ইশান কিষাণকে নেওয়ার লক্ষ্যে মুম্বই সহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসও
আপডেট করা - Feb 7, 2022 7:03 pm

ইশান কিষাণ এবার কোন দলে। আসন্ন আইপিএলে অন্যান্য তরুণ তারকাদের সঙ্গে ইশানের দিকেও রয়েছে সকলের নজর। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে নেই এবার বিহার থেকে উঠে আসা এই তারকা ব্যটার। জায়গা করে নিয়েছেন আইপিএলের সেরা দশ মার্কি ক্রিকেটারদের মধ্যে। আর এখন থেকেই ইশান কিষাণকে নেওয়ার হিসাব নিকাশও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অন্দরে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলামের আসর। তার আগে শক্তিশালী দল গড়তেই ব্যস্ত সকলে।
গত বেশ কয়েক মরসুম ইশান কিষাণ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সেখানে তাঁর আক্রমনাত্মক ব্যাটিংয়ের পরিচয় সকলেই পেয়েছেন। কুিন্তু তাঁকে নেওয়ার উপায় ছিল না। অবশেষে মেগা নিলামের আসরে প্রতিটি দলের সামনেই ইশান কিষাণকে দলে নেওয়ার একটা বড় সুযোগ। তবে তাঁরকে নেওয়ার দৌড়ে এখনও পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজিই সবচেয়ে বেশী আগ্রহ দেখাচ্ছে।
শেষবার দলের এই তরুণ তারকা উইকেট কিপার ব্যাটারকে ৬.২ কোটি টাকা দিয়ে দলে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এবারের মেগা নিলামের জন্য তাঁকে ছাড়তেই হয়েছে তাদের। আর সেই সুযোগই কাজ লাগাতে চাইছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনই তিনটি ফ্র্যাঞ্চাইজি ইশান কিষাণকে পেতে মরিয়া।
ছেড়ে দিলেও ইশানের দিকে নজর রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের
এমন তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রথম নামই হল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের নিয়ম অনুযায়ী তাঁকে ছেড়ে দিতে হলেও, শোনাযাচ্ছে এবার নাকি পের ইশান কিষাণকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। এবারও তাঁকে নিতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে ওপেনিং শক্তিশালী করার জন্য আবার কুইন্টন ডিককের দিকেও রয়েছে তাদের নজর।
উইকেট কিপিং ও মিডল অর্ডার সমস্যা মেটাতে ইশান কিষাণকে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
অন্যদিকে ইশান কিষাণকে নেওয়ার দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হাড্ডহাড্ডি লড়াই চালাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। ওপেনিংয়ে তাদের সেইভাবে কোনও সমস্যা না থাকলেও দলের মিডল অর্ডার দুর্বল। আর ইশান কিষাণ ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও যথেষ্ট স্বচ্ছ্বল। গতবার আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তারা। এছাড়া ২০১৮ সালে এই সমস্যা মেটানোর জন্যই ইশান কিষাণকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেবার পারেনি তারা। এবার ফের আইপিএলের মেগা নিলামে উঠবেন এই তরুণ উইকেটকিপার ব্যাটার। আরসিবির উইকেট কিপিং নিয়েও সমস্যা রয়েছে। ইশান কিষাণ তাদের দলে এলে সেই সমস্যাও খানিকটা হলে দূর হবে। সব কিছু মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নজরেও রয়েছেন এই তারকা ক্রিকেটার।
ওপেনিংয়ের সমস্যা মেটাতে ইশান কিষাণের দিকে নজর রয়েছে পঞ্জাব কিংসের
একইসঙ্গে ওপেনিংয়ের সমস্যা দূর করার জন্য ইশান কিষাণের জন্য ঝাঁপাতে পারে কিংস ইলেভেন পঞ্জাব। এই মরসুমে নিলামের আগে সবচেয়ে বেশী টাকা রয়ছে প়্জাব কিংসের হাতেই। এবার তাদের দলে নেই লোকেশ রাহুল। অর্থাত্ একজন ভাল ওপেনার প্রয়োজন পঞ্জাব কিংসের। সেই লক্ষ্যে ইশান কিষাণ অন্যতম যোগ্য ক্রিকেটার। এছাড়া উইকেটিপ কিপার হিসাবও যথেষ্ট দক্ষ ইশান। সবকিছু মিলিয়ে ইশান কিষাণের দিকে নজর রয়েছে পঞ্জাব কিংসের।
আইপিএলের মেগ নিলামের আগে ৫৯০ জনের চুড়ান্ত তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে সেরা দশ মার্কি ক্রিকেটারের মধ্যে রয়েছেন ইশান কিষাণ। যার ন্যূনতম মূল্য এবার রাখা হয়েছে ২ কোটি। প্রথম দিনই যদি ইশানের সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা পেয়ে যান তবে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।