শাকিবকে কেন আইপিএলে কোন দল নিল না, কারণ প্রকাশ্যে আনলেন অলরাউন্ডারের স্ত্রী
মেগা নিলামে শাকিবের ন্যূন্তম দর ছিল ২ কোটি টাকা
আপডেট করা - Feb 14, 2022 7:10 pm

সম্প্রতি সমাপ্ত হওয়া আইপিএল ২০২২ মেগা নিলামে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের অবিক্রিত থেকে যাওয়ার পিছনের কারণ ব্যাখ্যা করেছেন অলরাউন্ডারের স্ত্রী। ২ কোটি টাকার ন্যূনতম মূল্যে ৩৪ বছর বয়সী নিজের নাম নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করলেও দুর্ভাগ্যবশত কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে কেনার জন্য দর হাঁকেনি।
এদিকে, শাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা করেছেন যে কেন দুই দিনের ইভেন্টে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই নম্বর অলরাউন্ডার অবিক্রিত থেকে গেলেন। তাঁর ব্যাখা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবেন বলে আইপিএলের পনেরোতম সংস্করণের পুরো সময় শাকিব আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
শাকিবের স্ত্রী সামাজিক মাধ্যমে শাকিবের আইপিএলে সুযোগ না পাওয়ার বিষয়ে বিস্তারিত বলেছেন
এই প্রসঙ্গে শিশির বলেছেন, “আপনি খুব উত্তেজিত হওয়ার আগে বলি, কয়েকটি দল তার সাথে সরাসরি যোগাযোগ করে জানতে চেয়েছিল সে পুরো মরসুমের জন্য থাকবে কি না, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে থাকতে পারবে না!”
উম্মে আহমেদ শিশির তাঁর বক্তব্যের মাধ্যমে সমালোচকদের সামনে প্রশ্ন তোলেন। তিনি আরও যোগ করেছেন, “আইপিএলে খেলতে হলে শ্রীলঙ্কা সিরিজে তিনি খেলতে পারতেন না, তখনও কি একই কথা বলতেন? নাকি আপনারা তাঁকে এতক্ষণে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন?”
শাকিব আল হাসান ২০২১ আইপিএলে প্রথমবার ভারতের নগদসমৃদ্ধ লিগে সুযোগ পান এবং এপ্রিল ২০১১ সালে তাঁর আইপিএলে অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়। এখনও পর্যন্ত এই লিগে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁর অলরাউন্ড অবদানের দ্বারা তিনি ২০১২ এবং ২০১৪ সংস্করণে নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিততে সাহায্য করেছিলেন।
৭১টি আইপিএল ম্যাচে, বাঁ-হাতি অলরাউন্ডার এখনও পর্যন্ত ৬৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৭৯৩ রান সংগ্রহ করেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর খেলার পর, একাদশতম মরসুমের আগে শাকিব ২০১৮ সালের আইপিএল নিলামে ২ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদে চলে যান।
অরেঞ্জ আর্মির হয়ে তাঁর একটি স্মরণীয় অভিষেক মরসুম কেটেছিল যেখানে তিনি ২৩৯ রান করেন এবং ১৪ উইকেটও নেন। সেই বছর সানরাইজার্স ফাইনালে উঠেছিল যদিও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হওয়া ফাইনালে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়।