বিরাট কোহলির শততম টেস্টে জয় উপহার দিতে চায় টিম ইন্ডিয়া
আপডেট করা - Mar 1, 2022 7:31 pm

বিরাট কোহলির অধিনায়কত্বেই জসপ্রীত বুমরার টেস্ট ক্রিকেটে অভিষেক। মোহালীতে সেই বিরাট কোহলিই খেলতে চলেছেন তাঁর কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ। ১১ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি। আর সেই মঞ্চেই বিরাট কোহলিকে মোহালী টেস্ট জিতে উপহার দিতে চায় টিম ইন্ডিয়া। টেস্ট শুরুর আগে প্রথম সাংবাদিক সম্মেলনে এসে সেটাই জানিয়ে দিয়ে দেলেন ভারতীয় দলের তারকা পেসার।
আগামী ৪ মার্চ মোহালীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে বছরের প্রথম টেস্ট সিরিজ ভারতের সামনে। সেই ম্যাচেই আবার নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দর্শকশূন্য গ্যালারীতে খেলা হলেও, বিরাট কোহলির শততম টেস্ট নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। চলছে নানান হিসাব নিকাশও।
বিরাটের শততম টেস্ট থেকে সেঞ্চুরির প্রত্যাশার কথা শোনা গিয়েছে সুনীল গাভাসকরের মুখ থেকে। এইরকমভাবে দীর্ঘদিন পর বিরাটের ব্যাট থেকে বড় রান দেখতে চাইছে তাঁর অুগুন্তী ভক্তও। ভারতীয় দলও যে বিরাট কোহলির থেকে বড় ইনিংস চাইছে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় দেড় বছর ধরে বিরাট কোহলির ব্যাটে বড় রান। এই ম্যাচেই সেই খরা কাটে কিনা তা তো সময়ই বলবে।
বিরাট কোহলির শততম টেস্টে জয় উপহার দিতে চায় ভারতীয় দল
ভারতীয় দলের অন্দরেও বিরাট কোহলির শততম টেস্ট ঘিরে চড়েছে উত্তেজনা। তবে তাদের লক্ষ্য একটাই। মোহালীতে প্রথম ম্য়াচেই শ্রীলঙ্কাকে হারানো। সেই জয়ই বিরাট কোহলিকে উপহার দিতে চান তারা। এই প্রসঙ্গে জসপ্রীত বুমারহ বলেন, “যদি ভারতীয় দল জেতে তবে বিরাট কোহলির জন্য এর থেকে ভাল উপহার আর বয়ত কিছুই হবে না। এছাড়াও এতজন ক্রিকেটার হিসাবে তিনি নিজেও এই ম্যাচে তাঁর একশো শতাংস দিতে চাইবেন। আর ১০০ তম ম্যাচ ম্যাচের খেলার ব্যপারে, এটা সত্যিই একটা বড় পাওনা, বিরাটের বহুদিনের পরিশ্রমের ফসল বলা যেতে পারে”।
জসপ্রীত বুমরাহ আরও জানান, “একজন ক্রিকেটারের কাছে শততম টেস্ট খেলা সত্যিই খুূব বড় ব্যপার। ভারতীয় দলে তাঁর অবদান কম নয়। ভবিষ্যতেও যে তিনি আরও অবদান করবেন তা বলাই বাহুল্য। বিরাট কোহলির মুকুটে নতুন পালক, তাঁকে অনেক অনেক শুভেচ্ছা জানাই”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত সেই টেস্ট সিরিজ ভারত জিততে পারেনি। সেখানেই বিরাট কোহলির সামনে ছিল শততম টেস্ট খেলার হাতছানি। কিন্তু চোটের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। একইসঙ্গে সিরিজও হাতছাড়া হয়েছিল বিরাট কোহলির। প্রোটিয়াদের কাছে ২-১-এ সিরিজ হারের পরই নিজের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি।
সেই সিরিজের পর নতুন বছর ঘরের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। বিরাট কোহলি এবার নামবেন শুধু একজন ক্রিকেটার হিসাবে। এই ম্যাচেই টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মারও। সবকিছু মিলিয়ে মোহালী টেস্ট ঘিরে এখন থেকেই একটা টানটান উত্তেজনা সকলের মধ্যে।