প্রথম পাঁচ থেকে ছয় ম্যাচে নেই ডেভিড ওয়ার্নার, চিন্তা বাড়ছে দিল্লি ক্যাপিটালসের
আপডেট করা - Mar 11, 2022 1:00 pm

আইপিএলের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন চিন্তা বাড়ছে দিল্লি ক্যাপিটালসের। আইপিএলের মঞ্চে এবার প্রথম পাঁচ থেকে ছটি ম্যাচে ডেভিড ওয়ার্নারকে পাবে না দিল্লি ক্যাপিটালস। পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্টের পরই দেশে ফিরে যা্ওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। না চোট কিংবা অন্যকিছু নয়। শেন ওয়ার্নের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্যই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপর ডেভিড ওয়ার্নেরারের এই সিদ্ধান্ত জানান পর দিল্লি ক্যাপিটালসের চিন্তা আরও বেড়ে গিয়েছে।
প্রায় এক দশক পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ড্র হয়েছে। এখনও পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সূচী অনুযায়ী ২৫ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শেষ হবে। এরপরই অজি ক্রিকেটাররা ভারতে চলে আসবেন আইপিএলে অংশ নেওয়ার জন্য। কিন্তু তাদের সঙ্গে আসবেন না ডেভিড ওয়ার্নার। নিজেই জানিয়ে দিয়েছেন সেই কথা।
গত ৪ মার্চ হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শেন ওয়ার্ন। তাঁক অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্ব তথা অস্ট্রেলিয়াতে। আগামী ৩০ মার্চ দেশের মাটিতে শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের। মেলবোর্ণে প্রায় এক লক্ষ লোকের সামনে হবে সেই শেষকৃত্য। আর সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার।
ডেভিড ওয়ার্নারকে প্রথম পাঁচ থেকে ছয় ম্যাচ পাবে না দিল্লি ক্যাপিটালস
আর সেজন্যই আইপিএলের প্রথম পাঁচ থেকে ছয় ম্যাচে ডেভিড ওয়ার্নারকে পাবে না দিল্লি ক্যাপিটালস। ক্রিকেট খেলোয়ার হওয়ার স্বপ্ন শেন ওয়ার্নকে দেখার পরই জেগেছিল তাঁর। ছোট থেকেই এই কিংবদন্তীর অন্ধভক্ত ডেভিড ওয়ার্নার। তাই শেন ওয়ার্নের শেষকৃত্যে তিনি থাকার জন্য মরিয়া। এরজন্য আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচ যদি তিনি নাও খেলতে পারেন,তাতে কোনও অসুবিধা নেই ডেভিড ওয়ার্নারের।
এই প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “আমি শেন ওয়ার্নের শেষকৃত্যে একশো শতাংস উপস্থিত থাকবই। ছোটবেলায় তাঁর ছবি আমার ঘরের দেওয়ালে থাকত। আমি শেন ওয়ার্নের মতোই হতে চাইতাম। এটা সকলের জন্যই একটা আবেগতাড়িত মুহূর্ত হতে চলেছে। সকলেই শেন ওয়ার্নকে শেষশ্রদ্ধা জানাতে আসবে”।
আর ডেভিড ওয়ার্নারের এই সিদ্ধান্তেই চিন্তায় পড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির। ইতিমধ্যেই তাদের দলের তারকা বোলার অ্যানরিচ নর্তজে কার্যত চিটকে গিয়েছেন। প্রথম দিকের ম্যাচে নেই লুঙ্গি এনগিডিও। এবার প্রথম পাঁচ থেকে থয় ম্যাচে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। আগামী ২৭ মার্চ আইপিএলের মঞ্চে যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। তার আগে দলের একের পর এক তারকার অনুপস্থিতি চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।