অশ্বিনকে সম্পূর্ণ অল রাউন্ডার হিসাবেই মনে করছেন দীনেশ কার্তিক

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)

শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজার পাশাপাসি দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। কপিল দেবের রেকর্ড ভেঙে এখন টেস্টের মঞ্চে ভারতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। সেই অশ্বিনের পারফরম্যান্সের মুগ্ধ দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিনকে সেরা অল রাউন্ডারের তকমাই দিচ্ছেন তিনি। একইসঙ্গে এই ফর্ম্যাটে অশ্বিনকে সেরা ক্রিকেটার বলেতেও দ্বিধা নেই ভারতীয় দলেক তারকা উইকেট কিপারের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অশ্বিন কী জাদু দেখান সেটাই এখন দেখার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে ও বলে দর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন জাদেজা। আর তাঁকে বাইশগজে যোদ্য সঙ্গত দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসকে জাদেজার সঙ্গে যেমন ১৩০ রানের পার্টমনারশিপ গড়েছেন তিনি। তেমনই দু ইনিংস মিলিয়ে অশ্বিনের ঝুলিতে রয়েছে ছটি উইকেট। একইসঙ্গে মোহালীতেই ৪৩৫টি উইকেটের মালিক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে যদি জাদেজার দাপটে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা ব্রিগেড। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে জাদু দেখিয়েছিলেন অশ্বিন।

একাই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন তিনি। তাঁর এবং জাদেজার দাপটে মাত্র ১৭৮ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। মাত্র তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিয়েছিল ভারতীয় দল। ২২২ রানে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে এখন ১-০-এ এগিয়ে টিম ইন্ডিয়া। মোহালীতে শুধু কপিল দেবকে টপকে যাননি তিনি। সেই মাঠেই ভেঙেছেন রিচার্ড হ্যাডলির রেকর্ড। একইসঙ্গে টপকে গিয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকেও। এখন শুধু অশ্বিনের সামনে রয়েছেন অনিল কুম্বলে, মুতাইয়া মুরলীথর এবং শেন ওয়ার্নরা।

মোহালীতে ৪৩৫টি উইকেট নিয়ে কপিল দেবের রেকর্ড ভেঙেছেন অশ্বিন

আর এই দক্ষিণি বোলারের পারফরম্যান্স দেখেই মুগ্ধ দীনেশ কার্তিক। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “ক্রিকেটের শুরু থেকেই অশ্বিন সকলের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। কেমন গতিতে তিনি এই রেকর্ড বা মাইলস্টোন প্রাপ্তি করেছেন, তা দেখাই যাচ্ছে। প্রতিটি দলের বিরুদ্ধেই উইকেট রয়েছে অশ্বিনের। আমার মতে তিনি হলেন একজন সম্পূর্ণ অল রাউন্ডার। দ্বিমত থাকতেই পারে, তবে আমি মনে করি অশ্বিন এই মুহূর্তে সেরা ক্রীড়া তারকা”।

তিনি আরও জানান, “তিনি সত্যিই অসাধারণ। সেই গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে অশ্বিনের পারফরম্যান্সের বিরাট ভূমিকা ছিল। সম্প্রতি ইংল্যা্ন্ডের বিরুদ্ধেই শতরান পেয়েছিলেন তিনি। যেকোন দেশের বাঁ বাতি ব্যাটারদের সমস্যায় ফেলে দিতে পারেন রবিচন্দ্রন অশ্বিন”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। আগামী ১২ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে নামতে চলেছে ভারত। সেখানে অশ্বিনের বল থেকে কী জাদু দেখা যায়, সেটাই এখন দেখার।

close whatsapp