দীপক চাহারের হ্যামস্ট্রিংয়ে চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই তিনি
আপডেট করা - Feb 23, 2022 8:28 pm

দীপক চাহারের হ্যামস্ট্রিংয়ে চোট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ছিটকে গেলেন দীপক চাহার। এই মুহূর্তে ভারতের অন্যতম তরুণ তারকা ক্রিকেটার তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন রাজস্থানের এই তরুণ তারকা ক্রিকেটার। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চোটই শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে দল থেকে ছিটকে দিল। আপাতত পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে তিনি। ভারতীয় দলের সঙ্গে চিন্তায় চেন্নাই সুুপার কিংসও।
দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানেই সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ম্যাচ ভারত জিততে না পারলেও দীপক চাহারের সেই পারফরম্যান্স তাঁকে ভারতীয় দলে জায়গা করে দিয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সুযোগ পেয়েছিলেন তিনি।
সেখানেও নিজেকে প্রমান করেছেন দীপক চাহার। কিন্তু শেষ ম্যাচে পাওয়া চোটই দীপক চাহারকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে দিল। ইড়েনে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে বল হাতেও দুর্ধর্ষ শুরুটা করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন দীপক চাহার। এরপরই বিপত্তি। নিজের শেষ ওভার করার সময়ই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান দীপক চাহার।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার
এরপর আর মাঠে থাকতে পরারেননি এই তরুণ ক্রিকেটার। মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয় তাঁকে। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। দীপক চাহার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে পারবেন তো। যদিও তাঁকে রেখেই ভারতের দলও ঘোষণা করেছিলেন নির্বাচকরা। কিন্তু তাঁক পরীক্ষা করানোর পর বিশ্রামেরই পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। আপাতত পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
ডাক্তারী ভাষায় তাঁর ডান পায়ের পেশীতে গ্রেড টু টিয়ার হয়েছে দীপক চাহারের। ইতিমধ্যেই নাকি ভারতীয় দলের বায়ো বাবল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার থেকে রোহিত শর্মারা প্রস্তুতি শুরু করে দিলেও, তিনি মাঠে নামেননি। আপাতত মাঠে ফেরার আগে পাঁচ থেকেস ছয় সপ্তাহ রিহ্যাব সেশনে থাকতে হবে তাঁকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি চলার সময়ই পায়ের পেশীতে চোট পান দীপক চাহার
তাঁর পরিবর্তে কে খেলবেন তার চিন্তা ভাবনা অবশ্য এখন থেকেই ভারতীয় দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে চাহারের জায়গায় ভুবনেশ্বর কুমারকে খেলানো হতে পারে। আবার দলে রয়েছেন আভেশ খানও, তাঁকে নিয়েও একটা ভাবনা রয়েছে। তবে সুইংয়ের জন্য ভুবনেশ্বর কুমারই খানিকটা এগিয়ে রয়েছেন।
অন্যদিকে দীপক চাহারের খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। গতবছর তাদের হয়ে দুর্ধর্ষ পারফম্যান্স দেখিয়েছিলেন তিনি। এছাড়াও এবার তাঁকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই। শুরু থেকে এই ক্রিকেটারকে না পাওয়া গেলে খানিকটা হলেও চিন্তা বাড়বে তাদের। এখন থেকেই তাঁকে নিয়ে খবর নেওয়া শুরু চেন্নাইয়ের। তবে ছ সপ্তাহের মধ্যেই তাঁর সুস্থ হয়ে ওঠার ব্যপারে আশাবাদী সকলে।