মেগা নিলামে রেকর্ড দাম পেলেন ইশান কিষাণ, প্রথম দিনই দল পেলেন যে ক্রিকেটাররা
আপডেট করা - Feb 12, 2022 11:49 pm

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম। আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে দশ দল নিয়ে ক্যাশরিচ লিগ। তারই মেগা নিলাম প্রথম দিন থেকেই জমজমাট। শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে আসন্ন আইপিএলের নিলাম যুদ্ধ। কেনদল শেষপর্যন্ত বজিমাত করবে তা জানতে হলে তো অপেক্ষা করতে হবে রবিবার। তবে প্রথম দিন থেকেই যে লড়াইটা টানটান শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেইসঙ্গেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
এবারের আইপিএলের আগে থেকেই বেশ কয়েকটা নাম শোনা যাচ্ছিল। ইশান কিষাণ, শার্দূল ঠাকুরদের নাম আগে থেকেই শোনা যাচ্ছিল। আভাসটা যে একেবারেই ঠিক ছিল তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এদিন শুুরু থেকেই দশ মার্কি ক্রিকেটারকে নিয়ে আরম্ভ হয়েছিল লড়াই। আর সেখানেই প্রথম বাজিমাত করেছিলেন শ্রেয়স আইয়ার। রেকর্ড দামে নাইট রাইডার্সে গিয়েছেন তিনি।
তখন থেকেই সকলের চোখ ছিল ইশান কিষাণের দিকে। খানিকটা পরে ওঠে তাঁর নাম। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই। আর সেখানেই ১৫.২৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়ে রোহিত শর্মাকেও টেক্কা দিয়ে দিয়েছেন তিনি। প্রথম দিনের শেষে সবচেয়ে দামী ক্রিকেটারের নাম হল ইশান কিষাণ। এছাড়াও আনক্যাপড ক্রিকেটাররাও নজর কেড়েছেন। দেখে নেওয়া যাক প্রথম দিন কোন ক্রিকেটার কোখায় গেল।
প্রথম দিন বিক্রি হলেন যারা
| শিখর ধওয়ান | ২কোটি | ৮.২৫কোটি | পঞ্জাব কিংস |
| অশ্বিন | ২কোটি | ৫কোটি | রাজস্থান রয়্যালস |
| কামিন্স | ২কোটি | ৭.২৫কোটি | কলকাতা নাইট রাইডার্স |
| রাবাডা | ২কোটি | ৯.২৫কোটি | পঞ্জাব কিংস |
| ট্রেন্ট বোল্ট | ২কোটি | ৮কোটি | রাজস্থান রয়্যালস |
| শ্রেয়স আইয়ার | ২কোটি | ১২.২৫কোটি | কলকাতা নাইট রাইডার্স |
| মহম্মদ সামি | ২কোটি | ৬.২৫কোটি | গুজরাত টাইটান্স |
| ফাফ ডুপ্লেস্ | ২কোটি | ৭কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| কুইন্টন ডিকক | ২কোটি | ৬.৭৫কোটি | লখনউ সুপার জায়ান্টস |
| ডেভিড ওয়ার্নার | ২কোটি | ৬.২৫ | দিল্লি ক্যাপিটালস |
| মনীশ পান্ডে | ১কোটি | ৪.৬কোটি | লখনউ সুপার জায়ান্টস |
| শিমরণ হেটমায়ার | ১.৫কোটি | ৮.৫কোটি | রাজস্থান রয়্যালস |
| রবিন উথাপ্পা | ২কোটি | ২কোটি | চেন্নাই সুপার কিংস |
| জেসন রয় | ২কোটি | ২কোটি | গুজরাত টাইটান্স |
| দেবদূত পালিক্কাল | ২কোটি | ৭.৭৫কোটি | রাজস্থান রয়্যালস |
| ডোয়েন ব্রাভো | ২কোটি | ৪.৪কোটি | চেন্নাই সুপার কিংস |
| নীতিশ রানা | ১কোটি | ৮ কোটি | কেকেআর |
| জেসন হোল্ডার | ১.৫ কোটি | ৮.৭৫ কোটি | লখনউ সুপার জায়ান্ট |
| হর্শাল পটেল | ২ কোটি | ১০.৭৫ কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| দীপক হুডা | ৭৫ লক্ষ | ৫.৭৫ কোটি | লখনউ সুপার জায়ান্ট |
| ওয়াহিল্ডু হারাসঙ্গা | ১ কোটি | ১০.৭৫ কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| ওয়াশিংটন সুন্দর | ১.৫ কোটি | ৮.৭৫ কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| ক্রুণাল পান্ডিয়া | ২কোটি | ৮.২৫ কোটি | লখনউ সুপার জায়ান্টস |
| মিচেল মার্শ | ২কোটি | ৬.৫ কোটি | দিল্লি ক্যাপিটালস |
| অম্বাতি রায়াডু | ২কোটি | ৬.৭৫ কোটি | চেন্নাই সুপার কিংস |
| ইশান কিষাণ | ২কোটি | ১৫.২৫ কোটি | মুম্বই ইন্ডিয়ান্স |
| জনি বেয়ারস্টো | ১.৫ কোটি | ৬.৭৫ কোটি | পঞ্জাব কিংস |
| দীনেশ কার্তিক | ২কোটি | ৫.৫ কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| নিকোলাস পুরাণ | ১.৫ কোটি | ১০.৭৫ কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| টি নটরাজন | ১ কোটি | ৪ কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| দীপক তাহার | ২ কোটি | ১৪ কোটি | চেন্নাই সুপার কিংস |
| প্রসিদ্ধ কৃষ্ণা | ১কোটি | ১০কোটি | রাজস্থান রয়্যালস |
| লোকি ফার্গুসন | ২ কোটি | ১০কোটি | গুজরাত টাইটান্স |
| জশ হজেলউড | ২কোটি | ৭.৭৫ কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| মার্ক উড | ২কোটি | ৭.৭৫কোটি | লখনউ সুপার জায়ান্টাস |
| ভুবনেশ্বর কুমার | ২কোটি | ৪.২ কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| শার্দূল ঠাকুর | ২কোটি | ১০.৭৫কোটি | দিল্লি ক্যাপিটালস |
| মুস্তাফিজুর রহমান | ২কোটি | ২কোটি | দিল্লি ক্যাপিটালস |
| কুলদীপ যাদব | ১কোটি | ২কোটি | দিল্লি ক্যাপিটালস |
| রাহুল তাহার | ৭৫ লক্ষ | ৫.২৫ কোটি | পঞ্জাব কিংস |
| যুজবেন্দ্র চাহাল | ২কোটি | ৬.৫ কোটি | রাজস্থান রয়্যালস |
| প্রিয়ম গর্গ | ২০ লক্ষ | ২০লক্ষ | সানরাইজার্স হায়দরাবাদ |
| অভিনব সাদরঙ্গানি | ২০লক্ষ | ২.৬কোটি | দুজরাত টাইটান্স |
| ডেওয়াল্ড ব্রেভিস | ২০লক্ষ | ৩কোটি | মুম্বই ইন্ডিয়ান্স |
| অশ্বিন হেব্বার | ২০লক্ষ | ২০লক্ষ | দিল্লি ক্যাপিটালস |
| রাহুল ত্রিপাঠি | ৪০লক্ষ | ৮.৫কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| রিয়ান পরাগ | ৩০লক্ষ | ৩.৮কোটি | রাজস্থান রয়্যালস |
| অভিষেক শর্মা | ২০লক্ষ | ৬.৫কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| সরফরাজ আহমেদ | ২০লক্ষ | ২০লক্ষ | দিল্লি ক্যাপিটালস |
| শহরুখ খান | ৪০লক্ষ | ৯কোটি | পঞ্জাব কিংস |
| শিবম মাভি | ৪০লক্ষ | ৭.২৫কোটি | কলকাতা নাইট রাইডার্স |
| রাহুল তেওয়াটিয়া | ৪০লক্ষ | ৯কোটি | গুজরাত টাইটান্স |
| কমলেশ নাগারকোটি | ৪০লক্ষ | ১.১কোটি | দিল্লি ক্যাপিটালস |
| হরপ্রীত | ২০লক্ষ | ৩.৮কোটি | পঞ্জাব কিংস |
| শাহবাজ আহমেদ | ৩০লক্ষ | ২.৪কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেহ্গালুরু |
| কেএস ভরত | ২০লক্ষ | ২কোটি | দিল্লি ক্যাপিটালস |
| অঞ্জু রাওয়াত | ২০লক্ষ | ৩.৪কোটি | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| প্রভসিমরণ সিং | ২০লক্ষ | ৬০লক্ষ | পঞ্জাব কিংস |
| শেলডন জ্যাকসন | ৩০লক্ষ | ৬০লক্ষ | কলকাতা নাইট রাইডার্স |
| জিতেশ শর্মা | ২০লক্ষ | ২০লক্ষ | পঞ্ডাব কিংস |
| বাসিল থাম্পি | ৩০লক্ষ | ৩০লক্ষ | মুম্বই ইন্ডিয়ান্স |
| কার্তিক ত্যাগী | ২০লক্ষ | ৪কোটি | সানরাইজার্স হায়দরাবাদ |
| আকাশদ্বীপ | ২০লক্ষ | ২০লক্ষ | রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
| কেএন আসিফ | ২০লক্ষ | ২০লক্ষ | চেন্নাই সুপার কিংস |
| আভেশ খান | ২০লক্ষ | ১০কোটি | লখনউ সুপার জায়ান্টস |
| ইশান পোড়েল | ২০লক্ষ | ২৫লক্ষ | পঞ্জাব কিংস |
| তুষার দেশপান্ডে | ২০লক্ষ | ২০লক্ষ | চেন্নাই সুপার কিংস |
| অঙ্কিত রাজপুত | ২০লক্ষ | ৫০লক্ষ | লখনউ সুপার জায়ান্টস |
| নুর আহমেদ | ৩০লক্ষ | ৩০লক্ষ | গুজরাত টাইটান্স |
| মুরগান অশ্বিন | ২০লক্ষ | ১.৬কোটি | মুম্বই ইন্ডিয়ান্স |
| কেসি কারিয়াপ্পা | ২০লক্ষ | ৩০লক্ষ | রাজস্থান রয়্যালস |
| শ্রেয়স গোপাল | ২০লক্ষ | ৭৫লক্ষ | সানরাইজার্স হায়দরাবাদ |
| জে সুচিত | ২০লক্ষ | ২০লক্ষ | সানরাইজার্স হায়দরাবাদ |
| আর সাইকিশোর | ২০লক্ষ | ৩কোটি | গুজরাত টাইটান্স |
বিক্রি হলেন না যে সমস্ত ক্রিকেটাররা
ডেভিড মিলার, সুরেশ রায়না, সাকিব অল হাসান, মহম্মদ নবি, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েডজ, স্যাম বিলিংস, উমেশ যাদব, আদিল রশিদ, মবম্মদ নবি, অ্যাডম জাম্পা, ইমরাু তাগির, মুজিবুর রহমান, অমিত মিশ্র, আমিত পাতিদার, মহম্মদ আজহারউদ্দিন, সন্দীপ লামিচানে, বিষ্ণু বিনোদ, বিষ্ণু সোলাঙ্কি, এম সিদ্ধার্থ।
রবিবার হবে আইপিএলের শেষ নিলাম। সেদিনও রয়েছে বেশকিছু তারকা ক্রিকেটাররা। আবার নিলামে উঠবেন প্রথম না বিক্রি হওয়া ক্রিকেটাররাও। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।