পঞ্জাব কিংসের অধিনায়ক হতে চলেছেন শিখর ধওয়ান, ইঙ্গিত অনিল কুম্বলের

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: Instagram)

পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হতে পারেন শিখর ধওয়ান। যদিও সরকারীভাবে এখনই কোনওকিছু না জানালেও, আসন্ন আইপিএলে তাঁকেই অধিনায়ক করতে চলেছে পঞ্জাব কিংসরা। নিলাম শেষে তেমনই আভাস দিয়েছেন খোজ পঞ্জাব কিংস অধিনায়ক অনিল কুম্বলে।এবারের আইপিএলে সেরা দশ মার্কির মধ্যে ছিলেন শিখর ধওয়ান। প্রথম দিনই আইপিএলের মঞ্চে সবার প্রথম নামও ওঠে তাঁর। লড়াইটা হলেও সকলকে হারিয়ে প্রথম খাতা খুলেছিল পঞ্জাব কিংসই।

গত শনিবার ও রবিবার ধরে চলা আইপিএলের মেগা নিলামে সবচেয়ে বেসী টাকা ছিল পঞ্জাব কিংসের হাতে। প্রায় ৭২ কোটি টাকা নিয়ে এবারের নিলামে নেমেছিল তারা। এবারের আইপিএলের আগে তারা যে পুরো খোলনলচে বদলে নতুনভাবে দল সাজাতে চাইছে তে বেশ স্পষ্ট ছিল সকলের কাছে। গতবারের মাত্র দুজন ক্রিকেটারকে রেখে বাকি সকলকেই এবার ছেড়ে দিয়েছিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।

লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার পর তো রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। শেষ মপরুমে নেতৃত্বের দায়িত্ব সামলেছিলেন এই লোকেশ রাহুলই। কিন্তু তাঁকেই এবারের নিলামের আগে ছে়ড়ে দিয়েছিল তারা। রাখেননি ক্রিস গেইলের মতো ক্রিকেটারকেও। বোঝাই গিয়েছিল দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন না হওয়ার হতাশা মুছে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাতে চাইছে পঞ্জাবের কিংসরা। তাই দল প্রস্তুতিতেও কোনওরকম খামকি রাখতে নারাজ ছিলেন নেস ওয়াদিয়া।

প্রথম দিনই শিখর ধওয়ানকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় দলে তুলে নিয়েছে পঞ্জাব কিংস। এছাড়াও তাদের দলে এসেছে লিয়াম লিভিংস্টোন। এবারের আইপিএলে যিনি সবচেয়ে দামী বিদেশী ক্রিকেটার। কিন্তু একটা প্রশন সকলের মনে থেকেই যাচ্ছিল। পঞ্জাব কিংসের অধিনায়ক কে হতে পারেন। কারণ লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার পর তাদের দলে একজন অধিনায়কেরও প্রয়োজন। ময়াঙ্কের কথা শোনা গেলেও, সেই জল্পনা পঞ্জাব কিংস কর্তারা নিজেরাই উড়িয়ে দিয়েছিেন।

পঞ্জাবের অধিনায়ক হতে চলেছেন শিখর ধওয়ান, কয়েকদিনের মধ্যেই হয়ত ঘোষণা

এদিন শিখর ধওয়ানকে নেওয়ার পর নেস ওয়াদিয়া থেকে অনিল কুম্বলের মুখে ছিল স্বস্তির ছাপ। আর সরাসরি না বললেও, নিলাম শেষের পর তো নতুন অধিনায়ক সম্বন্ধে ইঙ্গিত দিয়েই দিলেন অনিল কুম্বলে। তিনি জানান, “শিখর ধওয়ানের দলে আসা একটা বড় প্রাপ্তি। এছাড়া তাঁর যা অভিজ্ঞতা রয়েছে তা পুরোটাই সাহায্য করবে দলের তরুণ ক্রিকেটারদের। দলের স্বার্থে তিনি একজন যোগ্য অধিনায়ক”।

আর দলের কোচ অনিল কুম্বলের এমন মন্তব্যের পর তো ধওয়ানের অধিনায়ক হওয়াটা কার্যত নিশ্চিতই। অপেক্ষা শুধু সরকারীভাবে ঘোষণা হওয়ার। দীর্ঘ ছ মাস পর ফের ভারতীয় দলে ফিরেছিলেন শিখর ধওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  একদিনের সিরিজে নেমেছিলেন তিনি। তিুন ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই রয়েছে অর্ধশতরান। এছাড়া আইপিএলের মঞ্চেও ধওয়ানের পারফরম্যান্স যথেষ্ট ভাল।

প্রতিটি ফ্র্য়াঞ্চাইজিতেই তাঁর ওপেনিংয়ের জায়গা পাকা। পঞ্জাবেও ওপেনার হিসবেই খেলবেন তিনি। সেইসঙ্গে গব্বরের মাথায় এবার অধিনায়কের নতুন দায়িত্বও উঠতে চলেছে।

close whatsapp