কুইন্টন ডি’কক-কে নিয়ে হাড্ডহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা, মুম্বই সহ আরও দুই ফ্র্যাঞ্চাইজির নজরে তিনি
আপডেট করা - Feb 7, 2022 8:47 pm

আইপিএল নিলামের মঞ্চে এবার অন্যতম আকর্ষণ কুইন্টন ডিকক। আসন্ন নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এই তারকাকে নেওয়ার জন্য এখন থেকেই মরিয়া হয়ে উঠেছে বেশ কিছু বড় ফ্র্যাঞ্চাইজি। যাদের মধ্যে সবচেয়ে বেশী এগিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ডিককের সাফল্য আকাশছোঁয়া। ওপেনার হিসাবে নিজেকে যথেষ্ট সফল প্রমান করেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা উইকেটকিপার ব্যাটার।
আসন্ন আইপিএলে কোন জলে তিনি যান তা তো সময়ই বলবে। কিন্তু নিলামের মঞ্চে ডিকক-কে নিয়ে দড়ি টানাটানি ভালই হবে, তার আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে। তার ওপর সদ্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স ডিকক-কে নেওয়ার চাহিদা অনেরটাই বাড়িয়ে দিয়েছে। একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে শতরানও রয়েছে তাঁর।
২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সে থাকলেও মাঝপথে তাঁকে ছেড়ে দিয়েছিল তারা। এরপরই মুম্বই ইন্ডিয়ান্সে চলে গিয়েছিলেন ডিকক। সেখানে গিয়েই তাদের হয়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন এই তারকা প্রোটিয়া ব্যাটার। শুধু তাই নয় গত মপসুমে ২০২১ সালে ১৬ ম্যাচে ৫০৩ রানও করেছিলেন তিনি। এই সবকিছু মিলিয়ে এবারে ডিককের চাহিদা অনেকটাই বাড়াচ্ছে।
ওপেনিং ও উইকেটকিপিংয়ের কথা ভেবে ডিককের দিকে নজর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
২০১৮ সালে তাঁকে ছেড়ে যে ভুল রয়্যাল চ্যালেঞ্জার্স করেছিল, এবার তাঁকে ফের দলে নিয়ে সেটাই হয়ত শোধরাতে চাইছে তারা। বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলকে এবং মহম্মদ সিরাজকে রেখে বাকি সকলকে এবার ছেড়ে দিয়েছে আরসিবি। আসন্ন আইপিএলের আগে মিডল অর্ডারের সঙ্গে একজন ভাল ওপেনারও চাই তাদের। আর সেই জায়গায় কুইন্টন ডিকক যে একেবারে যোগ্য ক্রিকেটার, সে ব্যপারে কারও কোনও সন্দেহ নেই। ওপেনিংয়ে বিরাট কোহলি ও ডিকক জুটি প্রতিপক্ষের বিরুদ্ধে চাপ তৈরি করতে যথেষ্ট শক্তিশালী। ওরেনিংয়ে ফিঞ্চ, জশ ফিলিপদের নিলেও সকলেই ব্যর্থ হয়েছে। ডিকক সেই জায়গা ভরাট করতে পারববেন। একইসঙ্গে পাওয়ার প্লেতেও তাঁর খেলার দক্ষতা রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সও কুইন্টন ডিকক-কে নিতে চায় এবার
বেঙ্গালুরুর নজর থাকলেও, ডিককের পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স এত সহজেই তাঁকে হাতছাড়া হতে দেবে না। এবারের মার্কি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কুইন্টন ডিকক। শুরু থেকেই তাঁর জন্য ঝাঁপাতে পারে মুম্বই। গত তিন মরসুম ধরে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে যথেষ্ট সফল তিনি। এছাড়া ডিককের উইকেট কিপিংয়েও দক্ষতা রয়েছে। যদিও ইচ্ছা থাকলেও তাঁকে রিটেন করা সম্ভব হয়নি। মুম্বইয়ের স্ক্যানারে ইশান কিষাণও রয়েছেন। কিন্তু তাঁকে নিয়ে লড়াই হওয়ার সম্ভাবনা বেশী। আর সেজন্যই ডিককে ফের দলে নিতে আগ্রহী তারা। এতে ওপেনিং পার্টনারশিপ আরও মজবুত থাকবে বলেই মনে করছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
ওয়ার্নারের জায়গায় ডিককের দিকে নজর সানরাইজার্স হায়দরাবাদের
আবারও সানরাইজার্স হায়দরাবাদের নজরও রয়েছে এই তারকা ক্রিকেটারের দিকে। ২০১৩ সালে হায়দরাবাদের হয়েই আইপিএলের ম়ঞ্চে পথ চলা শুরু কুইন্টন ডিককের। এরপরই গিয়েছিলেন দিল্লিতে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশী সফল ডিকক। এবারের আইপিএলের আগে ডেভিড ওয়ার্নারকেও ছেড়ে দিয়েছ সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসন অধিনায়ক। তিনি ব্যাট করবেন মিডল অর্ডারে। একজন দক্ষ ওপেনার চাই তাদের। আর সেই লক্ষ্যেই কুইন্টন ডিককের দিকে নজর রয়েছে অরেঞ্জ আর্মির।
আইপিএলে এখনও পর্যন্ত ৭৭টি ম্যাচ খেলে ২২২৬ রান রয়েছে কুইন্টন ডিককের। গড় রয়েছে ৩১.৩। এবারের আইপিএলে সেরা দশ মার্কি ক্রিকেটারের মধ্যেও জায়গা করে নিয়েছেন তিনি। এবার ডিককের ন্যূনতম মূল্য হয়েছে ২ কোটি টাকা। শেষ পর্যন্ত দল কষাকষিতে কোন দল ডিকক-কে নিজেদের শিবিরে নিতে পারে সেটাই এখন দেখার।