রোহিত শর্মার নতুন রেকর্ড, শোয়েব মালিককে টপকে সর্বোচ্চ টি২০ ম্যাচের রেকর্ড গড়লেন তিনি
আপডেট করা - Feb 27, 2022 7:20 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শুরু হওয়ার আগেই রোহিত শর্মার মুকুটে নতুন পালক। সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টপকে গেলেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে। একমাত্র ভারতীয় ক্রিকেটার তো বটেই, বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও গড়ে ফেললেন তিনি। গত ম্য়াচেই শোয়েব মালিককে ছুঁয়েছিলেন। অপেক্ষা ছিল এই ম্যাচে তাঁর মাঠে নামার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টস করতে আসার পরই ১২৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।
টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে বরাবরই অমন্যান্য ভারতীয়দের থেকে এগিয়ে রয়েছেন তিনি। বহু আগেই ধোনি, বিরাট কোহলিদের পিছনে ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে আগেই ১০০টি টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। তাঁর ঠিক পরেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ত ৯৮টি টি টোয়েন্টি খেলেছেন তিনি। বিরাট কোহলি খেলেছেন ৯৭টি টি টোয়েন্টি।
কিন্তু রোহিত শর্মা এখন শুধু ভারতীয় হিসাবেই নয়, ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেসী টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন। তাঁর পিছনে রয়েছেন শোয়েব মালিক, মহম্মদ হাফিজ এবং ইয়ন মর্গ্যানরা। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে টি টোয়ন্টির মঞ্চ অভিষেক হয়েছিল তাঁর। মাঝে কেটে গিয়েছে ১৫ বছর। একের পর এক দুরন্ত পারফরম্যান্স যেমন উপহার দিয়েছেন, তেমনই রেকর্ডও গড়েছেন। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টস করতে নামার পরই রোহিতের মুকুটে নতুন পালক।
শোয়েব মালিককে টপকে এখন টি টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড রোহিত শর্মার
আর রোহিতের এই রেকর্ড দেখে মুগ্ধ সুনীল গাভাসকরও। স্টার স্পোর্টসে তিনি জানান, বিশ্বের অন্যতম সেরা তারকা তিনি। অধিনায়ক হিসাবে যেমন, ব্যাটার হিসাবেও দুর্ধর্ষ পারফরম্যান্স রয়েছে রোহিতের। যে দলেই খেলেছে, তাদেরই ভাগ্য পরিবর্তন হয়েছে রোহিত শর্মার হাত ধরে। সাদা বলের ক্রিকেট তিনি অসাধারণ। শেষ বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। ৫ টা শতরান পেয়েছিলেন তিনি।
এই মুহূর্তে ভারতীয় দলের তিন ফর্ম্যাটেরই অধিনায়ক তিনি। টি টোয়েন্টিতেও তাঁর অধিনায়কত্বে শুরুটা ভারত দুরন্ত করেছে। ঘরের মাঠে এখনই ১৭টি ম্যাচের মধ্যে ১৬টিতে জিতে গিয়েছেন রোহিত শর্মা। শুধু তাই নয় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই টি টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করছেন তিনি। এখনও অবশ্য অনেক পথ চলা বাকি রয়েছে। রোহিত শর্মার মুকুটে আরও নতুন কী কী পালক যোগ হয় সেটাই দেখার।
টি টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকা
রোহিত শর্মা – ১২৫টি ম্যাচ
শোয়েব মালিক – ১২৪
মহম্মদ হাফিজ- ১১৯
ইয়ন মর্গ্যান – ১১৫
মাহমুদুল্লাহ – ১১৩
ইতিমধ্যেই টি টোয়েন্টি ক্রিকেটে ৩৩০৮ রান করে ফেলেছেন রোহিত শর্মা। এই ফর্ম্যাটে তাঁর হড় রয়েছে ৩২। একইসঙ্গে টি টোয়েন্টি ফর্ম্যাটে রোহিতের রয়েছে ৫টি সেঞ্চুরীও।