মুম্বই ইন্ডিয়ান্সে বুমরার পাশে এবার জফরা আর্চার, টুইটার জুড়ে হৈচৈ শুরু

Jofra Archer
Jofra Archer. (Photo by Kieran Cleeves/PA Images via Getty Images)

গত মরসুমটা দেশের জার্সিতে একেবারেই ভাল কাটেনি তাঁর। বরং বলতে গেলে চোটের জন্য মাঠেই নামতে পারেননি তিনি। কিন্তু আইপিএলের মঞ্চে তার কোনও প্রভাবই পড়েনি। দ্বিতীয় দিন আইপিএলের নিলামে জফরা আর্চারের নামটা ওটা শুধু সময়ের অপেক্ষা ছিল। তাঁর নাম ঘোষণার পর থেকেই শুরু লড়াই। আর শেষপর্যন্ত তাঁকে নিয়ে সকলকে চমকে দিল মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরার পাশে তাদের আরও একজন শক্তিশালী পেসারের দরকার ছিল। ৮ কোটি টাকায় জফরা আর্চারকে নিয়ে সেই অভাবটাই পূরণ করে ফেলল নীতা অম্বানির দল।

হাতে চোট। প্রায় দশ মাস মাঠের বাইরে জফরা আর্চার। এই মরসুমেও তাঁর আইপিএলে নামার সম্ভাবনা নেই বললেই চলে, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। দিনের পেরিয়ে যাওয়ার অবশেষে নিজের নাম নথিভুক্ত করেছিলেন ইংল্যা্ডের তারকা পেসার জফরা আর্চার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই আইপিএলের মেগা নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারেন তিনি।

বুমরার পাশে জফরা আর্চারকে নিয়ে বোলিং আরও মজবুত করল মুম্বই ইন্ডিয়ান্স

তিনি নাম নথিবুক্ত করার পর থেকেই তাঁর দিকে চোখ ছিল বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির। যাদের মধ্যে অন্যতম ছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দিন ইশান কিষাণকে তুলে চমকে দিয়েছিলেন সকলকে। এদিন শুরুর দিকে তেমন কোনও ক্রিকেটারকে কেনেনি তারা। যেন জফরা আর্চারকে নেওার জন্যই তারা বসেছিলেন। এই মরসুমে তিনি খেলতে পারবেন কিনা তা জানা নেই। তবুও তাঁকে কিনতে দ্বিধা করেনি মুম্বই ইন্ডিয়ান্স। তাদের সিদ্ধান্ত দেখে হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল সাইটে।

প্রশ্ন তো উঠবেই। এক মরসুম খেলতে পারবে না জেনেও কেন হঠাত্ জফরা আর্চারকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামের বিরতির মাঝে সেই রহস্য ফাঁস করলেন খোদ মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার আকাশ অম্বানি। জফরা আর্চারকে নেওয়ার জন্য তারা এবার প্রস্তুত ছিল। কনুইয়ের চোটের জন্য এই মরসুমে আর্চারের খেলার সম্ভাবনা নেই। কিন্তু এক মরসুমের জন্য দল তারা তৈরি করছে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের। আর সেই জন্যই দলের শক্তিশালী বোলিং লাইনআপ তৈরির কাজটা এবারই সেরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
https://twitter.com/Veniceofeast/status/1492833333126082563

এদিন জফরা আর্চারের নাম ওঠার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স ঝাঁপিয়েছিলেন তাঁর জন্য। সঙ্গে জোরদার লড়াইটা চালিয়ে যাচ্ছিল রাজস্থান রয়্যালস। সাড়ে ৬কোটি টাকা পর্যন্ত তাঁরজন্য লড়াই চালিয়েছিল রাজস্থান। এরপরই বেড়িয়ে গিয়েছিল তারা। কিন্তু মুম্বই স্বস্তি পায়নি। এরপররে লড়াইয়ে প্রবেশ করেছিল হায়দরাবাদ। কিন্তু মুম্বই হাল ছাড়তে নারাজ ছিল। শেষপর্যন্ত লড়ে ৮ কোটি টাকায় তুলে নিয়েছে তারা। এই মরসুমে তিনি নামতে না পারলেও, তার পরের মরসুমে যে বুমরার পাশে আর্চার ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলাই চলে।

close whatsapp