নেতৃত্বে না থাকলেও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে কোহলিকে রোহিতের পাশে থাকতে হবে বলে মনে করেন সাবা করিম

সাবা আরও জানিয়েছেন সবকটি ক্ষেত্রেই একজন নেতা থাকা গুরুত্বপূর্ণ

Virat and Rohit
Rohit Sharma and Virat Kohli. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

সাবা করিম উল্লেখ করেছেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একসাথে কাজ করলে ভারতীয় ক্রিকেটের পক্ষে একটি খুব ভালো ব্যাপার হবে এবং যোগ করেছেন যে দলের সমস্ত বিভাগেই নেতা দরকার। পুরো সময়ের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমবারের মতো ওয়ানডেতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন রোহিত। প্রথম ওডিআইয়ের আগে প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনে, ভারতীয় অধিনায়ক বলেছিলেন যে কোহলি ইতিমধ্যে দলকে যে পথে এগিয়েছেন, তিনিও সেই পথেই চলবেন।

ইন্ডিয়া নিউজে আলোচনার সময় সাবা করিমকে রোহিতের বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি জবাবে বলেন, “ভারতের ভবিষ্যতের জন্য অভিজ্ঞ খেলোয়াড়, সিনিয়র খেলোয়াড়দের ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরী। এই দলের প্রতিটি ক্ষেত্রে আপনার নেতাদের প্রয়োজন। এখানে আপনার সাথে অধিনায়ক হিসাবে রোহিত শর্মা আছেন, তার সঙ্গে বিরাট কোহলি যোগ দেবেন। জাসপ্রিত বুমরাহও একজন নেতা। স্পিন বিভাগে নেতৃত্ব দেওয়ার জন্য কাউকে দরকার।”

কোর গ্রুপ শক্তিশালী হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে দল, মত সাবা করিমের

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার যোগ করেছেন যে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিজ্ঞ খেলোয়াড়দের এবং রাহুল দ্রাবিড়কে একত্রে কাজ করতে হবে। করিম বিস্তারিত বলেছেন, “যদি আপনার কোর গ্রুপ শক্তিশালী হয়, আপনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। তা ছাড়া, রাহুল দ্রাবিড়ের মতো একজন প্রধান কোচ আছে। সবাইকে একসাথে কাজ করতে হবে। রোহিত যা বলেছেন এটি একটি ভাল জিনিস, এটি থেকে বোঝা যায় যে উভয়েই একসাথে কাজ করতে চায়।”

যদি টিম ইন্ডিয়াকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে হয়, সেক্ষেত্রে বিরাট কোহলি এবং রোহিত শর্মা উভয়কেই একসাথে কাজ চালিয়ে যেতে হবে বলে মনে করেন সাবা করিম।

বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এই প্রসঙ্গে বলেছেন, “এটা খুবই ভালো ব্যাপার যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একই স্তরে ভাবছেন, একে অপরকে সাহায্য করতে চান এবং ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান। এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুবই ভালো খবর।”

প্রাক্তন প্রথম-শ্রেণীর ক্রিকেটার আরও উল্লেখ করেছেন যে এই জুটি একসাথে কাজ করলে ভারতীয় ক্রিকেটকে শক্ত হাতে ধরে রাখতে পারবেন। রাজকুমার শর্মা আরও বলেছেন, “তাঁরা দুজনই কিংবদন্তি, যদি তাঁরা একসাথে হাঁটেন এবং দলকে সঙ্গে করে নিয়ে যান, তা হলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো হবে।”

রোহিত টিম ইন্ডিয়ার পুরো সময়ের সাদা বলের অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করতে চায়বেন। ভারতীয় দল সিরিজ চলাকালীন ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে তাদের দীর্ঘস্থায়ী কিছু সমস্যার সমাধানও খুঁজতে চাইবে। 

close whatsapp