বিরাট, পন্থ-এর ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজদের উড়িয়ে টি টোয়েন্টি সিরিজ জয় ভারতের
আপডেট করা - Feb 18, 2022 11:29 pm

বিরাট কোহলি ও ঋষভ পন্থের জোড়া অর্ধশতরানই এদিন ম্যাচটা ভারতের পক্ষে এনে দিয়েছিল। যদিও একের পর এক ক্যাচ মিস এবং পাওয়েল -পুরাণের পার্টনারশিপ ম্যাচটা কঠিন করে দিয়েছিল। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজ লড়াইটা শেষপর্যন্ত চালালেও হার মানতেই হল তাদের। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জেতার সঙ্গেই টি টোয়েন্টি সিরিজও নিজেদের পকেটে পুরে ফেললেন রোহিত শর্মারা। ক্যারিবিয়ান ব্রিগেডকে ৮ রানে হারাল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে শততম টি টোয়েন্টি ম্যাচও জিতে নিল ভারত।
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল ভারত। টি টোয়েন্টিতেও লক্ষ্যটা একই। আর সেই লক্ষ্যে ইডেনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিততেই হত ভারতকে। ব্যাটারদের হাত ধরে দ্বিতীয় ম্যাচে সেই কাজটা ভাল ভাবেই করতে পারল টিম ইন্ডিয়া। রভম্যান পাওয়েল এবং নিকোলাস পুরাণ লড়াইটা করলেও, ভারতের হিসাবী বোলিং তাদের রুখে দিতে এদিন সমর্থ হয়েছিল।
গত ম্যাচে প্রথমে বোলিং করেছিল ভারত। কিন্তু এদিন টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ড। ইডেনে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় শিশিরের সমস্যা দেখা যায়। সেটা এড়াতেই বোধ হয় এমন সিদ্ধান্ত ছিল তাঁর। অন্যদিকে প্রথমে ব্যাটিং পেয়ে ভারতের লক্ষ্য ছিল বড় রান করার।
Some brilliant death bowling and nerves of steel from Harshal and Bhuvi help #TeamIndia win the 2nd T20I and secure the series 2-0. 🤩🙌🏻#PlayBold #INDvWI pic.twitter.com/IhOAfnhw8U
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 18, 2022
🇮🇳 take an unassailable 2️⃣-0️⃣ lead 👊🏼
Powell's late heroics sent some scares through the camp, but #TeamIndia held their nerve to close out the game and seal the series 💙#INDvWI pic.twitter.com/6XbFAn35nN
— Delhi Capitals (@DelhiCapitals) February 18, 2022
Like in batting when experienced hands were supported by young players, same happened with bowling. Well done Team India and especially Bhuvi , Harshal and of course Bishnoi who was terrific once again. #INDvWI #CricketTwitter
— parthiv patel (@parthiv9) February 18, 2022
It wasn’t easy. Outstanding bowling effort from India! Bhuvi and Harshal were superb in last two overs when pressure was highest. Congratulations @ImRo45 for winning the series. #CricketTwitter #INDvWI
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) February 18, 2022
ইডেন গার্ডেন্সের এই পিচে জিততে হলে ভারতের লক্ষ্য ছিল ১৭৫ রান। সেই লক্ষ্য মাথায় নিয়েই এদিন নেমেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ওপেনিংয়ে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি ভারত। শুরুতেই ২ রানে সাজঘরে ফেরেন ইশান কিষাণ। কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন রোহিত শর্মাও। ক্রিজে অবশ্য তখন ছিলেন বিরাট কোহলি। এদিন মাঠে আসার পর থেকেই বেশ ছন্দে ছিলেন তিনি। শুরু থেকেই একের পর এক বাউন্ডারি মারতে থাকেন বিরাট।
৫২ রানের ইনিংস খেলে রোহিত শর্মার রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি
কিন্তু এদিন তাঁকে সঙ্গত দিতে পারেননি সূর্যকুমার যাদব। তিনিও ফিরে যান মাত্র ৮ রানে। যদিও লড়াইটা একাই চালিয়ে যান বিরাট কোহলি। ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে অবশ্য থামতে হয় তাঁকেও। তখন ভারতের রান ৪ উইকেটে ১০৬। প্রথম ম্যাচে না পারলেও, এদিন ইডেন গার্ডেন্সে জ্বলে ওঠেন ঋষভ পন্থ। তাঁর হাত ধরেই ফের ভারতের বড় রানের পথে এগোনোর আসা জাগে। সঙ্গে এদিনও ভাল খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। তবে ঋষভের ঝোরো ইনিংসের সৌজন্যেই ভারত ১৮০ রানের গন্ডী টপকাতে পারে।
বিরাট ও ঋষভের ব্যাটে ভর করে ইডেনে টি টোয়েন্টি সিরিজ জয় ভারতের
২৮ বলে ৫২ রানের ঝোরো ইনিংস খেলেন ঋষভ পন্থ। সেইসঙ্গে ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। ৫ উইকেট খুইয়ে ভারত করে ১৮৬ রান। হাতে বড় রান। এবার পরী্ক্ষাটা ছিল বোলারদের সামনে। প্রথম দিন বোলাররা পারলেও, এদিন কিন্তু সেই পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় বোলাররা।
It’s all about holding the nerves, trusting your skills and executing well. Outstanding display of bowling from Team India bowlers 👏👏 Congratulations #TeamIndia on winning the T20 series #INDvWI
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) February 18, 2022
Excellent bowling by India in last 4-5 overs to stave off threat from Pooan, Powell and other big hitters in the dug out. Important too as it came fielding second, not easy given the dew factor, despite a big score to defend. #Rohit off to terrific streak as captain👏👏
— Cricketwallah (@cricketwallah) February 18, 2022
1 0 W 1 1 1
An incredible 19th over under pressure 🙌
Class is permanent 🧡@BhuviOfficial #INDvWI #OrangeArmy pic.twitter.com/PlJr6KlK1o
— SunRisers Hyderabad (@SunRisers) February 18, 2022
Important partnership from Rishabh and Venkatesh came at the tricky time of the game. #IndvsWI
— Irfan Pathan (@IrfanPathan) February 18, 2022
Bhuvi’s 19th over was the difference in the end… 🥳 👏 #INDvWI
— Aakash Chopra (@cricketaakash) February 18, 2022
শুরুর দিকে পেসাররা সেভাবে সফল হতে পারেনি। এদিনও ভারতকে প্রথম উইকেট দেন যুজবেন্দ্র চাহাল। ৩৪ রানের মাথায় ফিরে যান কাইল মেয়ার্স। দ্বিতীয় উইকেটও নেন আরেক স্পিনার রবি বিষ্ণোই। ৫৯ রানে দু উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই পার্টনারশিপ গড়ার কাজটা শুরু নিকোলাস পুরাণ এবং রভম্যান পাওয়েল। যদিও তারা যে সুযোগ দেননি তা নয়, কিন্তু এদিনের ম্যাচে একের পর এক ক্যাচ মিস করে ম্যাচটা ক্রমশই কঠিন করে ফেলেছিল ভারত।
ঐতিহ্যের ইডেন গার্ডেন্সেই শততম টি টোয়েন্টি ম্যাচ জিতল ভারত
দুই ক্যারিবিয়ান তারকাই এদিন অর্ধশতরান করেন । একসময় মনে হচ্ছিল ম্যাচটা হয়ত ভারতের হাত থেকে বেড়িয়েই গিয়েছে। তখনই ১৯ নম্বর ওভারে ম্যাচের মোর ঘোরে। ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরে ফেরেন নিকোলাস পুরাণ। তিনি করেন ৬২। এরপরই ক্রিজে আসেন পোলার্ড। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত।
সেখানেই তখন ওয়েস্ট ইন্ডিজের জিততে দরকার ছিল ২৫ রান। বোলিংয়ে তখন হার্শাল পটেল। ওয়েস্ট ইন্ডিজ তখন মরিয়া। রভম্যান পাওয়েলের পরপর দু বলে ছয় ফের যেন চিন্তায় ফেলে দিয়েছিল ভারতকে। তবে শেষপর্যন্ত আর পারেনি তারা। নির্ধারিত ওভারে ১৭৮ রানেই থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ৮ রানে ম্যাচ জেতার সঙ্গেই সিরিজও এখন টিম ইন্ডিয়ার। একইসঙ্গে ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে শততম টি টোয়েন্টিও জিতল টিম ইন্ডিয়া। রবিবার লড়াই হোয়াইট ওয়াশের।