“রোহিত ও দ্রাবিড়ের পক্ষে একটি স্থায়ী দল নিয়ে খেলা কঠিন হবে” – ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সতর্ক করে দিলেন সাবা করিম
দলের বেশ কিছু ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচের আগে একাদশ নিয়ে ধোঁয়াশা
আপডেট করা - Feb 4, 2022 1:56 pm

সাবা করিম বিশ্বাস করেন অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে একটি স্থায়ী ভারতীয় দল দাঁড় করানো কঠিন হবে। টিম ইন্ডিয়া শিবিরে কোভিডের প্রাদুর্ভাবের ফলে দলের প্রস্তুতি ব্যাহত হয়েছে। অধিকন্তু, সহ-অধিনায়ক কেএল রাহুল ব্যক্তিগত কারণে প্রথম ওডিআই খেলবেন না, এবং দ্বিতীয় ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে।
ইন্ডিয়া নিউজে আলোচনার সময় ভারতের প্রাক্তন উইকেটকিপার করিম রোহিত এবং দ্রাবিড়ের সামনে নির্বাচন সংক্রান্ত যে সমস্যা আছে তা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেছেন, “রোহিতকে ভাবতে হবে যে সে ৪ নম্বরে ঈশান কিষাণকে খেলাবে নাকি সে কেএল রাহুলের ফেরার অপেক্ষা করবে এবং অন্য কাউকে খেলবে। তাই আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের পক্ষে একটি স্থায়ী দল নিয়ে খেলা খুব কঠিন হবে।”
রোহিত ও দ্রাবিড়ের জন্য একটি চ্যালেঞ্জিং সিরিজ হবে, মনে করেন সাবা করিম
প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটিকে অধিনায়ক-কোচ জুটির জন্য চ্যালেঞ্জিং বলে অভিহিত করেছেন। করিম যুক্তি দিয়েছেন, “দ্বিতীয় বিষয় হল যে ওয়েস্ট ইন্ডিজও এমন একটি পর্ব থেকে বেরিয়ে আসছে; তারাও তরুণদের উপরে প্রচুর বিনিয়োগ করেছে, এবং তারা সবাই খোলা মন নিয়ে খেলে। তাই আমি মনে করি এটি রোহিত এবং রাহুল দ্রাবিড়ের জন্য একটি চ্যালেঞ্জিং সিরিজ হবে।”
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসছে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে পারবে না টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রাবিড়কে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সেই সম্পর্কে বিরাট কোহলির শৈশবের কোচ বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে তিনি (দ্রাবিড়) যোগদানের সাথে সাথেই এই ধরনের অসুবিধা তাঁর সামনে আসছে। কিন্তু রাহুল দ্রাবিড় খুব বুদ্ধিমান, এবং তিনি জানেন কীভাবে এই অসুবিধাগুলি মোকাবিলা করতে হয়।”
প্রাক্তন প্রথম-শ্রেণীর খেলোয়াড় আশাবাদী যে দ্রাবিড় এই বাধাগুলি অতিক্রম করতে পারবেন। তিনি বলেছেন, “তাঁর কোচিং অভিজ্ঞতা অনেক এবং তিনি দীর্ঘদিন ধরে ভারত ‘এ’ এবং জুনিয়র দল সামলাচ্ছেন। এটা ঠিক যে সিনিয়র দল যে অসুবিধা একটু ভিন্ন ধরনের, কিন্তু আমি সম্পূর্ণ আশা রাখি যে দ্রাবিড়ের চরিত্র যে ধরনের, তাতে তিনি এই অসুবিধাগুলি কাটিয়ে উঠবেন।”
সাম্প্রতিক সময়ে একাধিক সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই উভয় সিরিজেই তারা হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই একাধিক ক্রিকেটারের কোভিড পজিটিভ হওয়া দলের সমস্যাকে আরও বাড়িয়েছে।