পিসিবির বিরুদ্ধে জেমস ফকনারের যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বোর্ডের পাশে দাঁড়ালেন আফ্রিদি
পিসিবি সিদ্ধান্ত নিয়েছে ফকনারকে আর কখনও পিএসএলে সুযোগ দেওয়া হবে না
আপডেট করা - Feb 20, 2022 4:53 pm

অলরাউন্ডার জেমস ফকনার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তান সুপার লিগের বিরুদ্ধে অনিয়মিত অর্থ প্রদানের অভিযোগ আনায় ক্রিকেট বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে একপক্ষ যেখানে ফকনারের পাশে দাঁড়িয়েছে, তেমন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটাররা দেশের ক্রিকেট বোর্ডকে সমর্থন জানিয়েছেন। বোর্ডের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগ আনার জন্য টুইটারে ফকনারের নিন্দা করেছেন আফ্রিদি এবং দাবি করেছেন যে এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের অর্থ প্রদানে কখনোই বিলম্ব হয়নি।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ফকনার ১৯শে ফেব্রুয়ারি চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে চলে যান এবং কারণ হিসেবে বলেন পিসিবির থেকে চুক্তি অনুযায়ী নিয়মিত টাকা পাচ্ছেন না। ফকনার টুইটারে লিখেছিলেন তাঁর সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী পিসিবি তাঁকে বেতন দিচ্ছেন না এবং তাই তাঁকে পিএসএল থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন তিনি চান পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফিরে আসুক কিন্তু যে ব্যবহার পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে করেছে তা অমর্যাদাকর।
দুটি টুইট করে পিসিবি ও পিএসএলের বিরুদ্ধে ফকনার তাঁর ক্ষোভ উগড়ে দেন
1/2
I apologise to the Pakistan cricket fans.
But unfortunately I’ve had to withdraw from the last 2 matches and leave the @thePSLt20 due to the @TheRealPCB not honouring my contractual agreement/payments.
I’ve been here the whole duration and they have continued to lie to me.— James Faulkner (@JamesFaulkner44) February 19, 2022
2/2
It hurts to leave as I wanted to help to get international cricket back in Pakistan as there is so much young talent and the fans are amazing.
But the treatment I have received has been a disgrace from the @TheRealPCB and @thePSLt20I’m sure you all understand my position.
— James Faulkner (@JamesFaulkner44) February 19, 2022
ফকনারের টুইটগুলি পড়ে অনেকেই তাঁর প্রতি সমবেদনা জানালেও শাহিদ আফ্রিদি বলেছেন ফকনার যেসব অভিযোগ করেছেন তা একেবারেই ভিত্তিহীন। তিনি আরও বলেছেন তাঁর সাথে কখনওই এমন অসম্মানজনক ব্যবহার করেনি পিসিবি এবং তাঁর অর্থ পেতেও কখনও দেরি হয়নি। এদিকে পিসিবি অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের পিএসএলে অংশ নেওয়া আজীবনের জন্য নিষেধ করেছে।
কাউকে পাকিস্তান ক্রিকেটকে কলঙ্কিত করতে দেওয়া হবে না: শাহিদ আফ্রিদি
“@JamesFaulkner44-এর মন্তব্যে হতাশ, পাকিস্তানের আতিথেয়তা ও ব্যবস্থাপনার প্রতিক্রিয়ায় ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আমাদের সকলের সাথে সম্মানের সাথে আচরণ করা হয়েছে এবং কখনওই আমাদের বেতন বিলম্বিত হয়নি। কাউকে পাকিস্তান, পাকিস্তান ক্রিকেট এবং #HBLPSL ব্র্যান্ডকে কলঙ্কিত করার অনুমতি দেওয়া হবে না,” আফ্রিদি একটি টুইটে লিখেছেন।
আফ্রিদির টুইট
Disappointed with @JamesFaulkner44 comments who reciprocated Pakistan's hospitality&arrangements by levelling baseless allegations.We al have been treated with respect &never ever our payments have been delayed. No one should be allowed to taint 🇵🇰, 🇵🇰cricket & the #HBLPSL brand.
— Shahid Afridi (@SAfridiOfficial) February 19, 2022
পিসিবিও বিস্তারিত বিবৃতি দিয়ে ফকনারের অভিযোগের জবাব দিয়েছে। “পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স জেমস ফকনারের নিন্দনীয় আচরণে হতাশ, যিনি ২০২১ এইচবিএল পাকিস্তান সুপার লিগের আবুধাবি পর্যায়েও ছিলেন এবং সমস্ত অংশগ্রহণকারীর সাথে সর্বদা উৎকৃষ্টতম আচরণ করা হয়েছে,” একটি সরকারী বিবৃতিতে পাকিস্তান বোর্ড জানিয়েছে।
“পিসিবি, পাকিস্তান ক্রিকেট এবং এইচবিএল পাকিস্তান সুপার লিগকে অসম্মান করার প্রচেষ্টায় জেমস ফকনারের চরম অভব্য আচরণকে গুরুত্বের সাথে বিবেচনা করে, পিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জেমস ফকনারকে ভবিষ্যতে পাকিস্তান সুপার লিগের ড্রাফটে রাখা হবে না,” বিবৃতিটিতে আরও বলা হয়েছে।