দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন, পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি

Shane Watson
Shane Watson. (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

আইপিএল শুরুর আগে ফের চমক। দিল্লি ক্যাপিটালস শিবিরে এবার শেন ওয়াটসন। তবে ক্রিকেটার হিসাবে নয়, এবার এক নতুন দায়িত্বে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। রিকি পন্টিংয়ের পাশে ঋষভ পন্থদের সহকারী কোচের ভূমিকায় এবার ডাগ আউটে বসতে চলেছেন বিশ্ব ক্রিকেটের একসময়ের বিদ্বংসী ওপেনার। এই সপ্তাহেই দিল্লি শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেই সেই খবর সকল ভক্তদের জানিয়েছেন শেন ওয়াটসন।

অস্ট্রেলিয়ার জার্সি থেকে আইপিএলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে বহু ক্রিকেটের বাইশগজে বহু মণিমুক্তো ছড়িয়েছেন শেন ওয়াটসন। সেই সমস্ত অভিজ্ঞতার ঝুলি নিয়ে এবার দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে এই তারকা প্রাক্তন ক্রিকেটারকে। দিল্লির প্রধান কোচ হিসাবে রয়েছেন রিকি পন্টিং। এবার তাঁর পাশেই বসতে চলেছেন শেন ওয়াটসন। পুরনো সতীর্থের পাশে বসার জন্য মুখিয়ে রয়েছেন এই তারকা অজি ক্রিকেটার।

এবারের আইপিএলের জন্য তারকাখচিত দল করেছে দিল্লি ক্যাপিটালস। যদিও আইপিএলের শুরু দলের সেরা তারকাদের না পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। নর্তজে যেমন অনিশ্চিত তেমনই শুরু থেকেই খেলতে পারবেন না লুঙ্গি এনগিডির মতো তারকাও। এসবের মাঝেই শেন ওয়াটসনকে নিজেদের দলের জন্য সহকারী কোচ হিসাবে নিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের ব্যাটিংকে আরও মদবুত করার জন্যই বোধহয় এই টি টোয়েন্টি স্প্যাশ্যালিস্টকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোশ্যাল সাইটে নিজেই দিল্লি ক্যপিটালসে যোগ দেওয়ার কথা জানিয়েছেন শেন ওয়াটসন

মঙ্গলবার সকালে সেই খবর শেন ওয়াটসন নিজেই সকলকে জানিয়ে দিয়েছেন। সোশ্যাল সাইটেই দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন এই তারকা প্রাক্তন অজি ক্রিকেটার। তিনি জানিয়েছেন, আমি সত্যিই খুব উচ্ছ্বসিত রয়েছি। এই খবর সকলকে না জানালেই নয়। তলতি সপ্তাহেই ভারতের উদ্দেশে রওনা দিচ্ছি, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পেয়েছি।

তিনি আরও জানিয়েছেন, বিশ্বের সমস্ত টি টোয়েন্টি প্রতিযেগিতার মধ্যে সেরা হল আইপিএল। ক্রিকেটার হিসাবে এই মঞ্চে বহু মধুর স্মৃতি রয়েছে আমার। এবার কোচ হিসাবে নতুন ভূমিকায় কাজ করার সুযোগ পেয়েছি। এছাড়া রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোদ পেয়েছি। যে আমার কাছে একজন সেরা নেতা এবং এই মুহূর্তে বিশ্বের সেরা কোচও বটে। রিকির তত্ত্বাবধানে থেকে এখনও অনেক কিথছু শেখার রয়েছে, আমি উচ্ছ্বসিত।

আইপিএলের মঞ্চে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন শেন ওয়াটসন। রাজস্থান রয়্যালসের হয়ে যেমন বোলারদের বিরুদ্ধে শাসন করেছেন, তেমনই ধোনির চেন্নাই সুপার কিংসের হয়েও বহু ম্যাচ জেয়াতোন ইনিংস খেলেছেন তিনি। আইপিএলে ১৪৫টি ম্যাচ খেলেছেন শেন ওয়াটসন। সেইসঙ্গে এই প্রতিযোগিতায় রয়েছে ৪টি শতরান এবং ১৩ বছরের দীর্ঘ আইপিএলের কেরিয়ারকে ওয়াটসনের ঝুলিতে রয়েছে ৩৮৭৪ রান। এছাড়া বোলার হিসাবে ৯২টি উইকেটও পেয়েছেন তিনি। সব মিলিয়ে আইপিএলের মঞ্চে অন্যতম সেরা অলরাউন্ডারের মুকুটও রয়েছে এই প্রাক্তন অস্ট্রেলিয় তারকার মাথায়।

এবার দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে। রিকি পন্টিংয়ের কোচিংয়ে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস আইপিএলের ফাইনালে পৌঁছেছিল। গতবারের সেমি ফাইনালিস্টও হয়েছিল তারা। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে তাদের। এবার সেই স্বপ্নই পূরণ করতে চান শেন ওয়াটসন। এখন শুধুই ওয়াটসনের দিল্লি শিবিরে যোগ দেওয়ার অপেক্ষা।

close whatsapp