“স্পষ্ট বলেছিলাম ৩ নম্বরে ব্যাট করব, অন্য কোথাও নয়” – ২০১১ আইপিএলের আগে আরসিবি শর্ত মানার পরেই দল ছেড়ে যাননি বিরাট
২০১১ নিলামের আগে আরসিবির একমাত্র ধরে রাখা ক্রিকেটার ছিলেন কোহলি
আপডেট করা - Feb 5, 2022 1:05 pm

প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি ২০১১ সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির একমাত্র ধরে রাখা খেলোয়াড় হিসেবে তাঁর নাম থাকার পিছনে ম্যানেজমেন্টের সাথে তাঁর যে আলোচনা, সেই কথা স্মরণ করেছেন। চারজন খেলোয়াড় ধরে রাখার বিকল্প থাকা সত্ত্বেও আরসিবি শুধুমাত্র কোহলিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
আইপিএলের প্রথম তিন মৌসুমে, আরসিবি দুবার নকআউটের জন্য যোগ্যতা অর্জন করেছিল, তার মধ্যে ২০০৯ সালে ফাইনালে উঠে হেরে যায়। ফ্র্যাঞ্চাইজি পরবর্তী কয়েকটি সংস্করণের জন্য ক্রম উন্নতি করা কোহলিকে ঘিরে দল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল।
প্রথম কয়েকটি আইপিএল মরসুমে ৫ নম্বরে নেমে ব্যাট করার পর কীভাবে তাঁকে দলে ৩ নম্বর ব্যাটার বানানো হয় সেই নিয়ে কথা বলেছেন ৩৩ বছর বয়সী। আরসিবি পডকাস্টে কথা বলার সময়, কোহলি বলেছেন, “আমার ভালো লেগেছিল; আমি এটি থেকে সরে যাইনি। আমার মনে আছে আমরা দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স লিগ খেলছিলাম এবং রে জেনিংস ও সিদ্ধার্থ মাল্য আমার কাছে এসেছিলেন, বলেছিলেন যে তারা কেবল আমাকে ধরে রাখতে চান এবং তাঁরা আমাকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুন স্কোয়াড তৈরি করতে চায়ছিলেন।”
“আমি বলেছিলাম এটা দারুণ, এবং আমি এমন সুযোগই খুঁজছি। আমি তাদের খুব স্পষ্ট করে বলেছিলাম যে আমি ৩ নম্বরে ব্যাট করব, অন্য কোথাও নয়। তারা বলেছিল ঠিক আছে। তাই দায়িত্ব নিতে আমার কোনো সমস্যা হয়নি।”
একাধিক তারকা ব্যাটারের কারণে ২০১১-র আগে তিন নম্বরে ব্যাট করার সুযোগ না পেয়ে হতাশ হয়েছিলেন বিরাট
আরসিবি নিলামে এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ভেট্টোরি, তিলকরত্নে দিলশান এবং জহির খানদের কিনেছিল। তদুপরি, আহত ডার্ক ন্যানেসের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিস গেইলকে নিয়েছিল।
ভারতীয় দলে ৩ নম্বর জায়গা পাকা করেও রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রস টেলররা দলে থাকার কারণে আরসিবির হয়ে ৩ নম্বরে খেলতে না পারার হতাশার কথা বলতে গিয়ে কোহলি বলেছেন, “আইপিএলে প্রথম তিন বছর, আমার সবসময় বিশ্বাস ছিল যে আমি বিশেষ কিছু করতে পারব। সেই সময় অসামান্য কিছু খেলোয়াড় ছিলেন এবং তাই যে অবস্থানে আমি শক্তিশালী, সেই অবস্থানে আমি খেলতে পারিনি।”
“প্রথম ৩ বছর, ভালো-মন্দই কেটেছিল, এদিক-সেদিক কিছু ম্যাচে দু-একটা ভালো পারফরম্যান্স হয়েছে। ততোটা ধারাবাহিক ছিল না যতটা আমি এটি পছন্দ করতাম। আমি ভারতের হয়ে ৩ নম্বরে খেলছিলাম, এবং আমি আইপিএলে আরসিবির হয়ে সেটা করতে পারছিলেম না। এটা আমার জন্য একটু অদ্ভুত পরিস্থিতি ছিল।”
২০১১ থেকে বিরাট ৩ নম্বর জায়গা পাকা করে ফেলেন এবং পরবর্তী সময়ে দলের ভারসাম্যের স্বার্থে অর্ডারের শীর্ষে চলে আসেন।