২৭ মার্চের বদলে আইপিএল শুরু হতে পারে ২৬ মার্চ, আগামী সপ্তাহেই সূচী প্রকাশ

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

বদলে যেতে চলেছে আইপিএল শুরু হওয়ার দিন। সবকিচু ঠিকঠাক চললে আগামী ২৭ মার্চের বদলে ২৬ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। যদও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসআই। আগামী সপ্তাহেই আইপিএল শুরু হওয়ার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে তারা। যদিও শোনাযাচ্ছে সম্প্রচারকারী সংস্থার অনুরোধে একদিন এগোনর ব্যপারে সবুজ সংকেতই দিতে চলেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।  এবারের আইপিএল আট দলের পরিবর্তে দশ দলের হতে চলেছে।

মেগা নিলাম হয়ে গিয়েছে। দীর্ঘ দু বথর পর এবারই ভারতের মাটিতে ফিরতে চলেছে আইপিএল। যা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। নিলামের সময়ই আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন আইপিএলের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা। যদিও আগামী সপ্তাহে বোর্ডের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল শুরু হওয়া নিয়ে।

নিলাম হওয়ার আগে থেকেই আইপিএল শুরুর দিন নিয়ে একটা গুঞ্জন শুর হয়েছিল। বোর্ডের তরফেও জানানো হয়েছিল যে মার্চ মাসের শেষেই হবে আসন্ন আইপিএল। তখন থেকেই শোনাযাচ্ছিল যে ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। মোটামুটি সেই দিনই চূূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এবার অন্য কথাই শোনাযাচ্ছে। দশ দলের আইপিএল ২৭ এর বদলে বতে পারে ২৬ মার্চ থেকে। সম্প্রচারকারী সংস্থার অনুরোধেই নাকি এমন ভাবনা চিন্তা।

একদিন এগোতে পারে আইপিএল, ২৭-এর বদলে ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএল

কিন্তু হঠাত্ এমন কেন। একদিন এগোনোর কথা উঠছেই বা কেন। শোনাযাচ্ছে আইপিএল শুরুর প্রথম উইকেন্ডে দুটো নয় তিনটে ম্যাচ করতে চাইছে সম্প্রচারকারী সংস্থা। ২৭ মার্চ শুরু হলে সেদিন রবিবার। সেদিন দুটো ম্যাচ থাকতে পারে। কিন্তু তার পরিবর্তে যদি ২৬ মার্চ প্রতিযোগিতা শুরু হয় তবে উইকেন্ডের দুটো সপ্তাহই কাজে লাগাতে পারবে আইপিএলের সম্প্রচারকারী সংস্থা। শনি ও রবিবার দুদিনই তারা পেয়ে যাবেন। এরফলে উদ্বোধনী ম্যাচ সহ রবিবার দুটো ম্যাচ দেখাতে পারবে তারা।

আর এই কারণের জন্যই নাকি বোর্ডকে আইপিএল একদিন এগোনর অনুরোধ করা হয়েছে তাদের তরফে। যদিও এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনওরকম চূড়ান্ত সিদ্দান্ত নেওয়া হয়নি। কিন্তু শোনাযাচ্ছে সম্প্রচারকারী সংস্থার এই অনোরেধে নাকি সাড়া দিতেই চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহেই আইপিএলের সূচী নিয়ে বৈঠক রয়েছে বোর্ড কর্তাদের মধ্যে। সেই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে।

গত সপ্তাহেই বেঙ্গালুরুতে আয়োজন হয়েছিল মেগা নিলাম। যেখানে চাঁদের হাট বসেছিল। ৬৯০ জন ক্রিকেটারদের মধ্যে সেরা ক্রিকেটারদের বেছে নিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এখন শুধুই মাঠে বল গড়ানোর অপেক্ষা। আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে আইপিএলের সূচী।

close whatsapp