১০০০ তম ম্যাচ খেলে ইতিহাস ভারতের, সেই ম্যাচে নেতৃত্বের অভিষেকে গর্বিত রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twiter/BCCI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে বছরের প্রথম একদিনের সিরিজ। আর সেখানেই ভারতের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। আহমেদাবাদের মাঠে নামার অপেক্ষা ছিল তাদের। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হওয়ার পরই এক ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী টিম ইন্ডিয়া। বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসাবে ১০০০ টি একদিনের ম্যাচ খেলার ইতিহাস গড়ল ভারতীয় দল। আর সেই ম্যাচেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সতীর্খদের শুভেচ্ছা বার্তা যেমন দিলেন, তেমনই এমন ঐতিহাসিক ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হতে পেরে গর্বিতও রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৯৯ তম একদিনের ম্যাচ খেলেছিল ভারত। কিন্তু দেশেপ বাইরে সেই সিরিজে একেবারেই সাফল্য পায়নি ভারতীয় দল। সিরিজ হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। ঘরের মাঠে ভারতীয় দলের সামনে ছিল ইতিহাসের হাতছানি। বিশ্ব ক্রিকেটে প্রথম দেশ হিসাবে ১০০০ তম ম্যাচের রেকর্ড গড়ার হাতছানি ছিল তাদের সামনে। রোহিত শর্মার টসে নামার সময়ই সেই ইতিহাসে তৈরি করে ফেলে টিম ইন্ডিয়া।

আর এমন মাইলস্টোন ম্যাচে ভারতীয় একদিনের দলের নেতা হিসাবে অভিষেক রোহিত শর্মার। এমন মুহূর্ত যে যেকোনও ক্রিকেটারের কাছে গর্বের তা তো বলার অপেক্ষা রাখে না। আর রোহিতও তাঁর আবেগ চেপে রাখতে পারেননি। একইসঙ্গে সকল সতীর্খদেরও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতী দলের অধিনায়ক।

প্রথম দেশ হিসাবে ১০০০তম একদিনের ম্যাচের রেকর্ড ভারতের, তাতেই গর্বিত রোহিত শর্মা

রোহিত জানান, এই মুহূর্তটা সত্যিই আমাদের কাছে ঐতিহাসিক। এই দীর্ঘ যাত্রায় যে সকল ক্রিকেটার অংশগ্রহন করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ। আর এমন মঞ্চে অধিনায়ক হিসাবে নামতে পেরে গর্বিতও আমি। দীর্ঘ বছর ধরে এই যাত্রা চলছে। বহু ক্রিকেটারার নানান অবদান রয়েছে ভারতীয় ক্রিকেটে। ভারতীয় দলকে এই জায়গায় পৌঁছতে তাদেরও অবদান কম নয়। সেই ধারা বজায় রেখে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য

এখনও পর্যন্ত ৯৯৯ টি ম্যাচে ভারত জিতেছে ৫১৮টি ম্যাচ এবং তারা হেরেছে ৪৩১টি ম্যাচে। এছাড়া ৯টি ম্যাচ ড্র ও ৪১টি ম্যাচে কোনও ফলাফল হয়নি। ভারতকে ১০০ তম ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব। আর বর্তমার বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নেতৃত্ব দিয়েচিলেন ৫০০ তম একদিনের ম্যাচে।

বিশ্ব ক্রিকেটে ১৯৭৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক ভারতের। সেই থেকেই শুরু। একের পর এক মাইলস্টোন গড়ে গিয়েছে ভারতীয় দল। বিশ্ব ক্রিকেটের মঞ্চে এবার ঘরের মাঠে নতুন ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া। আর সেইম্যাচের অধিনায়কের নাম রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের হারিয়ে এখন শুধুই ১০০০ তম ম্যাচের জয় স্মরণীয় করে রাখতে চায় ভারত।

close whatsapp