বেঙ্গালুরুতে রহস্য স্পিনার প্রবীন জয়াউইকরামাকে খেলানোর পরিকল্পনা শ্রীলঙ্কার

Praveen Jayawickrama
Praveen Jayawickrama. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতায় ফিরতে মিসট্রি বোলার প্রবীন জয়াউইকরামাকে খেলানোর পরিকল্পনা শ্রীালঙ্কা টিম ম্যানেজমেন্টের। আগামী ১২ মার্চ বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে শ্রীলঙ্কা। এথনও পর্যন্ত ভারতের ঘরের মাটিতে একটিও টেস্ট জিততে পারেনি তারা। সেই খরা কাটাতে এবার রহস্য বোলার প্রবীন জয়াউইকরামাকে খেলানোর পরিকল্পনা করছে তারা। বেঙ্গালুরুর স্পিন সহায়ক পিচে এই মিসট্রি বোলারকে খেলিয়েই বাজিমাত করতে চায় শ্রীলঙ্কা।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে স্পিনারদের দাপটেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। রবীন্দ্র জাদেজা ও অশ্বিনের স্পিনে দুমুথ করুণাত্নেদের মাত্র ৩ দিনেই ম্যাচ হারিয়েছে ভারত। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতেই এখন মরিয়া শ্রীলঙ্কা দল। ভারতের মাটিতে তাই স্পিন দিয়েই বাজিমাত করতে চায় তারা। প্রথম ম্যাচে কোন কোন জায়গায় তাদের ভুল হয়েছে তা দেখে নিয়েছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। আর সেজন্যই এবার রহস্য স্পিনারকে খেলানোর ভাবনা তাদের।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার স্পিনার এমবুলডেনিয়া খেললেও সেভাবে প্রভাব দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। শ্রীলঙ্কা বরাবরই স্পিনে তমক দেখিয়ে এসেছে। এবার তার অন্যথা হওয়ার নয়। আর সেজন্যই প্রবীন জয়াউইকরামাকে খেলানোর ভাবনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি। আর শুরু থেকেই নজরকাড়া পারফরম্যান্স এই তরুণ স্পিনারের।

অভিষেকেই বাংলাদেশের বিরুদ্ধে দু ইনিংসে ১১ উইকেট নিয়েছিলেন প্রবীন জয়াউইকরামা

বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই দু ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে জিতিয়েছিলেন প্রবীন। এবার ভারতের বিরুদ্ধে সেই গোপন অস্ত্রো প্রয়োগের পরিকল্পনা শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের। এমবুলডেনিয়ার থেকে অনেকটাই আলাদা ধরণের বোলিং স্টাইল তাঁর। বিশ্ব ক্রিকেটে সামনে তিনি এখন রহস্য স্পিনার।

গতানুগতিক স্পিনারদের থেকে প্রবীন জয়াউইকরামা অনেকটাই আলাদা। উইকেট টু উইকেট বোলিংয়ে যখেষ্ট দক্ষ তিনি। এছাড়া তাঁর বোলিং পেসের তারতম্য বহু ক্ষেত্রেই প্রতিপক্ষ ব্যাটারকে সমস্যা ফেলে দেয়। এছাড়া তাঁর সোজাসুজি বোলিংও যেকোনও ব্যাটারের জন্য অতিরিক্ত বিপদ ডেকে আনতে পারে। আর সেই সমস্ত কথা মাথায় রেখেই তাঁকে খেলানোর কথা ভাবতে শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা।

এখনএও পর্যন্ত এলবিডব্লু ও বোল্ড আউটই করেছে তিনি সবচেয়ে বেশী। আর দ্বিতীয় ম্যাচ খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই মাঠের পিচ বরাবরই স্পিন সহায়ক। কখনই এখানে পেসাররা সেভাবে সুবিধা তুলতে পারেননি। আর তাই ভারতকে আটকানোর জন্য অতিরিক্ত স্পিনার তো বটেই এবার রহস্য স্পিনারকে খেলাতে চলেছে শ্রীলঙ্কা। আগামী ১২ মার্চ ঘরের মাঠে তৃতীয় দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। একদিকে ভারতের লক্ষ্য শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা। অন্যদিকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে মরিয়া।

 

close whatsapp