ভারত বনাম শ্রীলঙ্কা, তৃতীয় টি-টোয়েন্টি, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস
শ্রেয়াস আইয়ারকে ফ্যান্টাসি দলের অধিনায়ক করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা
আপডেট করা - Feb 27, 2022 5:03 pm

প্রিভিউ
ভারত ও শ্রীলঙ্কা চলমান সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি রবিবার আয়োজিত হবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায়। ভারত ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ দখল করেছে। প্রথম ম্যাচটি একতরফাভাবে ভারত ৬২ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা বেশ কিছু সময়ের জন্য ম্যাচে দাপট দেখিয়েছিল। যদিও শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাডেজার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে ১৮৪ রানের লক্ষ্য ভারত অনায়াসে তাড়া করে।
এই ম্যাচে দুই দলের দুজন খেলোয়াড়ের খেলার সম্ভাবনা নেই। ব্যাটিংয়ের সময় বাউন্সারে চোট পাওয়া ঈশান কিষাণকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও এই ম্যাচে খেলার সম্ভাবনা কম। অন্যদিক, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমালের আঙুলে চোট।
পিচ রিপোর্ট
আগের ম্যাচ ধরমশালার পিচটি ব্যাটারদের জন্য সহায়ক ছিল। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। ফুল লেংথ ডেলিভারিতে বোলাররা সাহায্য পেতে পারেন।
সম্ভাব্য একাদশ
ভারত
মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাডেজা, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, রবি বিষ্ণোই, আভেশ খান।
শ্রীলঙ্কা
পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটকিপার), চরিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, আশিয়ান ড্যানিয়েল, শিরান ফার্নান্ডো, লাহিরু কুমারা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ভারত
শ্রেয়াস আইয়ার সিরিজে পর পর দুটি হাফ সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ম্যাচে তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। তিনি এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রবীন্দ্র জাডেজা শেষ ম্যাচে প্রকৃত ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৮ ডেলিভারিতে ৪৫ রান করেন। ম্যাচে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান জাডেজা।
শ্রীলঙ্কা
পাথুম নিসাঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৫৩ বলে ৭৫ রান করেন। তাঁর ইনিংসে মোট ১১টি চার ছিল। এই ম্যাচেও সেই বজায় রাখতে চায়বেন তিনি।
দাসুন শানাকা আক্রমণাত্মক ১৯ বলে ৪৭ করে শ্রীলঙ্কার স্কোর ১৮০-র বেশী নিয়ে গিয়েছিলেন। এর পাশাপাশি সিরিজে একটি উইকেটও নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক।
ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
পাথুম নিসাঙ্কা, রোহিত শর্মা, দানুশকা গুনাথিলাকা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), দাসুন শানাকা, ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা।