অশ্বিনকে নেওয়ার লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ান্স, লড়াই হতে পারে হায়দরাবাদ ও গুজরাতের মধ্যেও
আপডেট করা - Feb 9, 2022 6:25 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রায় চার বছর পর ভারতের একদিনের ফর্ম্যাটে কামব্যাক করেছিলেন রবিচন্দ্র অশ্বিন। যদিও সেই সিরিজে সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি তিনি। কিন্তু এবারের আইপিএলের আগে অশ্বিনের দিকে নজর রয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সদ্য তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তনটাই অশ্বিনের দর যেন আইপিএলের মঞ্চে খানিকটা বাড়িয়ে দিয়েছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। সেখানেই নির্ধারিত হবে অশ্বিনের ভাগ্য।
গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এবার আট দলের পরিবর্তে হবে দশ দলের আইপিএল। যারজন্য হবে আইপিএলের মেগা নিলাম। সেখানেই ৫৯০জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা বাছা হয়ে গিয়েছে। সেখান থেকেই আবার বেছে নেওয়া হয়েছে সেরা দশ মার্কি ক্রিকেটার। যাদেরমধ্যে রয়েছেন চারজন ভারতীয় ক্রিকেটার। সেকানেই রবিচন্দ্র অশ্বিনও একজন।
আইপিএলের আসন্ন নিলামে অশ্বিনের ন্যূনতম মূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি। আর শোনাযাচ্ছে এবার নাকি রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বেশ লড়াইও হয়ে পারে নিলামের মঞ্চে। আইপিএলের একটি নতুন এবং আরও দুই বড় ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে তাঁর দিকে। শোনাযাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সের নজরে রয়েছেন ভারতীয় দলের এই তারকা স্পিনার।
স্পিন আক্রমণের সমস্যা মেটাতে অভিজ্ঞ অশ্বিনকে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স
গত চার বছর ধরেই স্পিন আক্রমণ নিয়ে সমস্যা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচের মিডল ওভারে ভালো স্পিনারের অভাবে বারবারই সমস্যার সম্মুখীন হতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এবারের আইপিএলের মেগা নিলাম। সেখানে এই সমস্যা সমাধানের জন্য অশ্বিনকে দলে নিতেই পারে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসব নিয়ে দোরকদমে হিসাব নিকাশও চলছে এখন । তাদের নজরে অবশ্য যুজবেন্দ্র চাহালও রয়েছে। তবে শোনাযাচ্ছে রবিচন্দ্র অশ্বিনই নাকি খানিকটা এগিয়ে রয়েছেন।
রশিদের জায়গায় অশ্বিনকে দলে নেওয়ার ভাবনা সানরাইজার্স হায়দরাবাদের
অন্যদিকে স্পিনারের সমস্যা মেটাতেই এবার রবিচন্দ্রন অশ্বিনের দিকে তাকিয়ে সানরাইজার্স হায়দরাবাদও। আসন্ন আইপিএলের আগে দলের বেশ কিছু তারকাকে ছেড়ে দিয়েছিলেন তারা। সেইসঙ্গেই রশিদ খানকেও দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শোনা গিয়েছিল তিনি নাকি তাদের সর্বোচ্চ দর ক্রিকেটার হতে চেয়েছিলেন। আর এই প্রস্তাব নাপসন্দ ছিল সানরাইজার্স হায়দরাবাদের। সেই রশিদ খানের জায়গায় দলের স্পিন আক্রমণে একজন অভিজ্ঞ ক্রিকেটার দরকার হায়দরাবাদের। সেজন্যই অশ্বিনকে দলে নিতে মরিয়া হায়দরাবাদও।
অশ্বিনকে নেওয়ার লক্ষ্যে গুজরাত লায়ন্স
প্রথমবার আইপিএলের মঞ্চে নামতে চলেছে এবার গুজরাত টাইটান্স। প্রথম দর্শনেই তিন ক্রিকেটারকে নিয়ে সকলকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। তাদের দলেই গিয়েছেন রশিদ খান। আইপিএলে সাফল্যের লক্ষ্যে রশিদ খানের সঙ্গে এতদন দক্ষ স্পিনারকে চাইছে তাঁরা। আর সেই লক্ষ্য রবিচন্দ্রন অশ্বিন একেবারে যোগ্য ক্রিকেটার। চলছে চুলচেড়া বিশ্লেষণ। শক্তিশালী স্পিন আক্রমন তৈরি করতে রশিদ খানের সঙ্গে অশ্বিন অনেকটাই ভয়ঙ্কর প্রতিপক্ষের জন্য।
আইপিএলের মঞ্চে রবিচন্দ্রন অশ্বিনের সাফল্য আকাশছোঁয়া। বিশেষকরে চেন্নাই সুপার কিংসের হয়ে তো বহু ম্যাচের নায়ক তিনি। সেই অশ্বিনই এবার রয়েছেন সেরা দশ মার্কির তালিকায়। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১৬৭টি ম্যাচে ১৪৫টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। আইপিএলে তাঁর সেরা বলিং স্পেন ৩৪ রানে ৪ উইকেট। সেই অশ্বিনকে নিয়ে আইপিএলের মঞ্চে দড়ি টানাটানি ভালই হবে, তার আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে। শেষপর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজ অশ্বিনের বাজি মারে সেটাই দেখার।