মহারাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী আশাবাদী আইপিএল ২০২২-এ দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যাবে

প্রাথমিকভাবে ৪০ শতাংশ দর্শক আসন পূর্ণ হতে পারে

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

মহারাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী সুনীল কেদার শনিবার বলেছেন যে তিনি আশাবাদী যে মহারাষ্ট্রে ২৬শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের ম্যাচগুলিতে দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যাবে। নগদ সমৃদ্ধ টুর্নামেন্টের আসন্ন সংস্করণের লিগ ম্যাচগুলি চারটি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হবে – মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ও ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (ব্রেবোর্ন স্টেডিয়াম), নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুনের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। 

“আমি আশা করি যেভাবে কোভিড-১৯ কেস দিন দিন কমছে, তাতে পরিস্থিতি তুলনামূলক ভালো হচ্ছে। আমরা আশা করি যে যখন আইপিএল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেই সময়ে পরিস্থিতি এমন হবে যে দর্শকদেরকে স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হবে,” কেদার একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন।

সমস্ত বিধিনিষেধ মেনে দর্শক প্রবেশের অনুমতি: ক্রীড়ামন্ত্রী সুনীল কেদার

তিনি আরও বলেন, “এটি খেলোয়াড়দের জন্য উৎসাহব্যাঞ্জক হবে এবং এটি একটি ভাল সুযোগ হবে যেখানে মানুষ একত্রিত হতে পারে। মানুষ দেড় থেকে দুই বছর ধরে ঘরে বসে আছে, তাই এখন আমরা আশা করতেই পারি তারা মাঠে ফিরবে।”

ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং ব্র্যাবোর্ন ও গাহুঞ্জে স্টেডিয়ামে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। “এটি আমাদের সৌভাগ্য যে সমস্ত (লিগ) ম্যাচগুলি মহারাষ্ট্রের পুনে এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী হওয়ায় আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাই। বায়ো-বাবল এবং বিধিনিষেধের বিষয়ে বলতে পারি, কোথায় কতজন দর্শককে খেলা দেখার অনুমতি দেওয়া হবে সেসব আমরা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মেনে চলব,” কেদার বলেছেন। 

আগের দিন কেদারের সহকর্মী, মহারাষ্ট্রের মন্ত্রীসভার সদস্য পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে প্রস্তুতি পর্যালোচনা করতে ওয়াংখেড়ে স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন। “মহারাষ্ট্র সরকার দ্বারা নির্ধারিত নির্দেশিকা অনুসারে দর্শকদের অনুমতি দেওয়া হবে এবং শুরুতে মোট দর্শক আসনের ৪০ শতাংশ ব্যবহৃত হবে। যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং আক্রান্তের সংখ্যা হ্রাস পায় তবে টুর্নামেন্টের শেষের দিকে পুরো দর্শক আসন ভরাট হতে পারে,” ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। 

close whatsapp