সূর্যকুমার, হর্ষলের উল্লেখযোগ্য অবদান, ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত

সূর্যকুমার ৬৫ রান করেন এবং হর্ষলের সংগ্রহে ৩ উইকেট

India
India. (Photo Source: BCCI)

প্রত্যাশামতো তৃতীয় টি-টোয়েন্টিতেও ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। ভারতের স্থির করা ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের নির্ধারিত ২০ ওভারে তুলল ১৬৭/৯। নিকোলাস পুরান (৪৭ বলে ৬১) একা লড়লেন। সিরিজে এটি তাঁর তৃতীয় হাফ সেঞ্চুরি। ভারতের হয়ে দিনের সেরা বোলার হর্ষল প্যাটেল। শিশিরভেজা মাঠে যেখানে বাকি বোলাররা বল গ্রিপ করতে অসুবিধার মুখে পড়ছিলেন, সেখানে তিনি অনায়াসে স্লোয়ার বোলিং করে গেলেন, যার জবাব ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটারের কাছেই ছিল না। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন হর্ষল।

ব্যাট হাতে ১৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকা ভেঙ্কটেশ আইয়ার বল হাতেও নজর কাড়লেন। তাঁর সংগ্রহে কায়রন পোলার্ড ও জেসন হোল্ডারের মতো উইকেট। এ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে শুরুতে দীপক চাহার (১.৫-০-১৫-২) দুর্দান্ত স্পেল করেছিলেন। যদিও দুর্ভাগ্যবশত চোট পেয়ে পাওয়ারপ্লের ওভারের ভিতরেই মাঠ ছাড়তে হয় তাঁকে।

ভারতের ব্যাটিংয়ের সময় নজর কাড়লেন সূর্যকুমার যাদব

এদিকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অনতিক্রম্য ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত বেশ কিছু পরিবর্তন আনে তাদের প্রথম একাদশে। বায়ো-বাবল থেকে বিরতি পাওয়া বিরাট কোহলি ও ঋষভ পান্ত ছাড়াও, সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর এবং অভিষেক হওয়া আভেশ খান একাদশে অন্তর্ভুক্ত হয়েছিলেন।

শুরু থেকেই পরীক্ষা-নিরীক্ষা চালায় ভারত। রোহিত ওপেনিং পজিশন থেকে সরে দাঁড়ান এবং রুতুরাজ ও ঈশান কিষাণকে শুরুতে নামানো হয়। যদিও দুই ওপেনারের কেউই ছাপ ফেলতে পারেননি। রুতুরাজ ৮ বলে ৪ ও ঈশান ৩১ বলে ৩৪ করে আউট হন। তিনে নামা শ্রেয়াস (১৬ বলে ২৫) আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং হেডেন ওয়ালশ জুনিয়রের বোলিংয়ে লং অফের ক্যাচ দেওয়ার আগে অবধি তাঁকে দেখে বেশ সপ্রতিভ মনে হচ্ছিল।

চারে নামা রোহিতও (১৫ বলে ৭) ব্যর্থ। দিনের সেরা ব্যাটিং প্রদর্শনী দেখা যায় সূর্যকুমার যাদবের থেকে। সিরিজে তাঁর ভালো ফর্ম অব্যাহত রাখা সূর্যকুমার বিগ-হিটিং প্রদর্শনকে অন্য স্তরে উন্নীত করেছেন। ৩১ বলে ৬৫ রানের ইনিংসে ৭টি ছক্কা এবং একটি বাউন্ডারি মেরেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার ইডেনের গোটা মাঠ জুড়ে শট খেলেছেন। সূর্যকুমার তাঁর ট্রেডমার্ক পিক-আপ শট মেরেছেন, হাঁটু গেড়েও ছয় মেরেছেন। লং অফ থেকে ফাইন-লেগ – ছয় মারার জন্য গ্যালারির কোন দিকই বাদ রাখেননি তিনি।

ভারতের সিরিজ জয়কে কেন্দ্র করে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো

https://twitter.com/fortyfive09ro/status/1495416582021222401

https://twitter.com/Loyalsachfan01/status/1495440428115501061

 

https://twitter.com/StrangeGuyAlso/status/1495437090162905088

 

https://twitter.com/on_drive23/status/1495439807497240576

https://twitter.com/iamitamu/status/1495435946996633601

close whatsapp