স্বস্তিতে চেন্নাই সুপার কিংস, এপ্রিলের মাঝামাঝি থেকেই আইপিএলে দীপক চাহার
আপডেট করা - Mar 9, 2022 10:40 am

আইপিএল শুরু হওয়ার আগে খানিকটা স্বস্তিতে চেন্নাই সুপার কিংস। প্রথম থেকে খেলতে না পারলেও, এপ্রিলের মাঝামাঝি থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারবেন দীপক চাহার। আর এই খবর যে চেন্নাই শিবিরে স্বস্তির আবহ তৈরি করেছে সেটা বলাই বাহুল্য। কোনওরকম অস্ত্রোপচার করতে হবে না তাঁকে। আট সপ্তাহ রিহ্যাব চলার পরই মাঠে ফিরতে চলেছেন তিনি। আগামী ২৬ মার্চ সুরু হতে চলেছে এবারের মেগদা আইপিএল। তার আগে চেন্নাই সুপার কিংসের জন্য খুশির খবর বোর্ডের তরফে।
এবারের আইপিএলে বিরাট অঙ্কে দীপক চাহারকে দলে ফিরিয়েছে চেন্নাই সুুপার কিংস। মেগা নিলামের মঞ্চে বাকি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিরাট লড়াইয়ের পর ১৪ কোটি দীপক চাহারকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এতদিন মহেন্দ্র সিং ধোনি তাদের সবচেয়ে দামী ক্রিকেটার হলেও, তাঁকেও এবার ছাড়িয়ে গিয়েছেন দীপক চাহার। কিন্তু সেই দীপক চাহারকে নিয়েই মাঝে তৈরি হয়েছিল আশঙ্কা।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ চলাকালীনই পায়ের পেশীতে চোট পান দীপক চাহার। মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর আর মাঠে নামতে পারেননি দীপক চাহার। সেই ম্যাচ তো বটেই, এরপরই শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গিয়্ছিলেন এই তারকা অল রাউন্ডার। আর সেইসঙ্গেই তাঁকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস শিবিরও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে চোট পেয়েছিলেন দীপক চাহার
বোর্ডের তরফে জানানো হয়েছিল যে তাঁর কোয়ার্ডক্যাপ টিয়ার হয়েছে। যা সারতে অন্তত আট সপ্তাহ সময় লাগতে পারে দীপক চাহারের। অস্ত্রোপচার হতে পারে কিনা, তা নিয়েও চলছিল জল্পনা। অবশেষে স্বস্তির খবর এসেছে বোরিডের তরফে। কোনওকম অস্ত্রোপচারের সম্ভাবনা নেই তাঁর। আট সপ্তাহ রিহ্যাবেই সুস্থ হয়ে উঠবেন দীক চাহার। আর সবকিছু ঠিকঠাক চললে এপ্রিলের মাঝামাঝি থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের মঞ্চে নামতে চলেছেন তিনি।
এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম তরুণ তারকা তিনি। গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি মাত্র ম্যাচে সুযোগ পেয়েই সেখানে অর্ধশতরান করেছিলেন দীপক চাহার। এছাড়া দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে শেষ কদিনের ম্যাচে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। বল হাতেও যথেষ্ট সফল হয়েছেন দীপক চাহার।
গতবার চেন্নাইয়ের হয়েও ভাল পারফরম্যান্স করেছিলেন তিনি। তাই তো চাহারকে রিটেন না করলেও, এবারের আইপিএল থেকে তাঁকে রেকর্ড দামে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আপাতত বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন দীপক চাহার। এপ্রিলের মাঝামাঝি থেকেই ফের চেন্নাইয়ের জার্সি গায়ে নামতে চলেছেন তিনি।