টেস্ট দলের প্রথম একাদশে শ্রেয়াস আইয়ারের জায়গা পাকা বলে মনে করেন সুনীল গাভাস্কার

ওপেনার হিসেবে না খেললে শুবমান গিলের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন, মত সানির

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter/BCCI)

সুনীল গাভাস্কার বিশ্বাস করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার একাদশে শ্রেয়াস আইয়ার নিশ্চিতভাবে থাকবেন। ভারতীয় নির্বাচকরা লঙ্কান লায়ন্সের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। অভিজ্ঞ জুটির অনুপস্থিতিতে খালি হওয়া মিডল অর্ডারের দুটি স্থানের জন্য আইয়ারের লড়াই হনুমা বিহারী এবং শুবমান গিলের সঙ্গে।

স্টার স্পোর্টসে টেস্ট সিরিজ সম্পর্কিত আলোচনার সময়, সুনীল গাভাস্কারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শ্রেয়াস আইয়ার প্রথম একাদশে জায়গা পাবেন কি না। তিনি উত্তর দিয়েছেন, “একশো শতাংশ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, সে দক্ষিণ আফ্রিকায় খেলেনি, এমনকি সে শতভাগ ফিটও ছিল না। আমার মনে হয় তার পেটে আলসার ছিল, আমি তো তেমনই শুনেছি। সে কারণেই তিনি নির্বাচিত হননি।”

ভারত পাঁচ বোলার নিয়ে নামবে, টিম কম্বিনেশন প্রসঙ্গে গাভাস্কার 

প্রাক্তন ভারত অধিনায়ক যোগ করেছেন যে আইয়ারের ব্যাটিং পজিশন নিয়ে দলকে ভাবনাচিন্তা করতে হবে। গাভাস্কার ব্যাখ্যা করেছেন, “কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দুটি টেস্ট ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে সে আত্মবিশ্বাসী বোধ করবে। শুধু একটাই প্রশ্ন উঠতে পারে, সে কি তিনে নামবে নাকি পাঁচে। এই বিষয় নিয়ে টিম ম্যানেজমেন্টকে গভীরভাবে ভাবতে হবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে তাঁর ভালো পারফর্ম্যান্স ছাড়াও, শ্রেয়াস আইয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তাঁর সাম্প্রতিক প্লেয়ার অফ দ্য সিরিজ পারফর্ম্যান্সের কারণে পাওয়া আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও বহন করবেন বলে আশা করা যায়।

গাভাস্কারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শুবমান গিল ওপেনারের চেয়ে মিডল অর্ডারে ভারতের জন্য আরও কার্যকর হবেন কিনা। তিনি জবাব দিয়েছেন, “তাঁর বয়স অল্প হওয়ার কারণে, নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট তাঁর খেয়াল রাখবে। কিন্তু শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী এবং শুভমান গিলের মধ্যে মাত্র দুজন জায়গা পাবেন কারণ আমি মনে করি ভারত পাঁচ বোলার নিয়ে নামবে।” 

ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ১০০০০ টেস্ট রান করা ক্রিকেটার মনে করেন গিল যদি ওপেনিংয়ে না নামেন তবে তাঁর দলে জায়গা পাওয়া কঠিন। গাভাস্কার বিস্তারিত বলেছেন, “শুবমান গিল স্কোয়াডে আছেন তবে তিনি এখনও পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছেন, সেখানে তিনি ব্যাটিং ওপেন করেছেন। তাই ওপেনিং ব্যাটার হিসেবে জায়গা না পেলে আমার মনে হয় না তিনি খেলবেন। সম্ভবত বিহারী এবং শ্রেয়াস আইয়ারই প্রথম সুযোগ পাবেন।”

close whatsapp