দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ডে খলিল আহমেদকে নিয়ে টানাটানি হল, উনাদকাটকে সস্তায় পেল মুম্বই ইন্ডিয়ান্স

ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে আগ্রহ জন্মাল না স্পিনারদের নিয়ে

Jaydev Unadkat
Jaydev Unadkat. (Photo Source: Instagram)

দ্বিতীয় রাউন্ড শুরু হয় পেসারদের তালিকা দিয়ে। শুরুতে নাম ওঠা অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার জন্য কোন ক্রেতা পাওয়া না গেলেও, দ্বিতীয় ওঠা নাম খলিল আহমেদের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল। এই দুই দলের টানাটানিতে নিমেষে তাঁর দর ৩ কোটি ছাড়িয়ে যায়। তৃতীয় কোন দল আগ্রহ না দেখালেও খলিলের দর পাঁচ কোটি ছাড়িয়ে যায় এবং ৫.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কেনে দিল্লী ক্যাপিটালস।

শ্রীলঙ্কার পেসার দুষ্মন্থ চামিরাকে পেতে তাঁর পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঝাঁপালেও, শেষ হাসি হাসে কেএল রাহুলের দল। লখনউ তাঁকে কেনে ২ কোটি টাকার বিনিময়ে। তরুণ ভারতীয় পেসার চেতন সাকারিয়ার জন্য রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুরুতে আগ্রহ দেখায়। আরসিবি লড়াই থেকে সরে যেতেই দিল্লী লড়াইয়ে নামে এবং তারাই সাকারিয়াকে দলে পেতে সক্ষম হয় ৪.২০ কোটি টাকা খরচ করে।

মাত্র তিনজন স্পিনারের জন্য ক্রেতা পাওয়া গেল

আইপিএলে দীর্ঘদিন ধরে খেলা সন্দীপ শর্মার জন্য পাঞ্জাব দর ডাকে এবং প্রথম দরেই তাঁকে ৫০ লাখে কিনে নেয়। নভদীপ সাইনির জন্য আগ্রহ দেখায় মুম্বই, রাজস্থান ও লখনউ। সাইনিকে রাজস্থান কিনতে সক্ষম হয় ২.৬০ কোটি টাকায়। জয়দেব উনাদকাটকে মুম্বই কেনে ১.৩০ কোটি টাকায়। স্পিনারদের মধ্যে কেউই কোটিপতি হননি। আনক্যাপড ব্যাটারদের মধ্যে রিঙ্কু সিংকে ৫৫ লাখ দিয়ে কেনে কেকেআর।

দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ডে কোন পেসার কোন দলে

ইশান্ত শর্মা – অবিক্রিত

খলিল আহমেদ – দিল্লী ক্যাপিটালস – ৫.২৫ কোটি টাকা

দুষ্মন্থ চামিরা – লখনউ সুপার জায়ান্টস – ২ কোটি টাকা

লুঙ্গি ঙ্গিডি – অবিক্রিত

চেতন সাকারিয়া – দিল্লী ক্যাপিটালস – ৪.২০ কোটি টাকা

সন্দীপ শর্মা – পাঞ্জাব কিংস – ৫০ লাখ টাকা

নভদীপ সাইনি – রাজস্থান রয়্যালস – ২.৬০ কোটি টাকা

শেল্ডন কট্রেল – অবিক্রিত

জয়দেব উনাদকাট – মুম্বই ইন্ডিয়ান্স – ১.৩০ কোটি টাকা 

নাথান কুল্টার-নাইল – অবিক্রিত

দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ডে কোন স্পিনার কোন দলে

মায়াঙ্ক মার্কান্ডে – মুম্বই ইন্ডিয়ান্স – ৬৫ লাখ টাকা

তাব্রেইজ শামসি – অবিক্রিত

কাইস আহমেদ – অবিক্রিত

শাহবাজ নাদিম – লখনউ সুপার জায়ান্টস – ৫০ লাখ টাকা

মাহিষ ঠীকশানা – চেন্নাই সুপার কিংস – ৭০ লাখ টাকা

কর্ণ শর্মা – অবিক্রিত

ইশ সোধি – অবিক্রিত

পীযুশ চাওলা – অবিক্রিত

দ্বিতীয় দিনের দ্বিতীয় রাউন্ডে কোন আনক্যাপড ব্যাটার কোন দলে

বিরাট সিং – অবিক্রিত

হিম্মত সিং – অবিক্রিত

সচিন বেবি – অবিক্রিত

হারনুর সিং – অবিক্রিত

হিমাংশু রানা – অবিক্রিত

রিঙ্কু সিং – কলকাতা নাইট রাইডার্স – ৫৫ লাখ টাকা

মনন ভোহরা – লখনউ সুপার জায়ান্টস – ২০ লাখ টাকা

রিকি ভুই – অবিক্রিত

close whatsapp