ভারতীয় টি টোয়েন্টি দলে এলেন ময়াঙ্ক আগরওয়াল, ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo by Nathan Stirk-ICC/ICC via Getty Images)

শেষ দুই টি টোয়েন্টিতে নেই রুতুরাজ গোয়কোয়াড়া। সেই জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের শেষ দুটি টি টোয়েন্টি দলে এলেন ময়াঙ্ক আগরওয়াল। শুক্রবারই ভারতীয় দলের সঙ্গে ধরমশা্লায় যোগ দেবেন তিনি। সময় নষ্ট না করেই রুতুরাজের পরিবর্ত ক্রিকেটার ঠিক করে ফেলার সিদ্ধান্তটা নিয়ে ফেলল ভারতীয় দলের নির্বাচকরা। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে প্রথম একাদশে তিনি থাকবেন কিনা, তা নিয়ে অবশ্য এখনই কোনও নিশ্চয়তা নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ টি টোয়েন্টিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রুতুরাজ গোয়কোয়াড়়। কিন্তু সেখানে সেভা্বে পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। যদিও তাঁর ওপর ভরসা রেখেছিল বারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তাঁকে রেখেই দল ঘোষণা করেছিল তারা। প্রথম ম্যাচে তাঁর খেলার কথাও ছিল।

কিন্তু সেই ম্যাচে নামার আগে হাতের কব্জিতে চোট পান এই তরুণ ক্রিকেটার। সেজন্যই প্রথম ম্যাচে নামতে পারেননি তিনি। প্রথম ম্যাচ সুরুর আগেই ভারতীয় দলের তরফে সেই কথা জানানো হয়েছিল। একইসঙ্গে এই কথাও জানানো হয়েছিল যে চিকিত্সকেরা তাঁকে পর্যবেক্ষণ করছেন। শেষপর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই তরুণ ক্রিকেটার। সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি।

রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পরই টি টোয়েন্টি দলে এলেন ময়াঙ্ক আগরওয়াল

সেই সময়ই তাঁর পরিবর্ত খুঁজতেও খুব একটা বেশীা সময় নিল না ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। রুতুরাজের জায়গায় ময়াঙ্ক আগরওয়ালকে টি টোয়েন্টি দলে যোগ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। আবার নতুন ক্রিকেটার যোগ হলে সেখানে করোনার বিধি-নিষেধের সমস্যাও ছিল ভারতের সামনে। সেজন্যই ময়াঙ্ক আগরওয়ালকে বেছে নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা।

টি টোয়েন্টি দলে তিনি না থাকলেও, ভারতের টেস্ট শিবিরে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। আর ইতিমধ্যেই চন্ডীগড়ে ভারতীয় দলের টেস্ট ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে থাকা শুরু করে দিয়েছেন। আর সেজন্যই ময়াঙ্ক আগরওয়ালের দলে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনওরকম সমস্যা ছিল না। তাই তাড়াহুড়ো করে তাঁকেই ফের টি টোয়েন্টি দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা সিরিজে নামার আগে ভারতীয় দলও এবার চোট আঘাতে জর্জরিত। সিরিজে নামার আগেই ছিটকে গিয়েছিলেন দীপক চাহার ও সূর্যকুমার যাদব। এরপর তৃতীয় ক্রিকেটার হিসাবে চোটের জন্য ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথম দুই ক্রিকেটারের পরিবর্ত ক্রিকেটার না নিলেও, রুতুরাজের পর আর কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ভারতীয় দল। আর সেজন্যই দ্রুত ময়াঙ্ক আগরওয়ালকে টি টোয়েন্টি দলে ডেকে নেওয়া হয়েছে। এখন দেখার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাঁর খেলা হয় নাকি।

close whatsapp