রবি বিষ্ণোইয়ের বোলিংয়ে মুগ্ধ রোহিত, তরুণ স্পিনারকে সঠিকভাবে ব্যবহার করাই লক্ষ্য তাঁর
আপডেট করা - Feb 17, 2022 2:52 pm

গতবারের আইপিএলে তাঁর আত্মপ্রকাশ। সেখান থেকেই রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্স দেখে সকলে চমকে গিয়েছিলেন। তাঁর স্পিনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সকলে। তার দামও অবস্য এবার পেয়ে গিয়েছেন রবি বিষ্ণোই। আইপিএলের নিলামে ওঠার আগেই তাঁকে দলে নিয়ে নেয় লখনউ সুপার জায়ান্টস। প্রায় সাড়ে ৪ কোটা টাকায় লখনউ সুপার জায়ান্টসে এবার গিয়েছেন তিনি। সেই রবিরই বুধবার ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে। প্রথম দর্শনেই ভারতীয় দলের ম্যাচের অন্যতম নায়ক তিনি। তাঁকে দেখে আপ্লুত রোহিত শর্মা।
আইপিএলে নতুন দল পাওয়ার পর থেকেই, তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। অপেক্ষাটা ছিল ভারতীয় দলে সুযোগ পাওয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজেই সেই সুযোগ পান তিনি। দল ঘোষণার সময় তাঁর নাম দেখে অনেকেই খুশি হয়েছিলেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নেমেছিল ভারত। সেখানেই ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে অভিষেক হয়েছিল তরুণ স্পিনার রবি বিষ্ণোইয়ের।
আর প্রথম ম্যাচেই সকলকে চমকে দিয়েছেন তিনি। শুরুতে একচি ক্যাচ ধরলেও তাঁর পা বাউন্ডারি লাইনে লেগে ছয় হয়ে যায়। রবির চোখে মুখে তখন চিন্তার ভাব ছিল স্পষ্ট। রোহিতের মুখেও ছিল অসন্তোষের ছবি। যদিও এরপর বল হাতে সমস্তকিছু ঢেকে দেন এই তরুণ উঠতি তারকা রবি বিষ্ণোই। ক্যারিবিয়ান ব্রিগেডের দুই সেরা তারকাকে ঘরে পাঠিয়ে ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন তিনি।
রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্স দেখে আপ্লুত ভারত অধিনায়ক রোহিত শর্মা
আর প্রথম ম্যাচেই তাঁর এই পারফরম্যান্স দেখে মুগ্ধ রোহিত শর্মা। সেই প্রসঙ্গে ম্যাচ শেষে রোহিত জানান, “রবি বিষ্ণোই সত্যিই খুব দক্ষ একজন বোলার। সেজন্যই তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। তাঁর বোলিংয়ে প্রচূর তারতম্য রয়েছে এবং দক্ষতার সঙ্গে তা কাজে লাগাতে পারেন তিনি। যেকোনও পরিস্থিতিতে বল করতে পারেন তিনি। আর সেটাই আমাদের সামনে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সুযোগ এনে দেয়। প্রথম ম্যাচেই তাঁর খেলা দেখে আমি খুশি। তাঁর ভবিষ্যত্ খুবই উজ্জ্বল”।
রবিবার যে সময় রবি বিষ্ণোইকে আক্রমণে আনা হয় তখন উইকেট পাওয়া সবচেয়ে জরুরী ছিল ভারতীয় দলের জন্য। বল হাতে একেবারেই নিরাশ করেননি রোহিত শর্মাকে। মাত্র ১৭ রান দিয়ে দু উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনিই। তাঁর স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হন রসটম চেস এবং রভম্যান পাওয়েল। মাত্র ১৭ রানের বিনিময়ে ক্যারিবিয়ান ব্রিগেডের দুই তাবড় তারকাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন তিনি।
নিজের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুশি রবি বিষ্ণোইও। অভিষেক ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরার পুরষ্কারও জিতে নিয়েছেন এই তরুণ স্পিনার। এই ধারা অব্যহত রেখেই এখন এগিয়ে যাওয়ার লক্ষ্য রবি।