রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক, ৪৪০টি উইকেট নিয়ে ভাঙলেন স্টেনের উইকেট

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo Source: Twitter)

রবিচন্দ্রন অশ্বিন একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। মোহালীর পর বেঙ্গালুরুতেই অশ্বিনের রেকর্ডের ধারা অব্যহত। গত ম্যাচে কপিল দেবের রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করেছিলেন তিনি। এবার বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে অস্বিনের মুকুটে নতুন পালক। ডেল স্টেনের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিলেন বারতের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় আট নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন।

ডেল স্টেনের সঙ্গে ৪৩৯টি উইকেটে দাঁড়িয়েছিলেন এদিন রবিচন্দ্রন অশ্বিন। অপেক্ষা ছিল তখন একটি উইকেটের। আর সেটিই পেলেন ধনঞ্জয় ডিসিলভাকে সাজঘরে ফিরিয়ে। ধনঞ্জয় ডিসিলভাকে সাজঘরে ফেরানোর পরই টেস্ট কেরিয়ারে ৪০টি উইকেটের মালিক হয়ে গেলেন এই তারকা ভারতীয় স্পিনার। এখন ৪৪০টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেল স্টেনকে টপকে গিয়েছেন তিনি।

মোহালী থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন রবিচন্দ্কন অশ্বিন। প্রথম ম্যাচেই দু ইনিংস মিলিয়ে  ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। যদিও সেই ম্যাচে অবশ্য দু ইনিংস মিলিয়ে একাই ৯ উইকতেট নিয়ে শ্রীলঙ্কাকে শেষ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু অশ্বিনের ধারাবাহিকতার কোনও অভাব হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও স্বমেজাজে তিনি। দু ইনিংস মিলিয়ে ইতিমধ্যেই ৪ উইকেট নিয়ে ফেলেছেন তিনি।

তৃতীয় দিনও অশ্বিনের হাত ধরেই প্রথম ব্রেকটা পেয়েছে টিম ইন্ডিয়া্। তৃতীয় দিন কুশল মেন্ডিস অর্ধশতরান করলেও এদিন তাঁকে বড় রান করা থেকে আটকে দেন সেই রবিচন্দ্রন অশ্বিনই। ৫৪ রানে মেন্ডিসকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন ভারতের এইঅ তারকা স্পিনার। অশ্বিনের আক্রমণ অবশ্য এদিন এতটুতুকেই থেমে যায়নি। কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরানোর পরই ডেল স্টেনের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন অশ্বিন। তখন অপেক্ষা ছিল সেই রেকর্ড ভাঙার।

ধনঞ্জয় ডিসিলভাকে মাত্র ৪ রানে ফিরিয়ে দেওয়ার পরই, প্রোটিয়া তারকার রেকর্ড টপকে গিয়েছেন অশ্বিন। তাও আবার স্টেনের থেকে ৭টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৮৬টি ম্যাচেই ৪৪০টি টেস্ট উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন।

টেস্টে সর্বোচ্চ উইকেটের তালিকা

মুতাইয়া মুরলীথরন – ৮০০ উইকেট

শেন ওয়ার্ন – ১৪৫ উইকেট

জেমস অ্যান্ডারসন – ৬৪০ উইকেট

অনিল কুম্বলে – ৬১৯ উইকেট

গ্লেন ম্যাকগ্রা – ৫৬৩ উইকেট

স্টুয়ার্ট ব্রড – ৫৩৭

কুটনি ওয়ালশ – ৫১৯

রবিচন্দ্রন অশ্বিন – ৪৪০

ডেল স্টেন – ৪৩৯

কপিল দেব – ৪৩৪

মোহালীতে অশ্বিনের দুর্দান্ত পারফরম্যান্স দেখার পরই আপ্লুত হয়েছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার কপিল দেব। অশ্বিনের সাফল্যের জন্য তাঁকে নিতে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছিলেন কপিল। তাঁর আশা অশ্বিন ৫০০ উইকেট নেবে। সেই লক্ষ্যের দিকেই এগিয়ে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

close whatsapp