মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে পা রাফার স্বপ্ন পূরণ, আবেগতাড়িত বার্তা আর্চারের
আপডেট করা - Feb 14, 2022 3:43 pm

মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পেয়েছেন জফরা আর্চার। বিরাট অঙ্কে গিয়েছেন তিনি। চোটের জন্য হয়ত আসন্ন মরসুমে মুম্বইয়ের জার্সি গায়ে খেলতে পারবেন না তিনি। কিন্তু মুম্বই শিবির তাঁকে নেওয়ার আপ্লুত জফরা আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে পা রাখার অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের তারকা বোলার। বহুদিন ধরে দেখা তাঁর স্বপ্ন পূরণ হয়েছে এবার। এখন শুধুই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মাদের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
রবিবার আইপিএলের দ্বিতীয় নিলামের প্রথম রাউন্জ পর্যন্ত হাত গুটিয়েই বসেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে তারা কি করতে চাইছেন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল সকলের মনে। একইসঙ্গে কৌতূহলও বাড়ছিল প্রবল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের পরিকল্পনা তো অন্যই ছিল। আগে থেকেই তারা ঠেক করে রেখেছিলেন কাকে নেবেন। আর লসিথ মালিঙ্গার অভাব পূরণ করাটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। সেজন্যই তারা জফরা আর্চারের অপেক্ষায় ছিল।
নিলামে আর্চারের নাম ওঠার পর থেকেই তাঁতে নেওয়ার জন্য ঝাঁরায় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও লড়াইটা খুব একটা সহজ ছিল না। বরং শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্সকে কড়া টক্কর দেওয়া শুরু করেছিল গুজরাত টাইটান্স। তাদেরও লক্ষ ছিল শক্তিশালী বোলিং ইউনিট তৈরি করা। এই নিয়ে লড়াই চলে প্রায় সাড়ে ৬কোটি টাকা পর্যন্ত। এরপরই গুজরাত ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। যদিও মুম্বই নিজেদের লক্ষ্যে একেবারে স্থির ছিল। দর কষাকষি চলে প্রায় ৮ কোটি টারকা পর্যন্ত। শেষপর্যন্ত সেই বাজি মারেব মুম্বই ইন্ডিয়ান্সই। বুমরার পাশে এবার তাদের দলে জফরা আর্চারও।
মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নেওয়ায় বহুদিনের স্বপ্নপূরণ হয়েছে জফরা আর্চারের
ইংল্যান্ডে আপাতত নিজের ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত জফরা আর্চার। মুম্বইয়ে তিনি গেছে শুনেই আবেগতাড়িত এই তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়াতেই বার্তা দেন আর্চার। তিনি জানিয়ছেন,”মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার অপেক্ষায় রয়ছি আমি। বরাবরই এই ফ্র্যাঞ্চাইজি আমার কাছে সবচেয়ে প্রিয়। আর মুম্বই ইন্ডিয়ান্সে খেলার স্বপ্ন প্রথম থেকেই ছিল আমার। মুম্বই শিবিরে রয়েছে একের পর এক তারকাদের নাম। সেখানে নিজেকে দেখতে পেয়ে আমি আপ্লুত। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে পা রাখার অপেক্ষায় রয়েছি”।
আর্চারকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স যেমন সকলকে চমকে দিয়েছিল। তেমনই একটা প্রশ্নও সকলের মনে উঁকু মারতে শুরু করেছিল। আনফিট আর্চারকে এই মরসুমে আদৌ পাবে তো মুম্বই ইন্ডিয়ান্স। যদিও মুম্বই ইন্ডিয়ান্স ডিরেক্টর আকাশ অম্বানি এসব নিয়ে চিন্তিত নন। নিলাম সেষেই তাদের পরিকল্পনা সম্বন্ধে জানিয়ে দিয়েছিলেন আকাশ। জানিয়েছিলেন এক মরসুমের জন্য নয়, আগামী পাঁচ থেকে ছ বছরের কথা মাথায় রেখেই আর্চারকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
এবারে যে আর্চার খেলতে পারবে না সেটা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরও ভালভাবেই জানে। কিন্তু লসিথ মালিঙ্গার জায়গায় একজন যোগ্য পেসার প্রয়োজন ছিল তাদের। আর সেখানে আর্চার ছাড়া অন্য কেওকেই মনে ধরেনি মুম্বই ইন্ডিয়ান্সের। এই মরসুমে না পারলেও, পরবর্তী মরসুম গুলোতে বুমরার পাশে খেলতে পারবেন জফরা আর্চার। আর সেটা যে অনেক দলকেই চিন্তায় ফেলবে তা ভালভাবেই জানে তারা।
অন্যদিকে মুম্বইয়ের বোলিং কোচ জাহির খান আর্চারের দলে আসায় আপ্লুতষ। বুমরার পাশে জফরা আর্চার যে তাদের দলকে শক্তিশালী করবে সে ব্যপারে কোনও সন্দেহ নেই তাঁর। তিনি নিজেও এই জুটিকে মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন।