আইপিএলের গুরুত্বপূর্ণ চারটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে মুম্বই ইন্ডিয়ান্স
আপডেট করা - Mar 6, 2022 7:11 pm

মুম্বইয়ে এবারের আইপিএলের আসর । বেশীরভাগ ম্যাচ তাদের পুণেতে খেলতে হলেও, ঘরের মাঠের সুবিধা যে মুম্বই ইন্ডিয়ান্স পাবে তা তো বলাই বাহুল্য। অপেক্ষা ছিল শুদু সূচী ঘোষণা হওয়ার। আর সেইসঙ্গেই গোটা চিত্রটা পরিষ্কার। পুরোপুরি সুযোগটা না পেলেও, এইবারের আইপিএলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো নিজেদের ঘরের মাঠেই পেয়ে গিয়েছে মুম্ূই ইন্ডিয়ান্স। প্লে অফের লক্ষ্যে লিগের শেষ যে চারটি ম্যাচ সবচেয়ে গুরত্বপূর্ণ হয়, সেই চারটিই নিজেদের ঘরের মাঠে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। তাও আবার নিজেদের দর্শকদের সামনেই।
এবারের আইপিএলে আগাী ১৫ প্রিল পর্যন্ত দর্শক নিয়ে ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ইতিমদ্যেই আইপিএলের দামাম বেজে গিয়েছে। শুধু অপেক্ষার মাঠে বল গ়ড়ানোর। রবিবারই আইপিএলের সূচী প্রকাশ করে দিল বিসিসিআই। আর সেখানেই প্রথম ম্যাচে মুখোমুখি তচেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে নামবে ২৭ মার্চ।
করোনার জন্য এবারের আইপিএল একটি রাজ্যেই করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। মহারাষ্ট্রের চারটি ভেন্যুতে হবে ম্যাচ। ৫৫ টি ম্যাচই হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই সময়ই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি তুলেছিল। ওয়াংখেড়ে মুম্বইয়ের ঘরের মাঠ। সেখানে খেললে তারা বাড়তি সুবিধা পাবে বলেই মনে করেছিল সকলে। যদিও তখন বলা হয়েছিল যে মুম্ূই তাদের বেশীরভাগ ম্যাচই খেলবে পুণেতে।
লিগ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স
রবিবার সূচী ঘোষণার পরও সেটাই দেখা গেল। কিন্তু লিগের শেষ চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়াংখেড়ে তাদের নিজেদের দর্শকের সামনেই খেলার সুযোগ পেয়ে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আর এই সূচী দেখে এই মুহূর্তে হয়ত রোহিত শর্মার মুখেই সবচেয়ে বেশী হাসি। প্রতিবারেই আইপিএলের প্লে অফের লক্ষ্যে শেষ চারটি ম্যাচট সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে দেখা গিয়েছে। এবারও যে তার অন্যথা হবে না তা বোঝাই যাচ্ছে। কারণ লড়াইটা বার আরও কঠিন।
শেষ চারটি ম্যাচ ঘরের মাঠে যে চার প্রতিপক্ষের বিরুদ্ধে তারা নামবে, সেই দলগুলো হল লখনউ সুপার জায়ান্ট, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং সামরাইজার্স হায়দরাদ। চার জন প্রতিপক্ষই মুম্বই ইন্ডিয়ান্সের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। আর সেখানেই ঘরের মাঠের বাড়তি সুবিধা পেতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
২৪ এপ্রিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই ১২ মে মুম্বই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে ১৭ মে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২১ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটে ম্যাচ নিজেদের ঘরের মাঠেই খেলতে নামবেন রোহিত শর্মারা।