প্লে অফের কড়া টক্করে আজ কলকাতা-বেঙ্গালুরু
আপডেট করা - Oct 11, 2021 2:30 pm

দুবাইয়ের সবচেয়ে বাড়ির নাম উঠলেই সবাই এখন শ্রীভূমি স্পোটিংয়ে যাচ্ছে। হ্যাঁ, কলকাতায় দু্র্গা পুজোর মন্ডপ বুর্জ খালিফা। তবে আজ কলকাতার টিমের লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সঙ্গে। এখানে যেমন মনে করলেই ঘুরে আসতে পারবেন, প্লে অফ ম্যাচে কিন্তু সেই রাস্তাটা এতটা সহজ নয়।
রীতিমতো কড়া টক্কর হতে চলেছে এলিমিনেটরের এই ম্যাচ। কলকাতার তিন প্রতিপক্ষ এই মুহূর্তে শারজার পিচ, রাসেলের ফিটনেস এবং বিপক্ষের অধিনায়ক বিরাট কোহলি। তিনি যতই রানের মধ্যে না থাকুক তাঁর নাম যেহেতু বিরাট কোহলি, তাই যে কোনও মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা তাঁর রয়েছে। আর কে না জানে বড় প্লেয়ার বড় মঞ্চতেই কামব্যাক করতে ভালবাসেন।
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লিগ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফলাফল ১-১। কিন্তু লিগ আর প্লে অফ সম্পূর্ণ ভিন্ন মাইন্ড গেমের খেলা। তবে ব্যাঙ্গালুরু লিগের শেষ ম্যাচ জিতলেও কলকাতা কিছুটা এগিয়ে থেকেই নামবে। কারণ, কলকাতার টপ অর্ডার রান পাচ্ছে সেই সঙ্গে মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী। তবে অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাটেও রান নেই। কিন্তু শেষ ম্যাচে ওভার বাউন্ডারি দেখে ফর্মে ফেরার চেষ্টায় যে তিনি রয়েছেন সেটা বোঝা গিয়েছে। একই সঙ্গে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে কলকাতা। তাছাড়া পুরো টিম ছন্দে রেয়েছে। যেভাবে কলকাতা প্লে অফে উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট আলোড়ন পড়ে গিয়েছে। তাই প্লে অফ ম্যাচে বেঙ্গালুরুর কাছে কলকাতা যথেষ্ট শক্ত হার্ডেল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আবার রাসেল যদি প্রথম একাদশে আসে, তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তারল একটাই কারণ রাসেলের ব্যাট কথা বললে যে কোনও প্রতিপক্ষ শেষ। সেই সঙ্গে ডেথ ওভারে রাসেলের বোলিং যথেষ্ট ভালো। তবে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।