টানা বায়ো বাবলে থাকার জন্যই কুলদীপকে ছাড়ার সিদ্ধান্ত, জানালেন বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

অক্ষর পটেল দলে আসার পরই ভারতীয় টেস্ট দল থেকে কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা নিয়ে সুরু হয়ে গিয়েছে নানান আলোচনা, গুঞ্জনও। যদিও ভারতীয় দল সেইসবে কান দিতে একেবারেই নারাজ। বরং কুলদীপ যাদবকে কেন দলে রাখা হয়নি, তারই কারণ দর্শিয়েছেন জসপ্রীত বুমরাহ। ক্রমাগত বায়ো বাবলে থাকার জন্যই নাকি জসপ্রীত কুলদীপ যাদবকে দল থেকে আপাতত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি এবং টেস্ট দুই দলেরই সদস্য ছিলেন কুলদীপ যাদব। কিন্তু ভারতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অশ্বিন, জাদেজা এবং জয়ন্ত যাদব এই তিন স্পিনারেই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাতেই সাফল্য এসেছিল।

পরপর দুটো সিরিজ মাঠের বাইরে থাকলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই ভারতীয় দলে ফিরেছেন অক্ষর পটেল। কুলদীপ যাদবের জায়গাতেই ফেরানো হয়েছে ভারতের এই তরুণ তারকা স্পিনারকে। একসময় ভারতীয় দলের অটোমেটিক চয়েজ হলেও, কেন তাঁকে খেলা হচ্ছে না তা নিয়ে ইতিমধ্যেই প্রশিন উঠতে শুরু করে দিয়েছে। আর তার স্বপক্ষে ভারতীয় দল নিজেদের যুক্তিও দিয়েছে।

কুলদীপ যাদবকে ছাড়ার কারণ জানালেন জসপ্রীত বুমরাহ

দিন-রাতের টেস্টের আগে প্রথম সাংবাদিক সম্মেলনে এসে জসপ্রীত বুমরাহ জানান, “দল থেকে আমরা তাঁকে সরিয়ে দেইনি। দীর্ঘদিন ধরে বায়ো বাবলের মধ্যে রয়েছেন কুলদীপ যাদব। বায়ো বাবলের মধ্যে থাকাটা একেবারেই সহজ নয়। মানসিক প্রভাব ফেলে ক্রিকেটারদের ওপর। এই জন্যই তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

করোনা পরিস্থিতিতে খেলা শুরু হওয়ার পর থেকেই ক্রিকেটারদের বায়ো বাবলের মধ্যে থাকা অত্যন্ত জরুরী। আর তা নিয়ে নানান সময়ে ক্রিকেটারদের মধ্যে নানান প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। এরপর থেকেই মানসিক চাপ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর সেই মকতোই কুলদীপ যাদবকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।

কিন্তু সেইসঙ্গে আরেকটা প্রশ্নও উঠতে শুরু করেছে। কুলদীপকে যদি ছেড়েই দিতে হয়, তবে টেস্ট সুরুর আগে কেন ছাড়া হল না। তবে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারতেন তিনি। যেখানে ভারতীয় দলের সঙ্গে থাকলেও মোহালী টেস্টে প্রথম একাদশে সুযোগ হয়নি এই চায়নাম্যান বোলারের। কুলদীপকে ছেড়ে দেওয়ার পর থেকেই নানান প্রশ্ন কিুন্তু ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে।

close whatsapp