আনক্যাপডদের মধ্যে আকাশছোঁয়া দাম পেলেন আভেশ, শাহরুখ ও তেওয়াটিয়া

রাহুল ত্রিপাঠী, মাভিদেরকে নিয়েও টানাটানি চলল বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মধ্যে

Avesh Khan
Avesh Khan. (Photo Source: Instagram)

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও যাঁদের অভিষেক হয়নি তাঁদেরকে আইপিএলে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। এমন অনেক আনক্যাপড ক্রিকেটার ছিলেন যাঁরা আইপিএলে আসার পর রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন। এবারের সংস্করণেও তার ব্যতক্রম হবে না বলেই মনে হচ্ছে। তালিকায় প্রথম আসা রজত পাটিদার বিক্রি না হলেও প্রিয়ম গর্গ, অভিনব সদারঙ্গানি, ডেওয়াল্ড ব্রেভিস প্রত্যেকেই দল খুঁজে পান।

এঁদের মধ্যে অভিনব ও ব্রেভিসের জন্য বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মধ্যে টানাটানি শুরু হয়। কর্ণাটকের ব্যাটার অভিনবকে গুজরাত ২.৬০ কোটি টাকায় কেনে। ব্রেভিস তাঁর প্রথম আইপিএল মরসুমে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় হিসেবে। তিনি বিক্রি হয়েছেন ৩ কোটি টাকায়।

এই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সবচেয়ে বেশী আগ্রহ তৈরী করেন রাহুল ত্রিপাঠী। সিএসকে ও কেকেআরের মধ্যে তীব্র টানাটানি হয় তাঁকে নিয়ে। শেষ অবধি কেকেআর তাদের পুরনো খেলোয়াড়কে ফেরাতে ব্যর্থ হয়, কারণ আসরে নামে সানরাইজার্স হায়দ্রাবাদও। ৮ কোটি টাকা দিয়ে তাঁকে কেনা হয়।

অলরাউন্ডারদের তালিকায় রিয়ান পরাগকে কেনে রাজস্থান রয়্যালস। এই তালিকায় সবচেয়ে বেশী আকর্ষণ ছিল শাহরুখ খানকে ঘিরে। পাওার-হিটারের জন্য তার পুরনো দল পাঞ্জাব ছাড়া সিএসকে ও কেকেআরও ঝাঁপিয়েছিল। যদিও পাঞ্জাব ৯ কোটি টাকা দিয়ে আবার শাহরুখকে ফিরিয়ে আনে।

তেওয়াটিয়ার জন্য ঝাঁপিয়েছে চেন্নাই ও গুজরাত

বিস্ময়করভাবে শিবম মাভির জন্য একাধিক দল ঝাঁপিয়েছিল। আরসিবি, পাঞ্জাবের সঙ্গে তাঁর পুরনো দল কেকেআর দর হাঁকতে থাকে। গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসও আগ্রহ দেখায়। যদিও কেকেআরের সোয়া ৭ কোটি দরের বেশী অন্য কোন দল খরচ করতে রাজি হয়নি। আরেক প্রাক্তন নাইট নাগরকোটির জন্যও কেকেআর আগ্রহী হলেও তাঁকে দিল্লী কিনে নেয় ১.১০ কোটি টাকায়।

শাহরুখের মতো আরও একজন সাড়া জাগিয়েছেন এই তালিকায়। তিনি হলেন রাহুল তেওয়াটিয়া। ৪০ লাখ থেকে তাঁর দর হাঁকা শুরু হয়। আরসিবি ও সিএসকে শুরু করেছিল বিডিং যুদ্ধ। ২ কোটি দর পেরোতেই গুজরাত টাইটান্সও যোগ দেয় লড়াইয়ে। টাইটান্স ও সিএসকের টানাটানিতে আট কোটি ছাড়িয়ে যায় তাঁর দর। শেষ অবধি টাইটান্স তেওয়াটিয়াকে তুলে নেয় ৯ কোটি দিয়ে।

আনক্যাপড উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশী অর্থ পান অনুজ রাওয়াত। তাঁকে ৩.৪০ কোটি টাকায় কেনে আরসিবি। আনক্যাপড পেসারদের মধ্যে সবচেয়ে বেশী অর্থ পান আভেশ খান। ১০ কোটি টাকা খরচ করে তাঁকে লখনউ সুপার জায়ান্টস কেনে। শুরুতে লখনউকে টক্কর দিচ্ছিল সিএসকে। সিএসকে সরে যেতে আসরে নামে মুম্বই। সানরাইজার্সও সাময়িক লড়াই করে। কিন্তু শেষ হাসি হাসে সুপার জায়ান্টস। আনক্যাপড স্পিনারদের মধ্যে মুরুগান অশ্বিন হন সবচেয়ে দামি ক্রিকেটার। তাঁকে মুম্বই কেনে ১.৬০ কোটি টাকা খরচ করে।

পঞ্চম রাউন্ডে কোন আনক্যাপড ব্যাটার কোন দলে

রজত পাটিদার – অবিক্রিত

প্রিয়ম গর্গ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২০ লাখ টাকা

অভিনব সদারঙ্গানি – গুজরাত টাইটান্স – ২.৬০ কোটি টাকা

ডেওয়াল্ড ব্রেভিস – মুম্বই ইন্ডিয়ান্স – ৩ কোটি টাকা

অশ্বিন হেব্বার – দিল্লী ক্যাপিটালস – ২০ লাখ টাকা

আনমোলপ্রীত সিং – অবিক্রিত

রাহুল ত্রিপাঠী – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৮ কোটি টাকা

হরি নিশান্ত – অবিক্রিত

পঞ্চম রাউন্ডে কোন আনক্যাপড অলরাউন্ডার কোন দলে

রিয়ান পরাগ – রাজস্থান রয়্যালস – ৩.৮০ কোটি টাকা

অভিষেক শর্মা – সানরাইজার্স হাউয়দ্রাবাদ – ৬.৫০ কোটি টাকা

সরফরাজ খান – দিল্লী ক্যাপিটালস – ২০ লাখ টাকা

শাহরুখ খান – পাঞ্জাব কিংস – ৯ কোটি টাকা

শিবম মাভি – কলকাতা নাইট রাইডার্স – ৭.২৫ কোটি টাকা

রাহুল তেওয়াটিয়া – গুজরাত টাইটান্স – ৯ কোটি টাকা

কমলেশ নগরকোটি – দিল্লী ক্যাপিটালস – ১.১০ কোটি টাকা

হরপ্রীত ব্রার – পাঞ্জাব কিংস – ৩.৮০ কোটি টাকা

শাহবাজ আহমেদ – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২.৪০ কোটি টাকা

পঞ্চম রাউন্ডে কোন আনক্যাপড উইকেটকিপার কোন দলে

কেএস ভরত – দিল্লী ক্যাপিটালস – ২ কোটি টাকা

মহম্মদ আজহারউদ্দিন – অবিক্রিত

বিষ্ণু বিনোদ – অবিক্রিত

বিষ্ণু সোলাঙ্কি – অবিক্রিত

অনুজ রাওয়াত – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৩.৪০ কোটি টাকা

প্রভসিমরান সিং – পাঞ্জাব কিংস – ৬০ লাখ টাকা

এন জগদীশন – অবিক্রিত

শেল্ডন জ্যাকসন – কলকাতা নাইট রাইডার্স – ৬০ লাখ টাকা

জিতেশ শর্মা – পাঞ্জাব কিংস – ২০ লাখ টাকা

পঞ্চম রাউন্ডে কোন আনক্যাপড পেসার কোন দলে

বাসিল থাম্পি – মুম্বই ইন্ডিয়ান্স – ৩০ লাখ টাকা

কার্তিক ত্যাগী – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৪ কোটি টাকা

আকাশ দীপ – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২০ লাখ টাকা

কেএম আসিফ – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

আভেশ খান – লখনউ সুপার জায়ান্টস – ১০ কোটি টাকা

ঈশান পোড়েল – পাঞ্জাব কিংস – ২৫ লাখ টাকা

তুষার দেশপান্ডে – চেন্নাই সুপার কিংস – ২০ লাখ টাকা

অঙ্কিত রাজপুত – লখনউ সুপার জায়ান্টস – ৫০ লাখ টাকা

পঞ্চম রাউন্ডে কোন আনক্যাপড স্পিনার কোন দলে

নুর আহমেদ – গুজরাত টাইটান্স – ৩০ লাখ টাকা

মুরুগান অশ্বিন – মুম্বই ইন্ডিয়ান্স – ১.৬০ কোটি টাকা

মণিমারান সিদ্ধার্থ – অবিক্রিত

কেসি কারিয়াপ্পা – রাজস্থার রয়্যালস – ৩০ লাখ টাকা

শ্রেয়াস গোপাল – সানরাইজার্স হায়দ্রাবাদ – ৭৫ লাখ টাকা

জগদীশ সুচিথ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২০ লাখ টাকা

আর সাই কিশোর – গুজরাত টাইটান্স – ৩ কোটি টাকা

সন্দীপ লামিছানে – অবিক্রিত

close whatsapp