তাঁর প্রতি ভরসা রেখেছেন রোহিত শর্মা, তাতেই আপ্লুত রবীন্দ্র জাদেজা
আপডেট করা - Feb 27, 2022 2:06 pm

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেই নিজেকে প্রমাণ করেছেন রহীন্দ্র জাদেজা। যেকোনও পজিশনেই তিনি যে খেলতে প্রস্তুত, ধরমশলার মাঠ থেকে সেই বার্তাই হয়ত এদিন সকলকে দিয়েছেন ভারতীয় দলের জাড্ডু। একইসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা তাঁর ওপর যে ভরসা রেখেছেন, তাতেই তিনি কৃতজ্ঞ। ম্যাচ শেষে রোহিতের তাঁর প্রতি বিশ্বাস রাখার কথা সকলকে জানাতে ভোলেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দুরন্ত পারফরম্যান্স করার পর থেকেই এখন সকলের মুখে রবীন্দ্র জাদেজার কথা। সেই জাদেজা কিন্তু রোহিতের প্রতিই কৃতজ্ঞ।
চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফের ভারতীয় দলে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। তবে প্রথম ম্যাচে সেভাবে তাঁর পারফরম্যান্স দেখার সুযোগ পাননি। সেই ম্যাচে চার নম্বরে নামলেও মাত্র তিন করেই ফিরতে হয়েছিল জাদেজাকে। দ্বিতীয় ম্যাচে শ্রীলহ্কার বিরুদ্ধে তাপের মুখে পড়ে গিয়েছিল ভারত। সেই পরিস্থিতি থেকে শ্রেয়স আইয়ারের সঙ্গে ধরমশালায় এক বিধ্হংসী ইনিংস দেখা যায় রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে।
প্রথম ম্যাচে চার নম্বরে নামলেও, এদিন জাদেজা নেমেছিলেন পাঁচ নম্বর পজিশনে। আর সুরু থেকেই তাঁর ব্যাটে ছিল রানের ঝলকানি। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। একের পর এক বল বাউন্ডারির ওপারে পাঠাতে থাকেন নির্দ্বিধায়। প্রতিপক্ষ বোলাররা তাঁর বিরুদ্ধে নাজেহার হয়ে গিয়েছিলেন। ১৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে ২ ওবার পাঁচ বল থাকতেই বারতকে জয় জয় এনে দেন তিনি। সেইসঙ্গে সিরিজও পকেটে পোরে ভারতীয় দল।
রোহিত শর্মা যে তাঁর প্রতি বিশ্বাস রেখেছেন, তাতেই আপ্লুত রবীন্দ্র জাদেজা
নিজে এমন পারফরম্যান্স করে তো খুশি হয়েইছেন। কিন্তু তাঁকে পাঁচ নম্বরে পাঠানোর যে সিদ্ধান্ত রোহিত শর্মা নিয়েছিলেন, তাঁর প্রতি যে বিশ্বাস রেখেছিলেন তা দেখে আপ্লুত জাড্ডু। ম্যাচ শেষে জাদেজা জানিয়েছিলেন, “আমি রোহিত শর্মার কাছে খুবই কৃতজ্ঞ। তিনি আমাকে সেই জায়গায় ব্যাটিংয়ে্ পাঠানোর জন্য ভরসা রেখেছেন। ভবিষ্যতেও যে দায়গায় আমি ব্যাটিং করার সুযোগ পাব, নিজের একশো শতাংশ সেখানে দেব।ব আমি প্রস্তুত রয়েছি”।
চোটের জন্য নিউ জিল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় দলে ছিলেন না রবীন্দ্র জাদেজা। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তাঁকে দলে না রাখারই সিদ্ধামন্ত নিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধেই সম্পূর্ণ সুস্থ হয়ে টিম ইন্ডিয়ার শিবিরে ফিরেছেন তিনি। আর ফেরার পর থেকেই স্বমহিমায় রবীন্দ্র জাদেজা।
প্রথম ম্যা্চের পরই রোহিত শর্মা তাঁর প্রশংসা করেছিলেন। জানিয়েছিলেন জাদেজার থেকে আরও বেশী চায় ভারতীয় দল। আর জাদেজা যে তাদজের দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ তারও ইঙ্গিত দিতে ভোলেননি তিনি। রোহিতের সেই কথার মান রাতে পেরেছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। ১৮ বলে ৪৫ রানের ঝোরো ইনিংস খেলেছেন জাদেজা। আসন্ন বিশ্বকাপেও জাদেজা এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।