দীপক হুডা ও ক্রুণাল পান্ডিয়াকে লখনউতে দেখে টুইটারে রসিকতা সেওয়াগের

Virender Sehwag
Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

খানিকটা অবাক হলেও এবারের আইপিএল নিলামের প্রথম দিন থেকেই নানান চমক দেখা গিয়েছে। তেমনই একটি চমক হল একই দলে এবার গিয়েছেন ক্রুণাল পান্ডিয়া ও দীপক হুডা। আর এই সুযোগকেই হাতছাড়া করতে চাননি বিরেন্দ্র সেওয়াগ। লখনউয়ে দুই সদস্যকে দেখার পরই রসিকতা শুরু ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের। বরোদায় তারা আলাদা হয়ে গেলেও, লখনউই যেন তাদের মিলিয়ে দিল। আর বীরেন্দ্র সেওয়াগের এমন রসিকতামূলক টুইট দেখে হাসি চাপতে পারছেন না সাধারণ ক্রিকেটপ্রেমীরাও।

শনিবার থেকে শুরু হয়েছে আউপিএলের মেগা নিলাম। সুপার সানডেতে শেষ হবে যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে চর্চিত আইপিএল। কিন্তু সেই নিলামের মঞ্চে প্রখম দিন থেকেই চানটান উত্তেজনা। কখনও ইশান কিষাণকে ঘিরে হৈচৈ বেড়েছে তো কখনও শার্দূল ঠাকুর, দীপক চাহাররা এসেছেন লাইমলাইটে। সব মিলিয়ে প্রথম দিন থেকেই জমজমাট।

আর সেকানেই ক্রুণাল পান্ডিয়া ও দীপক হুডা ফের এক দলে গিয়ে যেন প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গত সৈয়দ মুস্তাক আলি ট্রফির সময় বরোদা শিবির হঠাত্ই উত্তপ্ত হয়ে উঠেছিল। ঝামেলার মূল কেন্দ্রে ছিলেন দুই ক্রিকেটার। অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া ও দীপক হুডা।  প্রতিযোগিতার মাঝপথেই  বাওবাবল ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন হুডা।

সেইসময়ই অভিযোগ উটেছিল ক্রুণাল পান্ডিয়ার বিরুদ্ধে। দল ছেড়ে বেড়িয়ে যাওয়ার পর দীপক হুডাও অবস্য খুব একটা রাখঢাক করেননি। সোজাসুজি দলের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। ক্রুণাল পান্ডিয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন দীপরক হুডা। তিনি জানিয়েছিলেন বারবার তাঁকে ইচ্ছাকৃতভাবে সেখানে অপমান করেন ক্রুণাল। এছাড়া তাঁকে নিয়ে ঠাট্ট ইয়ার্কিও করত। আর সেজন্যই শেষপর্যন্ত দল ছাড়তে বাধ্য হয়েছিলেন।

লখনউয়ে ক্রুণাল পান্ডিয়া ও দীপক হুডাকে দেখে রসিকতা সেওয়াগের

আর আইপিএলের মঞ্চে ফের সেই দুই তারকা এক দলে। আইপিএলের নিলামে দীপক হুডাকে নিয়ে যে বিরাট লড়াই হতে পারে তার সম্বাবনা আগে থেকেই ছিল। হয়েছেও তাই।  তাঁর ন্যূনতম মূল্য চিল ৭৫ লক্ষ টাকা। তাঁকে নিয়ে যুদ্ধটাও চলেছে বেশ কিছুক্ষণ। শেষপর্যন্ত ১০.৭৫ কোটি টাকায় তাঁকে গেরে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। এরপরই তাদের চমকটা ছিল ক্রুণাল পান্ডিয়া। তাঁর জন্যও লড়াইটা ভালই হয়েছিল। বিসেষকরে চলেছিল লখনউ ও গুজরাতের মধ্যে। সেখানেও ৮.২৫ কোটি টাকায় বাজিমাত করে লখনউ সুপার জায়ান্টসই। ক্রুণাল পান্ডিয়াকেও দলে নেয় তারা।

এরপরই আর নিজেকে ধরে রাখতে পারেননি বীরেন্দ্র সেওয়াগ। বরাবরই টুইটারাত্তিতে তিনি পটু। আর এই সুযোগই বা কেমন করে হাতছাড়া করেন প্রাক্তন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। তিনি টুইটে রসিকতা করে লেখেন, “বরোদায় দুই ক্রিকেটার আলাদা হয়ে গিয়েচিলেন। আবার লখনউ তাদের মিলিয়ে দিল”।

আর সেওয়াগের এই টুইট দেখেই বাসির রোল উঠেছে সোশ্যাল সাইট জুড়ে। বরোদায় ঝামেলা থাকলেও, লখনুয়ে যে দুই ক্রিকেটার সেই রেশ বজায় রাখবেন না, তা নিয়েই আশাবাদী সকলে।

close whatsapp