আইপিএলে অনিশ্চিত অ্যানরিচ নর্তজে, বড় ধাক্কা খেতে চলেছে দিল্লি ক্যাপিটালস
আপডেট করা - Mar 10, 2022 4:17 pm

আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেতে চলেছে দিল্লি ক্যাপিটালস। চোটের জন্য এবারের আইপিএল থেকে কার্যত ছিটকে যেতে চলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার অ্যানরিচ নর্তজে। চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ গয়ে উঠতে পারেননি অ্যানরিচ নর্তজে। আর তাতেই হয়ত এবারের আইপিএলে নামতে পারবেন না তিনি। আইপিএলের লড়াই শুরু করার আগেই যে এই খবর দিল্লি ক্যাপিটালসের জন্য একেবারে ভাল খবর নয়, তা বেশ স্পষ্ট। চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া হচ্ছে দিল্লি ক্যাপিটালস কর্তাদের কপালে।
দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত অ্যানরিচ নর্তজে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। রিহ্যাব চালাচ্ছেন এই তারকা প্রোটিয়া বোলার। এছাড়া আরও শোনাযাচ্ছে এখন পর্যন্ত তিনি বোলিংও শুরু করতে পারেননি। সবকিছু এমন চলতে থাকলে এবারের আইপিএলে তাঁকে না দেখার সম্ভাবনাই বেশী। আর এই খবরে ঋষভ পন্থের দলের ভাবনা বেড়েই চলেছে।
গত নভেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন অ্যানরিচ নর্তজে। ভারতের বিরদ্ধেও টেস্ট ও একদিনের সিরিজে খেলতে পারেননি তিনি। যদিও আইপিএলে নামার ব্যপারে তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন দিল্লি ক্যাপিটালস শিবির। কিন্তু প্রায় চারমাস কেটে গেলেও এখনও পর্যন্ত চোট সারিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি অ্যানরিচ নর্তজে। বোলিংও করা শুরু করতে পারেননি তিনি।
চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি অ্যানরিচ নর্তজে
কয়েকদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অ্যানরিচ নর্তজেকে না রেখেই বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা করেছে তারা। তিনি চোট সারিয়ে সুস্থ না হয়ে ওঠার জন্যই এমন সিদ্ধান্ত। আর সেই থেকেই শুরু হয়েছিল তাঁকে নিয়ে নতুন করে জল্পনা। আর নর্তজে আসতে না পারলে, এবারের আইপিএলে সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে দিল্লি ক্যাপিটালসই।
দিল্লি ক্যাপিটালসের এই মুহূর্তে সেরা বোলার হলেন অ্যানরিচ নর্তজে। গত দুই মরসুম ধরে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্ধর্ষ বোলিং প্রদর্শন করেছেন তিনি। আর তেজন্যই এবারের মেগা নিলামের আগদে নর্তজেকে না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ২৪টি ম্যাচে এখনও পর্যন্ত ৩৬টি উইকেট রয়েছে অ্যানরিচ নর্তজের।
এবারের আইপিএলে নর্তজের পাশাপাশি লুঙ্গি এনগিডিকেও দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যা তাদের বোলিং আক্রমণকে শক্তিশালী করবে বলেই আশাবাদী ছিল তারা। কিন্তু আইপিএলের শুরু থেকেই দুজনকে পাবে না দিল্লি। চোটের জন্য নর্তজে কার্যত ছিটকে গিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের দলে রয়েছেন এনগিডি। টেস্ট দলেও যদি তিনি থাকেন, তবে অন্তত প্রথম চারটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস তাঁকে পাবে না। দ লের সেরা দুই পেসারের অনুপস্থিতি দিল্লিকে অনেকটাই পিছিয়ে দিতে পারে বলে মনে করছেন সকলে।