“মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে খারাপ নিলামগুলির মধ্যে একটি” – দলের বোলিং গভীরতা দেখে অসন্তুষ্ট ব্র্যাড হগ

হগের মতে নিলামে সবচেয়ে খারাপ দল তৈরী করেছে গুজরাত টাইটান্স

Mumbai Indians
Mumbai Indians. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ বিশ্বাস করেন যে সাম্প্রতিক আইপিএল মেগা নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) একটি শক্তিশালী ইউনিট তৈরি করতে সফল হয়নি। ইভেন্টের প্রথম দিনে ফ্র্যাঞ্চাইজিটি আশ্চর্যজনকভাবে নিষ্ক্রিয় ছিল এবং চূড়ান্ত দিনে তারা সক্রিয় হলেও খুব বেশী তারকা ক্রিকেটারকে দলে নিতে পারেনি।

পাঁচবারের চ্যাম্পিয়নরা তাদের অবশিষ্ট অর্থের অর্ধেক খরচ করেছে ঈশান কিষাণকে ১৫.২৫ কোটি টাকা এবং জোফ্রা আর্চারকে ৮ কোটি টাকা দিয়ে কিনতে। দুটি দামী অধিগ্রহণের পরে তারা ৮.২৫ কোটি টাকা দিয়ে টিম ডেভিডকেও কেনে এবং এরপর বাকি থাকা অর্থ দিয়ে তারা বেশীর ভাগ ক্ষেত্রেই তাদের প্রথম পছন্দের খেলোয়াড়কে কিনতে পারেনি। 

ব্র্যাড হগ মনে করেন পান্ডিয়া ভাইদের মতো ফিনিশারের অভাব অনুভব করবে মুম্বই ইন্ডিয়ান্স 

জোফ্রা আর্চারকে নেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ হিসাবে উল্লেখ করে হগ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “আর্চারের জন্য ৮ কোটি টাকা খরচ করা একটি বিশাল ঝুঁকি, বিশেষ করে ঈশান কিষাণের জন্য ১৫ কোটি খরচ করার পরে। গত ১৮ মাসে তার দুটি কনুই সার্জারি হয়েছে, এটি একজন ফাস্ট বোলারের সবচেয়ে খারাপ চোট। তাদের রোহিত ও কিষাণ এবং সূর্যকে নিয়ে একটি দুর্দান্ত টপ অর্ডার রয়েছে। তারপর ডেভিড ৪ নম্বরে, যেটাও একটা ঝুঁকি। ৫ নম্বরে কে ব্যাট করবে সেটাই বড় প্রশ্ন।”  

হগ আরও বলেন, “বোলিং বিভাগ থেকে তাদের মাথাব্যথা শুরু হয়। তাদের বোলিংয়ে গভীরতা নেই এবং শীর্ষ শ্রেণীর স্পিনার নেই। তাদের পান্ডিয়া ভাইদের মতো ফিনিশারও নেই। এটি এমআই-এর সবচেয়ে খারাপ নিলামগুলির মধ্যে একটি।” 

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার-নাইল এবং ক্রূণাল পান্ডিয়ার মতো তাদের বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড়কে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স জেসন রয় ও মহম্মদ শামিকে অধিগ্রহণ করে নিলামে একটি প্রতিশ্রুতিপূর্ণ শুরু করেছিল, কিন্তু নিলামের অগ্রগতির সাথে সাথে তারা ব্যর্থ হয়েছে বলে মনে করেন হগ। নিলামের শেষ পর্যায়ে গিয়েও একজন নিয়মিত উইকেট-ব্যাটার ছিল না তাদের দলে এবং শেষ অবধি ম্যাথিউ ওয়েড ও ঋদ্ধিমান সাহাকে নিতে হয় তাদের।

দশটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে গুজরাত টাইটান্সের নিলাম সবচেয়ে খারাপ ছিল মনে করে হগের মন্তব্য, “সমস্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে গুজরাত টাইটান্সের সবচেয়ে খারাপ নিলাম ছিল। তারা শামি এবং ফার্গুসনের জন্য বদ্ধপরিকর ছিল। কিন্তু তেওয়াটিয়ার কি ৯ কোটির মূল্য আছে? তিনি একজন ভালো অলরাউন্ডার, কিন্তু তিনি সেই মূল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট কাজ করেননি।”

হগ উপসংহারে বলেছেন, “তাদের ব্যাটিং বিভাগে অনেক ছিদ্র, এবং তাদের বোলিংয়ে যথেষ্ট গভীরতা নেই। রশিদ, শামি এবং ফার্গুসনের কোন ভাল বিকল্প নেই। তারা তাদের প্রথম মরসুমেই শেষতম স্থানে করতে পারে।” 

close whatsapp