“এক সময় টি২০ স্পেশ্যালিস্ট হিসাবে ভাবা না হলেও, এখন লোকেশ রাহুল তারকা”, বলছেন কোহলি

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter/BCCI)

আইপিএলের মঞ্চ তরুণ তারকাদের উঠে আসার মঞ্চ। সেখানেই লোকেশ রাহুল ও  যুজবেন্দ্র চাহালের পরিবর্তনে মুগ্ধ বিরাচ কোহলি। একসময় যাঁকে টি টোয়ন্টি স্পেশ্যালিস্ট ভাবা হত না, আইপিএলের ইতিহাসে সেই লোকেশ রাহুলই এখন অন্যতম সেরা টি টোয়েন্টি ক্রিকেটার। আর তা দেখেই আপ্লুত প্রাক্তন ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে আইপিএলের ইতিহাসে সবচেয়ে সেরা দুই বিবর্তনের স্বাক্ষী হলেন লোকেশ রাহুল ও যুজবেন্দ্র চাহাল।

বিশেষ করে লোকেশ রাহুলের কথাই বিরাট কোহলির মুখে। আইপিএলের ম়ঞ্চে যখন লোকেশ রাহুলের পা পড়েছিল, তখন কেউই তাঁকে টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট হিসাবে ভাবতে নারাজ ছিলেন। এমনকী বিরাটেরও হয়ত সেটাই মনে হয়েছিল। কিন্তু দিন যত এগিয়েছে লোকেশ রাহুল ততই পরিণত হয়েছে। ততই বদলেছে চিত্র। একসময় যাঁকে কেউ টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট ভাবতে পারত না, এখন সেই লোকেশ রাহুলই এই ফর্ম্যাটের তারকা। এই বিবর্তনটাই বিরাটের চোখে সেরা।

২০১৩ সালে আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অবিষেক হয় লোকেশ রাহুলের। কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি লোকেশ রাহুল। এরপরই সানরাইজার্স হায়দরাবাদে চলে গিয়েছিলেন ভারতের এই তারকা ব্যাটার। ২০১৬ সালে ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরেছিলেন তিনি। আর সেই মরসুমেই ফাইনালে পৌঁছেছিলেন বিরাট কোহলিরা। আইপিএলের মঞ্চে সেবারই প্রথমবার সকলের নজর কেড়েছিলেন লোকেশ রাহুল। ১৪ ম্যাচে ৩৯৭ রান ছিল তাঁর। স্ট্রাইকরেট ছিল ১৪৬।

একসময় তাঁকে টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট ভাবা না হলেও, এখন লোকেশ রাহুল তারকা, মনে করেন কোহলি

এই প্রসঙ্গে বিরাট কোহলি আরসিবি পডকাস্টে জানিয়েছেন, “যে দুই ক্রিকেটারের কথা আমার মাথায় আসছেন তারা হলেন লোকেশ রাহুল ও যুজবেন্দ্র চাহাল। ২০১৩ সালে করুণ নায়ারের সঙ্গে দলে এসেছিলেন লোকেশ রাহুল। লোকেশকে দেখে তখন কারোরই টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট হিসাবে মনে হয়নি।২০১৫ সালে ও সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে ছিলেন। তখনই অবিনাশ বৈদ্য যে আমাদের একসময় ম্যানেজার ছিলেন, তা রাহুলের কথা আমায় জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে লোকেশ রাহুল সেখানে ম্যাচ টাইম পাচ্ছেন না। আমিও তাঁকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখেছিলাম”।

২০১৭ সালে লোকেশ রাহুল আইপিএলে খেলেননি। এরপর থেকেই আইপিএলের মঞ্চে উত্থান লোকেশ রাহুলের। ২০১৯ সালে আইপিএলের মঞ্চে ৬০০ রান করেছিলেন তিনি। এরপর ২০২০ সালে তো সর্বোচ্চ রান ৬৭০ রান অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছিলেন লোকেশ রাহুল।

সানরাইজার্সের হয়ে তাঁর খেলা দেখার পরই বিরাট কোহলি লোকেশ রাহুলের দক্ষতা সম্বন্ধে টের পেয়েছিলেন। এরপর তো ফের আরসিবিতে ফিরেছিলেন তিনি। আর নিজেকে প্রমাণো করেছেন লোকেশ রাহুল। তাই তো বিরাটের চোখে এখনও পর্যন্ত আইপিএলেরপ মঞ্চে ক্রিকেটারদের মধ্যে সেরা বিবর্তন লোকেশ রাহুল। এবার তো সেই লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ভারতীয় দলের সহ অধিনায়কও তিনিই।

close whatsapp