আইপিএলের নিলামে ওডিন স্মিথের দাম উঠতে পারে ৪-৫ কোটি, ভবিষ্যদ্বানী আকাশ চোপড়ার

Odean Smith and Aakash Chopra
Odean Smith and Aakash Chopra. (Getty Images and Instagram)

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ওডিন স্মিথ। আর তাতেই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। এমনকী আইপিএলে এই তরুণ ক্যারিবিয়ান তারকাকে নিয়ে ভবিষ্যদ্বানীও করে দিয়েছেন তিনি। আসন্ন আইপিএলের মেগা নিলামে নাকি অন্তত ৪-৫ কোটি টাকা দাম পেতে চলেছেন ওডিন স্মিথ। মনে করছেন আকাশ। আদামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম।

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে থাকলেও, প্রথম ম্যাচে তাঁর খেলার সুযোগ হয়নি। দ্বিতীয় ম্যাচে কায়রণ পোলার্ড চোট পেয়ে ছিটকে গেলে তাঁর জায়গাতেই ক্যারকিবিয়ান ব্রিগেডের প্রথম একাদশে জায়গা করে নেন এই তরুণ তারকা। আর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সকলের নজর কাড়েন তিনি। ভারতীয় দলের সেরা দুই ক্রিকেটারকে তুলে একসময় ওডিন স্মিথই ওয়েস্ট ইন্ডিজকে ফ্রন্টফুটে এগিয়ে দিয়েছিলেন।

২৫ বর্ষীয় এই তরুণ বোলার বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে সাজঘরে ফিরিয়েই সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। মাত্র ২৯ রান দিয়ে ভারতের অন্যতম সেরা উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখেই আসন্ন আইপিএলের আগে  এই তকু ক্রিকেটারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করেন আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানান, “আমার মনে হয় ওডিন স্মিথ ইতিমধ্যেই মিলিয়ন ডলার বেবি হয়ে গিয়েছে। আসন্ন নিলামে অন্তত ৪ থেকে ৫ কোটি টাকা দর উঠবে এই তরুণ ক্রিকেটারের। বল হাতে বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে এক ওভারে ফিরিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয় ব্যাট হাতেও শেষের দিকে বেশকিছু বড় শটও নিতে দেখা গিয়েছে স্মিথকে। এই আইপিএলের আগে যে দক্ষতা তিনি দেখিয়েছেন, তাতে বড় দামই পাবেন”।

ওডিন স্মিথের দাম ৪ থেকে ৫ কোটি টাকা হতে পারে, মনে করছেন আকাশ চোপড়া

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নেমেছিলেন ওডিন স্মিথ। সেই দিন থেকেই তাঁর বোলিং দক্ষতা সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। তাঁর গতি, বাউন্সের দক্ষতা যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের আকৃষ্ঠ করছে তা এখন থেকেই বেশ স্পষ্ট। এছাড়া ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেমেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৮ সালে অবিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত ৪টি একদিনের ম্যাচ ও ৭টি টি টোয়েন্টি ম্যাত খেলেছেন ওডিন স্মিথ। এছাড়া গত মরসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ১১টি ম্যচে ১৮টি উইকেট নিয়েছিলেন ওডিন স্মিথ। আর এই সবকিছু মিলিয়ে আইপিএলে তাঁকে ঘিরে অনেক ফ্র্যাঞ্চাইজির মধ্যেই আগ্রহ বাড়ছে।

আসন্ন আইপিএলের মেগা নিলামে ওডিন স্মিথের ন্যূনতম মূল্য ধার্য হয়েছে ১ কোটি টাকা। তিনি নিজেও আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। শেষপর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজিতে তিনি যান সেটাই এখন দেখার।

close whatsapp