খান

রোহিত নেতৃত্বের সাফল্যের পিছনের রহস্যই এবার ফাঁস করলেন জাহির খান। স্পোর্টস স্টারকে দেওয়া এক সক্ষাতকারে জাহির খান জানিয়েছেন, “রোহিত শর্মা হলেন ক্রিকেটারদের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন ধরেই ক্রিকেটার হিসাবে যেমন দুরন্ত পারফরম্যন্স করে এসেছেন তিনি, তেমনই নেতা হিসাবেও নিজেকে প্রমাণ করে এসেছেন রোহিত। তিনি বেশীরভাগ সময়টাই  ব্যক্তিগতভাবে দলের অন্যান্য সতীর্থদের জন্য দেন। তাদের পাশে দাঁড়ান”।

রোহিত সম্বন্ধে জাহির খান আরও জানান, “আমরা সবসময়ই একটা এমন দল যারা তরুণ তারকাদের সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি।রোহিতের দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি বিশ্বাস করি তরুণ তারকাদের আমরা ভবিষ্যতের নেতা হিসাবে গড়ে তুলতে পারব”।

গত মরসুমের আইপিএলে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। গতবার সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে তারা গ্রুপর্বও টপকাতে পারেনি। পঞ্চম স্থানে থেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নয় মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট জাহির খান। এখন শুধুই আইপিএলের মঞ্চে নামার অপেক্ষা তাদের।

close whatsapp